Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
ঘরের মাঠের রিয়ালকে গুঁড়িয়ে বার্সার বড় জয়

খেলা

টিবিএস ডেস্ক
27 October, 2024, 04:15 am
Last modified: 27 October, 2024, 04:18 am

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

ঘরের মাঠের রিয়ালকে গুঁড়িয়ে বার্সার বড় জয়

লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিজেদের দখলেই রাখলো বার্সেলোনা। এই হারে টানা ৪২ ম্যাচে অপরাজিত থাকার দৌড় থেমে গেল রিয়াল মাদ্রিদের।
টিবিএস ডেস্ক
27 October, 2024, 04:15 am
Last modified: 27 October, 2024, 04:18 am

রেফারি বাঁশিতে ফুঁ দিতেই যেন গতির লড়াই শুরু হয়ে গেল। চেষ্টা করেও প্রথমার্ধে রিয়াল মাদ্রিদের সঙ্গে পাল্লা দিতে পারলো না বার্সেলোনা। এতে অবশ্য ক্ষতি হয়নি কাতালানদের, ঘাম ঝরিয়ে প্রথমার্ধ সমতাতেই শেষ করে তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা মিললো অন্য বার্সেলোনার। রবার্ট লেভানডোভস্কি, লামিনে ইয়ামাল, রাফিনিয়াদের দাপটে গোল উৎসব করলো তারা। এর মাঝে কয়েকটি সুযোগ পেলেও নষ্ট করলেন কিলিয়ান এমনবাপ্পে, পড়লেন অফসাইডের ফাঁদেও। ঘরের মাঠের রিয়ালকে গুঁড়িয়ে বড় জয় তুলে নিলো বার্সেলোনা। 

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ৪-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। জোড়া গোল করেন লেভানডোভস্কি, একটি করে গোল করেন ইয়ামাল ও রাফিনিয়া। চির প্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে পাওয়া এই জয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল তারা। ১১ ম্যাচে ১০ জয় ও এক হারে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৭ জয়, ৩ ড্র ও এক হারে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। 

লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিজেদের দখলেই রাখলো বার্সেলোনা। ২০১৭ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত টানা ৪৩ ম্যাচ অপরাজিত ছিল তারা। অন্যদিকে, এই হারে টানা ৪২ ম্যাচে অপরাজিত থাকার দৌড় থেমে গেল রিয়ালের। লিগে সর্বশেষ তারা হারে গত বছরের সেপ্টেম্বরে। সেই ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মাঠে ৩-১ গোলে হারে তারা। 

আজকের ম্যাচে বারবার অফসাইডের ফাঁদে পড়েছে রিয়াল। ম্যাচে ১২টি অফসাইড হয় তাদের, বাতিল হয় দুটি গোল। বল দখলের লড়াইয়ে এগিয়ে ‍ছিল বার্সেলোনা, ৫৯ শতাংশ সময় বল তাদের পায়ে ছিল। কাতালানদের নেওয়া ১৫ শটের ৭টি ছিল লক্ষ্যে, এর মধ্যে চারবার বল জালে জড়ায়। রিয়ালের নেওয়া ৯ শটের ৪টি ছিল লক্ষ্যে। যা ফিরিয়ে দিয়ে নিজেদের জাল অক্ষত রাখেন দুর্দান্ত পারফরম্যান্স করা বার্সার গোলরক্ষক ইনাকি পেনা। 

এল ক্লাসিকোতে জয়খরা কাটলো বার্সেলোনার, আগের চার সাক্ষাতেই জিতেছিল রিয়াল। লিগে প্রধান প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাওয়া বড় জয়ে রেকর্ড গড়েছেন ইয়ামাল। এল ক্লাসিকোয় সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করেছেন ১৭ বছর ১০৬ দিন বয়সী এই স্প্যানিশ উইঙ্গার। জোড়া গোল করা লেভানদোভস্কি অন্যদের সঙ্গে বাড়িয়ে নিলেন গোল ব্যবধান। ১১ ম্যাচে ১৪ গোল নিয়ে সবার উপরে তিনি, ৭টির বেশি গোল নেই আর কারও। চলতি মৌসুমে বার্সেলোনার করা ৩৭ গোলের ২৫টিই করলেন লেভানডোভস্কি, ইয়ামাল ও রাফিনিয়া মিলে। 

Related Topics

টপ নিউজ

রিয়াল মাদ্রিদ / বার্সেলোনা / এল ক্লাসিকো / রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা / লা লিগা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • লামিন ইয়ামাল নামের পেছনের গল্প: কার স্মরণে রাখা হয়েছিল স্প্যানিশ ফুটবল তারকার নাম?
  • মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net