Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
টাইটান সাবমার্সিবল ট্র্যাজেডি নিয়ে সিনেমা নির্মাণের গুজব উড়িয়ে দিলেন ক্যামেরন

বিনোদন

ভ্যারাইটি
16 July, 2023, 01:10 pm
Last modified: 16 July, 2023, 01:18 pm

Related News

  • ইয়েমেন উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো ভারতীয় পতাকাবাহী জাহাজ
  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন
  • ক্ষমতা যখন যার হাতে থাকে, নৃশংসতাও তার দাসে পরিণত হয়

টাইটান সাবমার্সিবল ট্র্যাজেডি নিয়ে সিনেমা নির্মাণের গুজব উড়িয়ে দিলেন ক্যামেরন

“গণমাধ্যমে এ ধরনের অপমানজনক গুজবে আমি সাধারণত কান দেই না, কিন্তু এখন আমাকে দিতে হচ্ছে। আমি ওশানগেট সম্পর্কিত কোনো সিনেমার কাজে জড়িত নই এবং ভবিষ্যতেও থাকবো না।“
ভ্যারাইটি
16 July, 2023, 01:10 pm
Last modified: 16 July, 2023, 01:18 pm
ছবি: ভ্যারাইটি

কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন ত্রিশ বারেরও বেশি সমুদ্রের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষে গিয়েছেন এবং নির্মাণ করেছেন হলিউডের কালজয়ী চলচ্চিত্র 'টাইটানিক'। কিন্তু সম্প্রতি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ওশানগেটের একটি সাবমার্সিবল নিখোঁজ এবং পাঁচ আরোহীর মৃত্যুর ট্র্যাজেডি নিয়ে কোনো সিনেমা বানাবেন না তিনি। এ ধরনের গুজবকে সরাসরি অস্বীকার করেছেন অস্কারজয়ী এই নির্মাতা।

ক্যামেরন বলেছেন, "গণমাধ্যমে এ ধরনের অপমানজনক গুজবে আমি সাধারণত কান দেই না, কিন্তু এখন আমাকে দিতে হচ্ছে। আমি ওশানগেট সম্পর্কিত কোনো সিনেমার কাজে জড়িত নই এবং ভবিষ্যতেও থাকবো না।"

তবে ক্যামেরনের ওশানগেটের সাবমার্সিবল নিয়ে সিনেমা তৈরির গুজব অনেকেই বিশ্বাস করেছেন তার পূর্বের কাজের কারণেই। ৬৮ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতার 'টাইটানিক' ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পায়। তখন থেকেই একজন টাইটানিক বিশেষজ্ঞ হয়ে ওঠেন ক্যামেরন। সাম্প্রতিক দুর্ঘটনায় কর্তৃপক্ষ যখন ওশানগেটের সেই সাবমার্সিবল থেকে 'মানবদেহের অবশিষ্টাংশ' পাওয়া গেছে বলে জানায়, তখন ক্যামেরন এবিসি নিউজকে দেওয়া একটি সাক্ষাতকারে ওশানগেটের কড়া সমালোচনা করেন এবং এ বিপর্যয়ের বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেন।

I don't respond to offensive rumors in the media usually, but I need to now. I'm NOT in talks about an OceanGate film, nor will I ever be.

— James Cameron (@JimCameron) July 15, 2023

'অ্যাভাটার' নির্মাতা বলেন, "ডিপ সাবমার্জেন্স ইঞ্জিনিয়ারিং কমিউনিটির শীর্ষস্থানীয় অনেকেই ওশানগেটকে চিঠি পর্যন্ত লিখেছিল; তারা লিখেছিল যে ওশানগেট যাত্রীদের নিয়ে যে অভিযান পরিচালনা করতে যাচ্ছে তা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং এর জন্য অনুমোদন প্রয়োজন। টাইটানিক জাহাজডুবি এবং ওশানগেটের সাবমার্সিবল ধ্বংসের ঘটনার মধ্যে সাদৃশ্য দেখে আমি অবাক। টাইটানিক জাহাজের ক্যাপ্টেনকেও বারবার সতর্ক করা হয়েছিল বরফখণ্ডের ব্যাপারে, তাও সে চাঁদের আলো নেই এমন একটা রাতে ফুল স্পিডে জাহাজ সেদিকেই এগিয়ে নিয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ অসংখ্য মানুষের মৃত্যু হয়। আর সাম্প্রতিক বিপর্যয়ও ঘটেছে কারণ তারা সতর্কবার্তায় কান দেয়নি।"

গত জুনে মার্কিন কোস্টগার্ড টাইটানিকের ধ্বংসাবশেষের আশেপাশে নতুন কিছু ধ্বংসাবশেষ দেখতে পায়। কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায় যে, টাইটান নামক ওই সাবমার্সিবলের দেহকাঠামোর 'ভয়াবহ ধরনের অন্তর্মুখী সংকোচনের' কারণে পাঁচ আরোহীর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে জেমস ক্যামেরনের হাতেও কাজের শেষ নেই। 'অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার' এর দুর্দান্ত সাফল্যের পর তৃতীয় অ্যাভাটার সিনেমার কাজ শুরু করে দিয়েছেন তিনি। এই থ্রিক্যুয়েলটি ২০২৫ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং এরপরে অ্যাভাটার সিরিজের আরও দুটি ছবি নির্মাণের কথা রয়েছে ক্যামেরনের।

Related Topics

টপ নিউজ

টাইটানিক / সাবমার্সিবল / ওশানগেট এক্সপেডিশনস / ট্র্যাজেডি / জাহাজ ডুবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • ইয়েমেন উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো ভারতীয় পতাকাবাহী জাহাজ
  • টাইটানিক থেকে বেঁচে ফেরা ‘মিস আনসিঙ্কেবল’ সমুদ্রে বেশ কয়েকবারই অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন
  • সিনেমা কেন দেখি অথবা তিরিশ বছরের ঘোর
  • টাইটানিকে একসাথে মৃত্যুকে বেছে নেন; ১০০ বছর পর ১৭ লাখ পাউন্ডে বিক্রি তাদের প্রেমের শেষ স্মৃতিচিহ্ন
  • ক্ষমতা যখন যার হাতে থাকে, নৃশংসতাও তার দাসে পরিণত হয়

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net