Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
বাব আল-মান্দেব প্রণালি দখলের পরিকল্পনা করছে হুথিরা: ইয়েমেনের সতর্কবার্তা

আন্তর্জাতিক

এএফপি
20 August, 2026, 10:20 am
Last modified: 20 August, 2026, 10:20 am

Related News

  • ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
  • লক্ষ্যবস্তু ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় সৌদি আরামকোর প্রধান কার্যালয়ে হুথিদের হামলা
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • অপ্রতিরোধ্য হুথি গোষ্ঠী: কেন তাদের হারানো এত কঠিন?
  • যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে অংশ নিলে 'দ্রুত ও যন্ত্রণাদায়ক' জবাব দেওয়া হবে: হুথিদের হুঁশিয়ারি

বাব আল-মান্দেব প্রণালি দখলের পরিকল্পনা করছে হুথিরা: ইয়েমেনের সতর্কবার্তা

বাব আল-মান্দাবের ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরও বাড়লে সৌদি আরবের তেল রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে।
এএফপি
20 August, 2026, 10:20 am
Last modified: 20 August, 2026, 10:20 am
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এডেনভিত্তিক সরকারের নিয়ন্ত্রণাধীন মোখা শহরে হুথিদের হামলার পরদিন, ১০ আগস্ট ২০২৬ তারিখে মোখা বন্দরে ডুবে যাওয়া একটি জাহাজের শুধুমাত্র নেভিগেশন ব্রিজটি পানির উপরে ভেসে থাকতে দেখা যাচ্ছে। ছবি: এএফপি

ইয়েমেনের এক মন্ত্রী মঙ্গলবার সতর্ক করে বলেছেন, দেশটির হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দাব প্রণালির তীরবর্তী ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই নৌপথে গোষ্ঠীটি আরও বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে।

হুথিদের তিনজন সামরিক সূত্র এবং ওই জলপথের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত ইয়েমেনি সরকারি বাহিনীর একজন মুখপাত্রও বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিদ্রোহীরা অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে।

এ ধরনের হামলা সফল হলে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথের ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হবে। গাজা যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের হত্যাযজ্ঞের পর থেকেই ইরান-সমর্থিত এই বিদ্রোহীরা ওই পথে চলাচলকারী জাহাজে হামলা চালিয়ে আসছে এবং এর ফলে নৌপথটিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে।

এর ফলে মধ্যপ্রাচ্যের আরও একটি গুরুত্বপূর্ণ নৌপথের ওপর তেহরান ও তার মিত্রদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।

বাব আল-মান্দাবের ওপর হুথিদের নিয়ন্ত্রণ আরও বাড়লে সৌদি আরবের তেল রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। বিদ্রোহীরা ইতোমধ্যে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে।

ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি এএফপিকে বলেন, 'হুথি মিলিশিয়া বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ দখলের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে কাজ করছে। এ জন্য তারা পশ্চিম উপকূলে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে এবং লোহিত সাগরে ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।'

তিনি বলেন, হুথিরা সামরিক শক্তি বাড়িয়েছে। তাদের পরিকল্পনার বিষয়টি 'বন্দর, নৌঘাট, বেসামরিক অবকাঠামো, জাহাজ এবং সরকারি নৌ সক্ষমতার ওপর বারবার হামলার' মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।

বর্তমানে হুথিরা সরাসরি ওই প্রণালির উপকূলীয় এলাকাগুলো নিয়ন্ত্রণ করে না। তবে তারা উত্তরে অবস্থিত গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদেইদা নিয়ন্ত্রণ করে এবং লোহিত সাগরে চলাচলকারী জাহাজে বারবার হামলা চালিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিদ্রোহীরা ইয়েমেন সরকারের বাহিনীর ওপর কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা চালিয়েছে।

তারা এখন বাব আল-মান্দাবের কাছাকাছি অবস্থিত ইয়েমেনের বন্দরনগরী মোখাকেও লক্ষ্যবস্তু করতে শুরু করেছে। একই সঙ্গে তারা প্রণালির কাছাকাছি সামরিক স্থাপনা এবং লোহিত সাগরে সরকারের নিয়ন্ত্রণে থাকা দ্বীপগুলোতেও হামলা চালাচ্ছে।

প্রণালির সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ন্ত্রণকারী সরকার-সমর্থিত জাতীয় প্রতিরোধ বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সাদেক দুয়াইদ এএফপিকে বলেন, বিদ্রোহীরা 'বাব আল-মান্দাবে নিজেদের একটি অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছে'।

তিনি বলেন, 'মোখা ও এর বন্দরে অব্যাহত হামলার মাধ্যমে হুথি মিলিশিয়া বাব আল-মান্দাব প্রণালির তীরবর্তী এলাকায় নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করতে এবং এলাকাটিকে হরমুজ প্রণালির মতো পরিস্থিতিতে পরিণত করতে চাইছে।'

হুথিদের তিনজন সামরিক সূত্র এএফপিকে বলেছেন, গোষ্ঠীটি হোদেইদার দক্ষিণের এলাকাগুলো দখল করতে একটি অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

তারা জানিয়েছে, ইয়েমেনের পশ্চিম উপকূলের তাইজ ও হোদেইদা প্রদেশের সম্মুখসারির এলাকায় প্রায় দুই হাজার যোদ্ধাকে মোতায়েন করা হয়েছে। সেখানে রকেট নিক্ষেপকারী অস্ত্রও মোতায়েন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

হুথি / বাব আল-মান্দেব / দখলের পরিকল্পনা / ইয়েমেন / সতর্কবার্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
  • লক্ষ্যবস্তু ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় সৌদি আরামকোর প্রধান কার্যালয়ে হুথিদের হামলা
  • রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফেরাতে সৌদির সহযোগিতা চায় ঢাকা
  • অপ্রতিরোধ্য হুথি গোষ্ঠী: কেন তাদের হারানো এত কঠিন?
  • যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে অংশ নিলে 'দ্রুত ও যন্ত্রণাদায়ক' জবাব দেওয়া হবে: হুথিদের হুঁশিয়ারি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net