Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
নির্বাচনের আগে মার্কিন সরকার পদত্যাগ করবে কি না, সফররত কংগ্রেসম্যানদের পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন

বাংলাদেশ

ইউএনবি
13 August, 2023, 05:50 pm
Last modified: 13 August, 2023, 05:58 pm

Related News

  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত–বাহরাইন–আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের প্রতিমন্ত্রীর ফোনালাপ

নির্বাচনের আগে মার্কিন সরকার পদত্যাগ করবে কি না, সফররত কংগ্রেসম্যানদের পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন

পররাষ্ট্রমন্ত্রী সফররত মার্কিন কংগ্রেসম্যানদের জানিয়েছেন, বিএনপির সরকার পতনের দাবির সঙ্গে সমঝোতা করার কোনো সুযোগ নেই।
ইউএনবি
13 August, 2023, 05:50 pm
Last modified: 13 August, 2023, 05:58 pm
ছবি: ইউএনবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রবিবার (১৩ আগস্ট) সফররত মার্কিন কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিককে জানিয়েছেন, বিএনপির সরকার পতনের দাবির সঙ্গে সমঝোতা করার কোনো সুযোগ নেই।

সমঝোতার কোনো উপায় আছে কি না, সফররত কংগ্রেসম্যানদের এমন প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

এসময় পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রশ্ন করেন, তাদের দেশে (যুক্তরাষ্ট্রে) নির্বাচনের আগে সরকার পদত্যাগ করবে কি না। কিংবা এ ধরনের দাবি করলে (বিরোধী দল) তাদের সঙ্গে আলোচনায় বসবে কি না।

তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রাজনৈতিক দলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান নিয়মেই নির্বাচন হবে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার সহিংসতামুক্ত সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে।

রবিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন এ বৈঠক করেন। 

বৈঠকে উভয়পক্ষ রোহিঙ্গা সংকট এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়েও আলোচনা করেছেন। বাংলাদেশ সংক্ষেপে তার ইন্দো-প্যাসিফিক আউটলুক সম্পর্কে কথা বলেছে।

বাংলাদেশ জানিয়েছে, তারা একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল চায়।

কংগ্রেসম্যান ম্যাককরমিক জর্জিয়া থেকে রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্ব করছেন এবং কেস হাওয়াই থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিত্ব করছেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষ থেকে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ এবং মোহাম্মদ এ. আরাফাত বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন কংগ্রেস সদস্যরা। কংগ্রেস সদস্যদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

কেস ও ম্যাককরমিক সোমবার (১৪ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং বিভিন্ন অংশীজনদেরদের সঙ্গে বৈঠক করবেন।

মার্কিন দূতাবাস জানিয়েছে, তারা ২০১৭ সালের পর প্রথম কংগ্রেসনাল প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।

ঢাকায় সফররত প্রতিনিধি ম্যাককরমিক (আর-জিএ) ও কেস (ডি-এইচআই) সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সদস্যদের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠক করছেন।

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্রমন্ত্রী / মার্কিন কংগ্রেসম্যান / সরকারের পদত্যাগ / মার্কিন রাষ্ট্রদূত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত–বাহরাইন–আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের প্রতিমন্ত্রীর ফোনালাপ

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net