Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
শ্যুটিংয়ে দুর্ঘটনার খবর; মুম্বাই এয়ারপোর্টে দেখা গেল শাহরুখকে

বিনোদন

হিন্দুস্তান টাইমস
05 July, 2023, 11:55 am
Last modified: 05 July, 2023, 12:06 pm

Related News

  • বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী

শ্যুটিংয়ে দুর্ঘটনার খবর; মুম্বাই এয়ারপোর্টে দেখা গেল শাহরুখকে

বুধবার সকালে মুম্বাই এয়ারপোর্টে দেখা মিলেছে কিং খানের। প্রাথমিকভাবে শাহরুখকে দেখে সুস্থই মনে হয়েছে। কোনোরকম বড় চোটের আভাসও পাওয়া যায়নি।
হিন্দুস্তান টাইমস
05 July, 2023, 11:55 am
Last modified: 05 July, 2023, 12:06 pm
ছবি: লেটেস্টলি

মঙ্গলবারই মিলেছে শাহরুখ খানের চোট পাওয়ার খবর, যা শুনে বেশ আতঙ্কিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। গণমাধ্যমের খবর ছড়িয়ে পড়ে, লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন শাহরুখ খান। এরপরেই বুধবার সকালে ভারতে ফিরে এসেছেন 'পাঠান' অভিনেতা।

বুধবার সকালে মুম্বাই এয়ারপোর্টে দেখা মিলেছে কিং খানের। নীল সোয়েট শার্ট, মাথায় কালো ক্যাপ ও চোখে সানগ্লাস পরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে উঠেছেন শাহরুখ।

প্রাথমিকভাবে শাহরুখকে দেখে সুস্থই মনে হয়েছে। কোনোরকম বড় চোটের আভাসও পাওয়া যায়নি। কিং খানের এই ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে নিমেষে এবং আশ্বস্ত করে অভিনেতার ভক্তদের। গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে একঝলক হেসেছেনও তিনি।

এর আগে গতকাল সূত্র ই-টাইমসকে জানিয়েছিল, 'এসআরকে লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের জন্য শুটিং করছিলেন এবং তিনি সেই সময় নাকে চোট পান। তাঁর রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'

#WATCH | Bollywood actor Shah Rukh Khan arrives at Mumbai airport from US. pic.twitter.com/AwmS7BMzvp— ANI (@ANI) July 4, 2023

খবর রটে যায়, নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় নাকি শাহরুখকে দেখা গিয়েছে। তিনি রয়েছেন মান্নাত-এ। যদিও পরে জানা যায় সে খবর ভুল। তিনি আমেরিকাতেই ছিলেন; ফিরলেন বুধবারে।

প্রায় ৩১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে একাধিকবার চোট পেয়েছেন শাহরুখ। প্রতিবারই তাঁর অসুস্থতার খবর মন ভেঙে দিয়েছে তাঁর অনুরাগীদের। ২০১৭ সালেও তাঁকে একটি ছোট অপারেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। রইস-এর শুটিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়ার পর হয় হাঁটুর অস্ত্রোপচার। ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেসের শুটিং শেষ হওয়ার পর কিং খান করিয়েছিলেন তাঁর অষ্টম অপারেশন। ২০০৯ সালে বাম কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার জন্যও শাহরুখকে অপারেশন করতে হয়েছিল।

দীর্ঘ সাড়ে চারবছর রুপালি পর্দা থেকে দূরে ছিলেন তিনি। পরপর ছবির ভরাডুবির পর একটা ছোট্ট ব্রেক নিতে চেয়েছিলেন। তবে তা দীর্ঘায়িত হয়েছিল, করোনা, লকডাউন, ছেলে আরিয়ানের মাদক মামলায় জেলে যাওয়ার কারণে। অবশেষে চলতি বছরের জানুয়ারি মাসেই 'পাঠান' দিয়ে কামব্যাক করেন তিনি। ছবিটি বক্স অফিসে বিশ্বব্যপী প্রায় ১০০০ কোটি রূপি ব্যবসা করে।

এদিকে ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে 'জওয়ান'। শাহরুখ-গৌরীর হোম প্রোডাকশন 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' থেকে এই সিনেমা। সেইসঙ্গে পাইপলাইনে রয়েছে রাজকুমার হিরানির 'ডাঙ্কি', যাতে শাহরুখ খানের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। 

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / দুর্ঘটনা / শ্যুটিং / দেশে ফেরা / মুম্বাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
    চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল
  • ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
    ১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ছবি: টেলিগ্রাফ
    নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • কোলাজ: টিবিএস
    রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী
  • ফাইল ছবি
    বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

Related News

  • বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী

Most Read

1
কলকাতায় এমন ভবনেই অনেকগুলো হোটেল থাকে এবং খুব কম খরচেই এগুলো থাকতে পারেন পর্যটকরা। তবে এগুলোর বেশিরভাগই অনিরাপদ। প্রতীকী ছবি
আন্তর্জাতিক

চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল

2
ছবি: এআই দিয়ে তৈরি প্রতীকী চিত্র।
অর্থনীতি

১০ হাজার টাকা পর্যন্ত ই-পেমেন্ট ক্রেডিট চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

3
ছবি: টেলিগ্রাফ
আন্তর্জাতিক

নিয়ন্ত্রিত পরিবেশ থেকে পালাতে গোপনে জোট বাঁধে এআই; বিশ্বজুড়ে ‘দখলের’ শঙ্কা বিশেষজ্ঞদের

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

5
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার কোটি টাকা, অর্ধেকই জনতা ব্যাংকের: সংসদে অর্থমন্ত্রী

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশে ভ্রমণে এখন বছরে ১৮ হাজার ডলার পর্যন্ত সঙ্গে নিতে পারবেন বাংলাদেশিরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net