Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
চেলসির নতুন জার্সিতে যে কারণে কোনো স্পন্সর নেই

খেলা

টিবিএস রিপোর্ট
11 July, 2023, 12:10 pm
Last modified: 11 July, 2023, 12:15 pm

Related News

  • সংসদে উত্থাপনের পরই প্রত্যাহার ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’সহ ২ বেসরকারি বিল
  • অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ৩০ এপ্রিলের পর দেশব্যাপী মাদক ও জুয়াবিরোধী অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুয়া, বেটিং ও পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রচার করলেই ১৯ অক্টোবর থেকে সাইট ব্লক: তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
  • কুয়ালালামপুরে অনলাইন জুয়ার আখড়া থেকে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক

চেলসির নতুন জার্সিতে যে কারণে কোনো স্পন্সর নেই

লন্ডন তো বটেই, ইংল্যান্ডেরই সবচেয়ে বড় এবং সফল ক্লাবগুলোর একটি চেলসি। সেই ক্লাবের জার্সির কোনো স্পন্সর না থাকাটা বেশ অবাক করার মতোই ব্যাপার। 
টিবিএস রিপোর্ট
11 July, 2023, 12:10 pm
Last modified: 11 July, 2023, 12:15 pm
২০২৩-২৪ মৌসুমের জন্য চেলসির জার্সি। ছবি: চেলসি ফুটবল ক্লাব

২০২৩-২৪ মৌসুমের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে চেলসি। তবে সেই জার্সি দেখে ক্লাবটির সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে, কেন কোনো স্পন্সরের লোগো নেই সেটিতে। কারণ, নতুন মৌসুমের জন্য এখন পর্যন্ত জার্সির স্পন্সর খুঁজে পায়নি চেলসি!

লন্ডন তো বটেই, ইংল্যান্ডেরই সবচেয়ে বড় এবং সফল ক্লাবগুলোর একটি চেলসি। সেই ক্লাবের জার্সির কোনো স্পন্সর না থাকাটা বেশ অবাক করার মতোই ব্যাপার। 

তবে চেলসির নিজেদের পারফরম্যান্সই স্পন্সর খুঁজে না পাওয়ার জন্য দায়ী। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১২ তম হয়েছে ব্লুজরা। এবার কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলতে পারবে না তারা। ধারনা করা হচ্ছে, এই কারণেই স্পন্সর করতে আগ্রহী হচ্ছে না কেউ। 

সর্বশেষ স্পন্সর থ্রি মোবাইলের সঙ্গে চেলসির চুক্তি শেষ হয়ে গেছে গত মৌসুমের শেষেই। চুক্তিটি ছিলো বেশ লোভনীয়, যা থেকে বছরে ৪০ মিলিয়ন পাউন্ড আয় করেছে চেলসি। নতুন পৃষ্ঠপোষকের সঙ্গে বছরে অন্তত ২৫ মিলিয়ন পাউন্ডের চুক্তি করতে চায় স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।

প্যারামাউন্ট ও স্টেক নামের  দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চেলসির আলোচনা অনেক দূর গড়ালেও শেষ পর্যন্ত চুক্তি সম্পন্ন করতে পারেনি চেলসি। জুয়া খেলার প্রতিষ্ঠান স্টেকের সঙ্গে চুক্তিটি সম্ভব হয়নি প্রিমিয়ার লিগ সম্প্রচার প্রতিষ্ঠানের আপত্তির কারণে। 

চেলসি সমর্থকেরাও জুয়া খেলার প্রতিষ্ঠানের সঙ্গে চেলসির বাণিজ্যিক চুক্তির বিপক্ষে। একটি জরিপে দেখা গেছে, ৭৭ শতাংশ সমর্থক চান না চেলসির জার্সিতে কোনো জুয়া খেলার প্রতিষ্ঠানের লোগো থাকুক।  

মেইল অনলাইনের খবর বলছে, স্টেক নামের জুয়া খেলার প্রতিষ্ঠানটিতে আলভিন চাউ নামের একজন চীনা ধনকুবেরের বিনিয়োগ রয়েছে। চাউয়ের বিরুদ্ধে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে।

অবৈধ জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে এ বছরের শুরুতে চাউয়ের ১৮ বছরের কারাদণ্ড হয়েছে। যার জেরে তিনি এখন কারাগারে। ২০২৫-২৬ মৌসুম থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জার্সিতে কোনো জুয়া খেলার প্রতিষ্ঠানের লোগো প্রদর্শন নিষিদ্ধ করতে যাচ্ছে।

দেখার বিষয়, মৌসুমের খেলা মাঠে গড়ানোর আগে জার্সির জন্য স্পন্সর খুঁজে পায় কিনা চেলসি। নয়তো পুরো জার্সি ফাঁকা রেখেই খেলতে হতে পারে ব্লুজদের। 

Related Topics

টপ নিউজ

চেলসি / স্পন্সর / জুয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • সংসদে উত্থাপনের পরই প্রত্যাহার ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’সহ ২ বেসরকারি বিল
  • অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ৩০ এপ্রিলের পর দেশব্যাপী মাদক ও জুয়াবিরোধী অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুয়া, বেটিং ও পর্নোগ্রাফির বিজ্ঞাপন প্রচার করলেই ১৯ অক্টোবর থেকে সাইট ব্লক: তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
  • কুয়ালালামপুরে অনলাইন জুয়ার আখড়া থেকে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net