Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
তাসকিনের পর লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেন হৃদয়

খেলা

টিবিএস রিপোর্ট
24 July, 2023, 09:00 pm
Last modified: 24 July, 2023, 09:08 pm

Related News

  • ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি

তাসকিনের পর লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেন হৃদয়

এলপিএল চলাকালীন বাংলাদেশের কোনো খেলা নেই। তবে এই সময়ে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশের তিনটি শহরে ক্যাম্প করবে বাংলাদেশ। এ কারণেই মূলত বিসিবি ভেবে দেখছে তাসকিন-হৃদয়কে শ্রীলঙ্কার টুর্নামেন্টটিতে খেলার অনুমতি দেওয়া ঠিক হবে কিনা।
টিবিএস রিপোর্ট
24 July, 2023, 09:00 pm
Last modified: 24 July, 2023, 09:08 pm
টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ইনিংস খেলে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দেন হৃদয়। ছবি: বিসিবি

বুলাওয়ে ব্রেভসের হয়ে জিম্বাবুয়ে আফ্রো টি-টেন লিগে খেলছেন তাসকিন আহমেদ। হারারেতে চলমান এই টুর্নামেন্টের মাঝেই লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। ডানহাতি এই পেসারকে দলে ভেড়াতে চায় ডাম্বুলা অরা। তাসকিনের পর এলপিএলে ডাক পেয়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ও। 

আসরটির বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন হৃদয়। ডানহাতি এই ব্যাটসম্যান নিজেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি জানিয়েছেন। প্রস্তাব পেলেও হৃদয় নিশ্চিত হতে পারেননি কয় ম্যাচের জন্য দলটি তাকে চায়। তাকে জানানো হয়েছে, টুর্নামেন্টটিতে খেলতে তাকে ১০ দিনের মতো থাকতে হবে সেখানে। 

প্রস্তাব পাওয়ার বিষয়টি ইতোমধ্যে বিসিবিকে জানিয়েছেন হৃদয়, আবেদন করেছেন অনাপত্তিপত্রের। হৃদয় বলেন, 'জাফনা কিংস খেলার প্রস্তাব দিয়েছে। কয় ম্যাচের জন্য, সেটা আমি এখনও জানি না। তবে ১০ দিনের মতো থাকতে হবে। একবার শুনেছি তিনটা ম্যাচ, আবার শুনেছি ছয়টা; তো এখনও নিশ্চিত নই। এখনও অনাপত্তিপত্র পাইনি, পেলে খেলতে যাবো।'

এ বছরই জাতীয় দলে অভিষেক হয়েছে হৃদয়ের। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন তিনি। অভিষেক রাঙানো তরুণ এই ব্যাটসম্যান অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছেন দলের অন্যতম ব্যাটিং ভরসা। ৯ ওয়ানডেতে তিনটি হাফ সেঞ্চুরিসহ ৪৮.২৮ গড়ে ৩৩৮ রান করেছেন হৃদয়। ৮ টি-টোয়েন্টিতে ২৬.০০ গড়ে তার রান ১৫৬। অনাপত্তিপত্র পেলে এলপিএল হতে যাচ্ছে তার প্রথম বিদেশি টি-টোয়েন্টি লিগ খেলার অভিজ্ঞতা। 

হৃদয়ের মতো তাসকিনেরও এলপিএলে খেলার ইচ্ছা আছে। তিনিও অনাপত্তিপত্র চেয়ে বিসিবিতে আবেদন করে রেখেছেন। খেলার অনুমতি মিললে জিম্বাবুয়ে থেকে সরাসরি শ্রীলঙ্কা যাবেন তাসকিন। ডাম্বুলা অরা তাকে লোভনীয় প্রস্তাবই দিয়েছে। জানা গেছে, সাত ম্যাচের জন্য তাসকিনকে ৬০ হাজার ডলারের প্রস্তুাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী ৩০ জুলাই মাঠে গড়াবে এলপিএলের এবারের আসর, শেষ হবে ২০ আগস্ট। এ সময়ে বাংলাদেশ দলের কোনো খেলা না থাকায় তাসকিন ও হৃদয় দুজনই আসরটিতে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন বিসিবিকে। তবে খেলা না থাকলেও এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ। এ কারণেই মূলত বিসিবি ভেবে দেখছে এ দুজনকে এলপিএলে খেলার অনুমতি দেওয়া ঠিক হবে কিনা। 

Related Topics

টপ নিউজ

তাওহিদ হৃদয় / তাসকিন আহমেদ / এলপিএল / লঙ্কা প্রিমিয়ার লিগ / অনাপত্তিপত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net