Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
জেনিনে সামরিক অভিযান শেষ করার ইঙ্গিত ইসরায়েলের, ১০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক

রয়টার্স
04 July, 2023, 03:15 pm
Last modified: 04 July, 2023, 03:22 pm

Related News

  • পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা: ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও যানবাহনে আগুন
  • পশ্চিম তীরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩ ফিলিস্তিনি নারী নিহত, আহত ১৩ 
  • প্রথমবারের মতো পশ্চিম তীরের বসতিতে পাসপোর্ট সেবা চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন
  • পশ্চিম তীরে ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ার নিন্দা বাংলাদেশের

জেনিনে সামরিক অভিযান শেষ করার ইঙ্গিত ইসরায়েলের, ১০ ফিলিস্তিনি নিহত

অন্তত আরও ১০০ জন আহত হয়েছেন
রয়টার্স
04 July, 2023, 03:15 pm
Last modified: 04 July, 2023, 03:22 pm
ছবি: রয়টার্স

পশ্চিম তীরের জেনিনে শুরু হওয়া সামরিক অভিযান শেষ করার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৪ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঊর্ধ্বতন সহকারী জাচি হানেবি গণমাধ্যমে এমন ইঙ্গিত দেন।

স্থানীয় ব্রডকাস্টিং কর্পোরেশন কান রেডিওকে তিনি বলেছেন, "অভিযানটি তার নির্ধারিত লক্ষ্য অর্জনের কাছাকাছি চলে এসেছে।"

গত দুই দশকের মধ্যে পশ্চিম তীরে বৃহত্তম এই সামরিক অভিযানে এখন পর্যন্ত ১০ ফিলিস্তিনি নিহত এবং অন্তত আরও ১০০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া, কয়েক হাজার শরণার্থী ক্যাম্প ছেড়ে পালিয়েছেন বলে জানানো হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে।

সোমবারের (৩ জুলাই) সকাল থেকেই ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের জেনিন শহরে ড্রোন হামলা শুরু করে। অভিযান চলাকালীন শহরজুড়ে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।

ইসরায়েলি বাহিনীর দাবি, জেনিনে ফিলিস্তিনি উদ্বাস্তুদের যেই শরণার্থী শিবির রয়েছে, সেখানে অবস্থানরত ইরান-সমর্থিত সশস্ত্র দলগুলোকে নিশ্চিহ্ন করতে 'হোম অ্যান্ড গার্ডেন' শীর্ষক এই সামরিক অভিযানটি চালানো হয়েছে।

ইসরায়েলের দাবি, সম্প্রতি বন্দুক ও বোমা হামলার পাশাপাশি রকেট তৈরির প্রাথমিক প্রচেষ্টার পিছনে এই ফিলিস্তিনি সশস্ত্র দলগুলোই দায়ী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষের সময় আহত একজন গতরাতে মারা গেছেন এবং সকালে আরও একজনের লাশ পাওয়া গেছে; এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। এছাড়া, আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের হামলায় মোট ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং তারা সবাই সশস্ত্র যোদ্ধা ছিলেন।

জেনিনের আধা বর্গকিলোমিটার আয়তনের শরণার্থী ক্যাম্পটিতে প্রায় ১৪ হাজার ফিলিস্তিনি গাদাগাদি করে বসবাস করেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, এ পর্যন্ত তারা ক্যাম্প থেকে ৫০০ পরিবার বা প্রায় ৩,০০০ লোককে সরিয়ে নিয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন / পশ্চিম তীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা: ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও যানবাহনে আগুন
  • পশ্চিম তীরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩ ফিলিস্তিনি নারী নিহত, আহত ১৩ 
  • প্রথমবারের মতো পশ্চিম তীরের বসতিতে পাসপোর্ট সেবা চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন
  • পশ্চিম তীরে ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ার নিন্দা বাংলাদেশের

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net