Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
আকু’র বিল পরিশোধের পর আবারো ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 July, 2023, 07:20 pm
Last modified: 06 July, 2023, 07:37 pm

Related News

  • বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.১৫ বিলিয়ন ডলারে
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • আকুর দায় পরিশোধ ১.৩৭ বিলিয়ন ডলার, রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে

আকু’র বিল পরিশোধের পর আবারো ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ

বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আকুর ১,০৯৬ মিলিয়ন ডলার বিল পরিশোধ করা হয়েছে। ফলে বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৯৮ বিলিয়ন ডলারে।
টিবিএস রিপোর্ট
06 July, 2023, 07:20 pm
Last modified: 06 July, 2023, 07:37 pm
প্রতীকি ছবি

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১.১ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবারো ৩০ বিলিয়ন নিচে নেমে গেছে।  

আঞ্চলিক আমদানির জন্য – আকুর এই পেমেন্ট ব্যবস্থার অধীনে – বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়। প্রতি দুই মাস পর পর আকুর বিল পরিশোধ করতে হয়।

বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আকুর ১,০৯৬ মিলিয়ন ডলার বিল পরিশোধ করা হয়েছে। ফলে বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৯৮ বিলিয়ন ডলারে।  

রিজার্ভের পরিমাণ উদ্বেগজনক নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো দেশের কাছে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো মুদ্রা রিজার্ভ থাকলে- তার অবস্থানকে স্থিতিশীল হিসেবে বিবেচনা করা যায়।

তবে বর্তমান সময়ের মতো বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অন্তত ছয় মাসের আমদানি ব্যয় নির্বাহ করার মতো রিজার্ভ থাকা উচিত বলে মন্তব্য করেন তারা।

প্রসঙ্গত, বাংলাদেশের গড় মাসিক আমদানি পেমেন্ট প্রায় ৭ বিলিয়ন ডলার।

গত ৫ জুলাই দেশের ফরেক্স রিজার্ভ ছিল ৩১.১৬ বিলিয়ন ডলার। এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে ৯২৫ মিলিয়ন ডলার বাজেট সহায়তা পাওয়ায় গত ২৬ জুন দুই মাস পর ৩১ বিলিয়ন ডলার ছাড়ায় রিজার্ভ।

এর আগে মে মাসে আকুর ১.১৮ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক, এতে রিজার্ভ নেমে আসে ২৯ বিলিয়ন ডলারের ঘরে।

২০২১ সালের আগস্টে দেশের ফরেক্স রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তারপর থেকেই রেমিট্যান্স, রপ্তানি আয়ে পতনের সাথে সাথে আমদানির খরচ বাড়ায় রিজার্ভে ধারাবাহিক পতন দেখা দেয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই অবস্থার আরও অবনতিই হয়।

এই অবস্থায়, যথাযথ পরিমাণে রিজার্ভ ধরে রাখার লক্ষ্যে সরকার গত বছর বিলাসবহুল পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়, এতে ঋণপত্র (এলসি) খোলার হার অনেকটাই কমে।  

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই- মে) এলসি খোলার পরিমাণ ২৫ শতাংশের বেশি কমে ৬২.৬৪ বিলিয়ন ডলার হয়। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৩.৫৮ বিলিয়ন ডলার।   

Related Topics

টপ নিউজ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন / আমদানি বিল / বৈদেশিক মুদ্রা রিজার্ভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২.১৫ বিলিয়ন ডলারে
  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • আকুর দায় পরিশোধ ১.৩৭ বিলিয়ন ডলার, রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে
  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াল ৩০ বিলিয়ন ডলারে

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net