Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
থ্রেডস: টুইটারের প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়া এই অ্যাপে কী আছে!

ফিচার

এল পাইস
08 July, 2023, 11:45 am
Last modified: 08 July, 2023, 12:03 pm

Related News

  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: কী আছে অস্ট্রেলিয়ার কিশোরদের ভাগ্যে?
  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?
  • টুইটার কেনার আসল কারণ জানালেন ইলন মাস্ক

থ্রেডস: টুইটারের প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়া এই অ্যাপে কী আছে!

আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমেই অ্যাপটি ইনস্টল করা যায়। তবে প্রোফাইল তৈরি করতে আপনার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে।
এল পাইস
08 July, 2023, 11:45 am
Last modified: 08 July, 2023, 12:03 pm
ছবি: এপি

ইলন মাস্কের টুইটারকে টক্কর দিতে নতুন সামাজিক মাধ্যম 'থ্রেডস' নিয়ে এসেছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। নতুন অ্যাাপটি ইনস্টাগ্রাম-এর সঙ্গে লিঙ্ক করা। থ্রেডসে ব্যবহারকারীরা পোস্ট করতে পারেন, অন্যজনের কমেন্টে উত্তর দিতে পারেন এবং অন্যান্য অ্যাকাউন্টের কন্টেন্টও অনুসরণ করতে পারেন। পোস্টে ছবি, লিঙ্ক ও ভিডিও জুড়ে দেওয়া যায়।

থ্রেডস চালু করার কয়েক ঘণ্টা পর মার্ক জাকারবার্গ জানান, নতুন প্ল্যাটফর্মটিতে তিন কোটি মানুষ যোগ দিয়েছে। এটিতে ১০০ কোটি ব্যবহারকারী পাওয়ার প্রত্যাশা করছে মেটা।

থ্রেডস চালুর প্রতিক্রিয়ায় টুইটার জানিয়েছে, এর আগে বেশ কয়েকটি অ্যাপ টুইটারের সূত্র অনুকরণ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। যেমন আরেকটি বিকল্প অ্যাপ হলো মাস্টোডন। মাস্কের টুইটার অধিগ্রহণের পর এই অ্যাপটি কিছুটা জনপ্রিয়তা পায়।

মাস্ক আনুষ্ঠানিকভাবে থ্রেডস নিয়ে মন্তব্য করেননি। তবে দুটি প্ল্যাটফর্মের মধ্যে থাকা মিল নিয়ে মজা করা টুইটে লাইক দিচ্ছেন তিনি।

আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমেই অ্যাপটি ইনস্টল করা যায়। তবে প্রোফাইল তৈরি করতে আপনার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে।

অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন?

অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে প্রবেশ করুন। সার্চ ইঞ্জিনে 'ইনস্টাগ্রাম থ্রেডস' লিখুন। কালো ও সাদা আইকন ব্যবহার করা হয়েছে অ্যাপটিতে। এবার ডাউনলোডে ক্লিক করুন। ইন্সটল হয়ে গেলে অ্যাপটিতে প্রবেশ করা যাবে।

তবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হয়তো নোটিফিকেশন আসতে পারে। সেখান থেকে ডাউনলোড করা সহজতর হবে।

কীভাবে আপনার প্রোফাইল সক্রিয় করবেন?

থ্রেডস ব্যবহার করা শুরু করতে আপনাকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিবরণ লিখতে হবে। অ্যাপটি আপনাকে ব্যক্তিগত তথ্য পূরণ করতে বলবে, তবে সরাসরি ইনস্টাগ্রাম থেকেও তথ্য বসানো যায়।

প্রোফাইলটি প্রাইভেট রাখবেন নাকি পাবলিক, সেটাও ঠিক করতে হবে। এই ধাপটি সম্পন্ন হলে অন্য ব্যবহারকারীদের অনুসরণ করা যাবে।

কীভাবে থ্রেডস ব্যবহার করবেন?

টুইটারের অনুরূপ ইন্টারফেস আছে থ্রেডসের। হোম সেকশনে আপনি অন্যান্য ব্যবহারকারীদের পোস্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। প্রয়োজনে সার্চ অপশন থেকে অন্যান্য ব্যবহারকারীদের খুঁজে নেওয়া যাবে।

একটি থ্রেড পোস্ট করার জন্য নোটবুক আইকনে ক্লিক করুন। আর ইন্সটাগ্রামের মতো হার্ট আইকন অ্যাকাউন্টের সাম্প্রতিক কার্যকলাপ দেখাবে।

টুইটার এবং থ্রেডসের মধ্যে প্রধান পার্থক্য

একজন ব্যবহারকারী প্রতিদিন কতগুলো পোস্ট দেখতে পারবেন, থ্রেডসে এমন কোনো সীমাবদ্ধতা নেই। আর টুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড করা না থাকলে এখন ৫০০ পোস্ট দেখার সীমাবদ্ধতা দেওয়া হয়েছে।

টুইটারের মতো করে থ্রেডসে পোস্ট লেখার পর পাবলিশ না করে জমিয়ে রাখার (ড্রাফট) করার সুযোগ নেই। হয়তো তাৎক্ষণিকভাবে পোস্ট করতে হবে কিংবা বাতিল করতে হবে।

ইনস্টাগ্রামের নির্দেশিকা অনুযায়ী চলবে থ্রেডস। স্প্যাম এবং ঘৃণামূলক বক্তব্যের জন্য দুটো প্ল্যাটফর্মেই একই রকম শাস্তিমূলক ব্যবস্থা প্রযোজ্য হবে।

এখন অবধি থ্রেডসে কোনো বিজ্ঞাপন নেই, তবে এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। মেটা প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, ইন্টারফেসে এখনো পরিমার্জন করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

থ্রেডস / ইনস্টাগ্রাম / টুইটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • সন্তান আত্মহত্যা–সংক্রান্ত কনটেন্ট খুঁজলে অভিভাবকদের সতর্ক করবে ইনস্টাগ্রাম
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা: কী আছে অস্ট্রেলিয়ার কিশোরদের ভাগ্যে?
  • মাস্ক কি সত্যিই একদিন ক্যান্ডি কোম্পানি খুলবেন?
  • টুইটার কেনার আসল কারণ জানালেন ইলন মাস্ক

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net