Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হলো টাইটানের ধ্বংসাবশেষ 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 June, 2023, 10:20 am
Last modified: 29 June, 2023, 10:55 am

Related News

  • বিধ্বস্ত হওয়ার আগে মৃত্যু আসন্ন টের পেয়েছিলেন সাবমার্সিবল টাইটানের যাত্রীরা
  • সাবমার্সিবল শিল্পকে নিরাপদ প্রমাণে ফের ডুবোযান নিয়ে টাইটানিক দেখতে যেতে চান এ বিলিয়নিয়ার
  • টাইটান সাবমার্সিবল ট্র্যাজেডি নিয়ে সিনেমা নির্মাণের গুজব উড়িয়ে দিলেন ক্যামেরন
  • বিশ্বরেকর্ডের আশায় রুবিকস কিউব সাথে নিয়ে টাইটানে চেপেছিলেন ১৯ বছরের সুলেমান 
  • এক আমেরিকান না যাওয়ায় টাইটানে আসন পান পাকিস্তানি ব্যবসায়ী

সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হলো টাইটানের ধ্বংসাবশেষ 

সমুদ্রে অভিযানের ১০ দিন পর আটলান্টিকের গভীর থেকে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করে আনা হলো।
টিবিএস ডেস্ক
29 June, 2023, 10:20 am
Last modified: 29 June, 2023, 10:55 am
সেন্ট জনস বন্দরে শ্রমিকেরা টাইটানের ধ্বংসাবশেষের বিভিন্ন টুকরো সাবধানতার সাথে ট্রাকে তুলছেন; ছবি-রয়টার্স

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গত ১৮ জুন গভীর আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় ডুবোযান 'টাইটান'।

এর ১০ দিন পর বুধবার (২৮ জুন) সমুদ্রের তলদেশ থেকে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করে আনা হয়েছে। খবর বিবিসির।

কানাডার সেন্ট জনসে হোরাইজন আর্কটিক শিপ থেকে টাইটানের ধাতব ধ্বংসাবশেষ আনলোডের ছবি প্রকাশিত হয়েছে গতকাল।

মার্কিন কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসাবশেষের মধ্যে ডুবোযানটির ল্যান্ডিং ফ্রেম এবং রিয়ার কভারও মিলেছে।

সাবমার্সিবলের গাঠনিক কাঠামোর মধ্যে অন্তত একটি টাইটেনিয়াম এন্ড ক্যাপ, একটি টাইটেনিয়াম রিং এবং একটি কার্বন ফাইবার সিলিন্ডার অন্তর্ভুক্ত ছিল।

ক্রেন দিয়ে ওপরে তোলা হয়েছে টাইটানের টাইটেনিয়াম রিং

বিবিসির বিজ্ঞান বিষয়ক সংবাদদাতা জোনাথন আমোস জানিয়েছেন, বুধবার তীরে ওঠানো ধ্বংসাবশেষের মধ্যে অন্তত একটি টাইটেনিয়াম এন্ড ক্যাপ, ডুবোযানটির পোর্টহোল, টাইটেনিয়াম রিং, ল্যান্ডিং ফ্রেম ইত্যাদি রয়েছে। তবে পোর্টহোলটির জানালাটা পাওয়া যায়নি। 

মার্কিন কোস্ট গার্ডের সর্বশেষ আপডেট অনুসারে, টাইটানিকের কাছেই একটি বড় ধ্বংসাবশেষ ক্ষেত্রের নিচে বিধ্বস্ত ডুবোযানের পাঁচটি বড় টুকরোর সন্ধান মিলেছে।

সংস্থাটি সমুদ্রে টাইটান ডুবোযানের বিপর্যয়ের কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু করেছে, যা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ডুবোযানের পেছনের দিকের (টেইল) অংশ মনে করা হচ্ছে এটিকে

কর্মকর্তারা বলছেন, তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধানের চেষ্টা করবেন এবং ভবিষ্যতে যেন এরকম বিপর্যয় রোধ করা যায় সেজন্য সুপারিশ করবেন।

গত ১৮ জুন আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হয় সাবমারসিবল 'টাইটান'। সমুদ্রে ডুব দেওয়ার এক ঘণ্টা ৪৫ মিনিট পরেই মূল জাহাজের সঙ্গে টাইটান-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এটি পরিচালনা করছিলেন নির্মাণকারী প্রতিষ্ঠান ওশানগেটের প্রধান নির্বাহী স্টকটন রাশ। তিনি ছাড়াও ২২ ফুট লম্বা টাইটান-এর যাত্রীদের মধ্যে ছিলেন ৫৮ বছর বয়সী ব্রিটিশ বিলিয়নিয়ার হ্যামিশ হার্ডিং, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) এবং তার ১৯ বছর বয়সী ছেলে সুলেমান, ফরাসি ওশেনোগ্রাফার ও টাইটানিক বিশেষজ্ঞ পল-অঁরি নারজিওলে (৭৭)।

মার্কিন কোস্ট গার্ড তাদের অনুমানে জানায়, 'সাবমার্সিবলের দেহকাঠামোতে 'ক্যাটাস্ট্রফিক ইমপ্লোশন' বা 'ভয়াবহ ধরনের অন্তর্মুখী সংকোচনের' কারণে তাদের মৃত্যু হতে পারে।

সাবমার্সিবলের একটি টুকরো যেখানে পোর্টহোলটি ছিল, যদিও এর জানালাটি পাওয়া যায়নি

এই অভিযানের আগেই বিভিন্ন সময় ওশানগেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। প্রতিষ্ঠানটির সাবেক কর্মীরাই টাইটান সাবমার্সিবল নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছিলেন। 

বিবিসি এক ইমেইলে দেখতে পায়, ওশানগেট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রয়াত স্টকটন রাশ একজন বিশেষজ্ঞের নিরাপত্তা উদ্বেগকে প্রত্যাখ্যান করে বলেছিলেন, "উদ্ভাবন বন্ধের জন্য সুরক্ষা বিষয়ক যুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করা 'ইন্ডাস্ট্রি প্লেয়ার'দের বাধায় ক্লান্ত তিনি।"

গত সপ্তাহে এক বিবৃতিতে ওশানগেট বলে, "আমাদের কর্মীরা এখন অত্যন্ত দুঃখভারাক্রান্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে; যে ক্ষতি হয়ে গেছে তাতে তারা গভীরভাবে শোকাহত।"  

Related Topics

টপ নিউজ

টাইটান / ওশানগেট এক্সপেডিশনস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • বিধ্বস্ত হওয়ার আগে মৃত্যু আসন্ন টের পেয়েছিলেন সাবমার্সিবল টাইটানের যাত্রীরা
  • সাবমার্সিবল শিল্পকে নিরাপদ প্রমাণে ফের ডুবোযান নিয়ে টাইটানিক দেখতে যেতে চান এ বিলিয়নিয়ার
  • টাইটান সাবমার্সিবল ট্র্যাজেডি নিয়ে সিনেমা নির্মাণের গুজব উড়িয়ে দিলেন ক্যামেরন
  • বিশ্বরেকর্ডের আশায় রুবিকস কিউব সাথে নিয়ে টাইটানে চেপেছিলেন ১৯ বছরের সুলেমান 
  • এক আমেরিকান না যাওয়ায় টাইটানে আসন পান পাকিস্তানি ব্যবসায়ী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net