Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
বার্সেলোনার কাছে পাত্তাই পেলো না রিয়াল

খেলা

টিবিএস রিপোর্ট
30 July, 2023, 01:40 pm
Last modified: 30 July, 2023, 01:44 pm

Related News

  • ঘরের মাঠের রিয়ালকে গুঁড়িয়ে বার্সার বড় জয়
  • লা লিগায় গোল-লাইন প্রযুক্তি নেই যে কারণে
  • লা লিগায় গোল-লাইন প্রযুক্তি না থাকায় ক্ষুব্ধ জাভি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
  • পিছিয়ে পড়েও বেলিংহামের জোড়া গোলে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতল রিয়াল

বার্সেলোনার কাছে পাত্তাই পেলো না রিয়াল

মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রে নিজেদেরকে ঝালাই করে নিচ্ছে বার্সা-রিয়াল। টেক্সাসের এটি এন্ড টি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে রিয়ালকে পাত্তাই দেয়নি জাভির বার্সা। 
টিবিএস রিপোর্ট
30 July, 2023, 01:40 pm
Last modified: 30 July, 2023, 01:44 pm
চিরাচরিত বার্সা-রিয়াল উত্তাপ। ছবি: এএফপি

যদিও প্রতিযোগিতামূলক ম্যাচ ছিলো না এটি, তবে তাতে এল ক্লাসিকোর ঝাঁজ কী আর কমে! পৃথিবীর এ প্রান্তেই হোক, বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই মানেই ভিন্ন কিছুর হাতছানি। 

মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রে নিজেদেরকে ঝালাই করে নিচ্ছে বার্সা-রিয়াল। টেক্সাসের এটি এন্ড টি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে রিয়ালকে পাত্তাই দেয়নি জাভির বার্সা। 

ম্যাচটি বার্সেলোনা জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। কানায় কানায় দর্শক পূর্ণ স্টেডিয়ামে আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়ালই। তবে স্কোরলাইন সেটি বলছে না। ভালো খেলেও গোল তো করতেই পারেনি, উল্টো তিনটি গোল হজম করেছে আনচেলত্তির দল। 

ম্যাচের প্রথম থেকেই দুর্দান্ত খেলতে থাকে বার্সেলোনা ও রিয়াল। প্রথমার্ধের কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যায় বার্সেলোনা। ১৫ মিনিটে পেদ্রির অ্যাসিস্টে ডান পায়ে দুর্দান্ত ফিনিশ করেন উসমান দেম্বেলে। 

এরপরই পাল্টা আক্রমণে সমতায় ফেরার চেষ্টা করে রিয়াল। ১৯ মিনিটে ফেদেরিকো ভালভার্দের ক্রস থেকে হেডে গোল করার সুযোগ পেয়েছিলেন জুড বেলিংহাম। তবে বেলিংহাম সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। 

পরের মিনিটেই পেনাল্টি পায় রিয়াল। বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহো ডি-বক্সের ভেতর হ্যান্ডবল করেন। তবে পেনাল্টি থেকে গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। তার ডান পায়ের শট গোলবারে লাগে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে বার্সা। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। একের পর এক সুযোগ তৈরিও হয়েছিল। তবে কখনো ফিনিশিংয়ের দুর্বলতা বা গোলরক্ষকদের দৃঢ়তায় কেউই গোল করতে পারছিল না। 

১-০ গোলে দীর্ঘক্ষণ এগিয়ে থাকা বার্সা অবশেষে দ্বিতীয় গোল পায় ৮৫ মিনিটে। সার্জি রবার্তোর পাস থেকে বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন লা মাসিয়া থেকে উঠে আসা ফারমিন লোপেজ। 

এরপর ৯০ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে রিয়াল। টনি ক্রুসের ক্রস থেকে হেডে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হোসেলু। এরপর অতিরিক্ত সময়ের ১ মিনিটে লোপেজের অ্যাসিস্টে গোল করেন ফেরান তরেস। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় পায় বার্সা।

Related Topics

টপ নিউজ

এল ক্লাসিকো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • ঘরের মাঠের রিয়ালকে গুঁড়িয়ে বার্সার বড় জয়
  • লা লিগায় গোল-লাইন প্রযুক্তি নেই যে কারণে
  • লা লিগায় গোল-লাইন প্রযুক্তি না থাকায় ক্ষুব্ধ জাভি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
  • পিছিয়ে পড়েও বেলিংহামের জোড়া গোলে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতল রিয়াল

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net