Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
ইয়েমেনে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই করোনা মহামারি, মৃত অগণিত মানুষ  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 May, 2020, 10:25 am
Last modified: 16 May, 2020, 10:55 am

Related News

  • বাব আল-মান্দেব প্রণালি দখলের পরিকল্পনা করছে হুথিরা: ইয়েমেনের সতর্কবার্তা
  • ২০২৫ সালে ইয়েমেনে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক ব্যক্তি নিহত: পেন্টাগন
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  
  • হুথিদের হামলায় ইয়েমেনে নিহত ৩০, সৌদিতে আহত ১১; আরও বড় হামলার আশঙ্কা সৌদি আরবের

ইয়েমেনে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই করোনা মহামারি, মৃত অগণিত মানুষ  

গত সপ্তাহে আদেনে কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ মারা গেছেন। নগর রেজিস্ট্রারার অফিস সূত্রে এই সংখ্যা নিশ্চিত হওয়া গেছে। এর ফলে ভাইরাস প্রতিরোধের সক্ষমতা একেবারেই অনুপস্থিত দেশটির অনান্য অঞ্চলেও সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। 
টিবিএস ডেস্ক
16 May, 2020, 10:25 am
Last modified: 16 May, 2020, 10:55 am
আদেনের একটি হাসপাতালের শয্যায় চিকিৎসা নিচ্ছেন এক ব্যক্তি। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন কয়েক ডজন মানুষ প্রাণহানি প্রত্যক্ষ করছে শহরটি। এদের অনেকেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। ছবি: এপি

দক্ষিণ ইয়েমেনের প্রধান শহর, লোহিত সাগরের প্রবেশপথ বাব এল- মান্দেব প্রণালির মুখে অবস্থিত আদেন নগরী। গত এক সপ্তাহ ধরেই সেখানে করোনার মতো উপসর্গে মারা যাচ্ছেন শত শত মানুষ। স্থানীয় জনস্বাস্থ্য কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন । সৌদি জোটের আগ্রাসন, অবরোধ ও পাঁচ বছর ব্যাপী গৃহযুদ্ধে বিদ্ধস্ত দেশটির স্বাস্থ্যখাত এই বিপুল সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করতে সক্ষম নয় বলেই জানান তারা । 

আদেনের এক গোর খোদক এপিকে বলেন, শবদেহের এমন নিরবিচ্ছিন্ন প্রবাহ আমি আগে কখনোই দেখিনি। 

স্মরণ করিয়ে দেওয়া দরকার, ইয়েমেনের গৃহযুদ্ধে বেশ কয়েক দফায় আদেন শহরের প্রতিটি রাস্তায় বিবাদমান দুইপক্ষ বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সেসময় মারা যান অজস্র মানুষ। কিন্তু স্থানীয় গোর খোদক এখন তার চাইতে বেশি মানুষের মৃত্যুর কথা বলছেন।  

আনুষ্ঠানিকভাবে ইয়েমেনে করোনায় আক্রান্তদের সংখ্যা অবশ্য বেশ কম; দক্ষিণ ইয়েমেনে যা মাত্র ১০৬ জন। এর মধ্যে মারা গেছেন মাত্র ১৫ জন। অন্যদিকে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা উত্তর ইয়েমেনের কর্তৃপক্ষ গত ৫ মে প্রথম দুই ব্যক্তির করোনায় আক্রান্তের কথা নিশ্চিত করে। আক্রান্তদের একজন ছিল সোমালি অভিবাসী, যিনি মারা গেছেন।   

কিন্তু চিকিৎসকদের দাবি, ভঙ্গুর অর্থনীতিকে সচল রাখাসহ নিজ সৈন্যদলের মনোবল ধরে রাখতে হুথি কর্তৃপক্ষ ক্রমান্বয়ে বেড়ে চলা আক্রান্তদের সংখ্যা গোপন রাখছে। 

গত সপ্তাহে আদেনে কমপক্ষে পাঁচ শতাধিক মানুষ মারা গেছেন। নগর রেজিস্ট্রারার অফিস সূত্রে এই সংখ্যা নিশ্চিত হওয়া গেছে। এর ফলে ভাইরাস প্রতিরোধের সক্ষমতা একেবারেই অনুপস্থিত দেশটির অনান্য অঞ্চলেও সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। 

ইয়েমেনে কোভিড-১৯ এর সন্দেহজনক সংক্রমণের সংখ্যা বাড়ায় বৈশ্বিক স্বাস্থ্য সম্পর্কিত বিশেষজ্ঞ সম্প্রদায়ের মাঝেও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। তাদের আশঙ্কা ভাইরাসটি দাবানলের মতো যুদ্ধবিদ্ধস্ত দেশটির বিপুল সংখ্যক অভ্যন্তরীণ শরণার্থী এবং দরিদ্রদের মধ্যে ছড়িয়ে পড়বে। অথচ স্বাস্থ্য, শিক্ষা ও খাদ্য নিরাপত্তার বিবেচনার ইয়েমেনিরা বর্তমানে পৃথিবীর সবচেয়ে অনিরাপদ জনগোষ্ঠী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইয়েমেন শাখার প্রধান আলতাফ মুসানি বলেন, ' এখানে যদি পূর্ণমাত্রায় সামাজিক সংক্রমণ শুরু হয়ে থাকে তাহলে; স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা এবং রোগী সন্দেহে অনেককে সামাজিক বয়কট করা শুরু হলে সামগ্রিক পরিস্থিতি একটি মারাত্মক বিপর্যয়ের শিকার হবে।  

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / ইয়েমেন / মানবিক বিপর্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • বাব আল-মান্দেব প্রণালি দখলের পরিকল্পনা করছে হুথিরা: ইয়েমেনের সতর্কবার্তা
  • ২০২৫ সালে ইয়েমেনে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক ব্যক্তি নিহত: পেন্টাগন
  • সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথিদের হামলা
  • বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার নিয়োগ দিল সৌদি আরব  
  • হুথিদের হামলায় ইয়েমেনে নিহত ৩০, সৌদিতে আহত ১১; আরও বড় হামলার আশঙ্কা সৌদি আরবের

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net