Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি কর্পোরেশন কার্যকর কিছুই করছে না: বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 July, 2023, 11:00 am
Last modified: 22 July, 2023, 11:01 am

Related News

  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি কর্পোরেশন কার্যকর কিছুই করছে না: বিএনপি

ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিয়ে সচেতনতা গড়ার পাশাপাশি রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন ২০১৮ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন
টিবিএস রিপোর্ট
22 July, 2023, 11:00 am
Last modified: 22 July, 2023, 11:01 am

ঢাকার ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটি কর্পোরেশন কার্যকর কিছুই করছে না বলে মনে করছেন ২০১৮ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

তারা ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিয়ে সচেতনতা গড়ার পাশাপাশি রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন তারা।

ঢাকায় ডেঙ্গুর বিস্তার রোধে সিটি করপোরেশনের মেয়রদের দায়ী করেছেন বিএনপির এই দুই নেতা। 

তাদের মতে, দুই মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলে নুর তাপস 'নগর পিতা' নামে পরিচিত পদটির গুরুত্ব বোঝেন না। তাই তারা ভূমিকা রাখতে পারছেন না।

বিএনপি নেতা তাবিথ আউয়াল বলেন,"মশক নিধন কার্যক্রম চলছে অবৈজ্ঞানিকভাবে। ব্যবহার করা হচ্ছে অকার্যকর, মেয়াদোত্তীর্ণ ওষুধ।"

তিনি আরো বলেন, "ডেঙ্গু থেকে মুক্ত হতে শহরকে পরিচ্ছন্ন রাখা; এডিস লার্ভার জন্ম যেখানে হয়, সেই জায়গাগুলো নষ্ট করে দেওয়া এবং বিভিন্ন জায়গায় জনসচেতনতা সৃষ্টি করা উচিত। কিন্তু আমরা দেখছি যে, প্রিভেন্টিভ কোনো কাজই করা হচ্ছে না। বিভিন্ন পাইপ, পরিত্যক্ত টায়ার, পুরনো গাড়ি, মেশিনপত্র কোনোকিছুই কিন্তু ভাঙা হচ্ছে না।"

এডিস মশা নিয়ন্ত্রণে গত কয়েক বছরে নগর কর্তৃপক্ষ যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলোকে 'তামাশা' আখ্যা দিয়ে তাবিথ বলেন, "হাঁস ছাড়া হয়েছে বিভিন্ন লেকে, মাছ ছাড়া হয়েছে, ব্যাঙ ছাড়া হয়েছে এবং দেখানোর জন্য কিছু লেক বা খালের আশেপাশে কিছু ঘাস কাটা হয়েছে।"

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, "মেয়র পদে যারা আসীন রয়েছেন তাদের ব্যর্থতার কারণে আজকে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। তাদের জবাবদিহিতার অভাবের কারণে, জনগণের কাছে তাদের জবাব দিতে হয় না বলেই আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। শুধুমাত্র হাতে গোনা কিছু এলাকায় তারা বর্জ্য ব্যবস্থাপনা করেছেন যেখানে উচ্চবিত্তরা থাকেন। এর বাইরে বাকি শহরে তাদের নজর নেই।"

তিনি বলেন, "আসলে মেয়রকে নগর পিতা বলা হয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। আমি মনে করি, যারা এই পদে বসে আছেন তারা এর গুরুত্ব বোঝেন না। নগর পিতার ভূমিকা পালন করা তো দূরের কথা, তারা আসলে স্বৈরাচারী মনোভাব নিয়ে সিটি করপোরেশন পরিচালনা করছেন।"

তিনি আরও বলেন, "তারা (দুই মেয়র) বিশেষজ্ঞদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করছেন, নিজেদের মনগড়া কিছু কার্যক্রম করছেন, কিছু লোক দেখানো কার্যক্রম করছেন। এখানে ড্রোন উড়ানো হয়েছে, আরও অন্যান্য উদ্ভট কিছু কর্মসূচি দিয়েছে।"

দুই সিটি করপোরেশনের মেয়র আয়তন ও জনসংখ্যা অনুপাতে পর্যাপ্ত কীটতত্ত্ববিদ নিয়োগ দিতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন ইশরাক।

এসময় তাবিথ ও ইশরাক ডেঙ্গু নিয়ে চারটি কর্মসূচি ঘোষণা করেন। এগুলো হল- 'ব্লাড ড্রাইভ' এর মাধ্যমে দলের নেতা-কর্মীরা রক্ত দেবে, অন্যকেও রক্ত দিতে উৎসাহিত করা হবে; অনলাইনে 'ব্লাড ইনফরমেশন ডিপোজেটারি' ওয়েবসাইট চালু করা; এডিসের লার্ভা ধ্বংস করতে এবং ডেঙ্গু রোগ নিয়ে ওয়ার্ড পর্যায়ে লিফলেট বিতরণ এবং পোস্টার প্রকাশের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার চালানো; এবং ওয়ার্ডে ওয়ার্ডে জলাবদ্ধতা দূরীকরণে এলাকাবাসীকে নিয়ে প্রতিবাদ সমাবেশ করা।

সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ ড্যাবের সভাপতি হারুন আল রশিদ প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বিএনপি / ডেঙ্গু পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net