আকুর দায় পরিশোধ ১.৩৭ বিলিয়ন ডলার, রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে
আজ রোববার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-র আমদানি দায় পরিশোধ করা হয়েছে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। এতে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
এদিন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আকুর দায় পরিশোধ করা হয়েছে। প্রতি দুই মাস অন্তর করতে হয় আকুর পেমেন্ট।
আঞ্চলিক আমদানির ক্ষেত্রে নয়টি সদস্য দেশ– বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার আর্থিক লেনদেন নিষ্পত্তি করে আকু পেমেন্ট গেটওয়ে। প্রতি দুই মাস অন্তর এ বিল পরিশোধ করা হয়। এসব দেশের কেন্দ্রীয় ব্যাংক বহুপাক্ষিক এই লেনদেন ব্যবস্থায় অংশ নেয়।
