Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
শিশুমৃত্যুর অভিযোগ প্রমাণিত: ছয় মাস স্থগিত চিকিৎসকের নিবন্ধন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 June, 2023, 09:20 am
Last modified: 25 June, 2023, 09:26 am

Related News

  • চট্টগ্রামে উন্মুক্ত খালে পড়ে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে দুদক
  • চট্টগ্রামে খালে পড়ে শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন
  • বাংলাদেশে বছরে এক লাখের বেশি শিশুমৃত্যু হয়, ৬৩ হাজার মৃতশিশু জন্ম নেয়
  • খৎনার সময় শিশুমৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতাল-২ চিকিৎসকের বিরুদ্ধে মামলা
  • দেশের মানুষের গড় আয়ু ৬ মাস কমেছে

শিশুমৃত্যুর অভিযোগ প্রমাণিত: ছয় মাস স্থগিত চিকিৎসকের নিবন্ধন

এতে করে নিয়ম অনুযায়ী, তিনি আগামী ছয় মাস চিকিৎসা সেবা দিতে পারবেন না। এমনকি কোথাও চিকিৎসক হিসেবেও পরিচয় দিতে পারবেন না।
টিবিএস রিপোর্ট
25 June, 2023, 09:20 am
Last modified: 25 June, 2023, 09:26 am
প্রতীকী ছবি/পিক্সেলস

শিশুর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হওয়ায় অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাসের নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। ঢাকায় কেয়ার হাসপাতালে কর্মরত ছিলেন এই চিকিৎসক। বিএমডিসি'র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত গত ২১ জুনের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঢাকার কেয়ার হাসপাতালে ২০২১ সালে ১১ মাসের এক শিশুর মুখে আংশিক তালু কাটার অস্ত্রোপচারের পর শিশুটির মৃত্যু হয়। চিকিৎসক ও চিকিৎসা পেশার তদারকি সংস্থা বিএমডিসির আদেশ অনুযায়ী, গত ২২ জুন থেকেই নিবন্ধন স্থগিত কার্যকর হবে। এতে করে নিয়ম অনুযায়ী, তিনি আগামী ছয় মাস চিকিৎসা সেবা দিতে পারবেন না। এমনকি কোথাও চিকিৎসক হিসেবেও পরিচয় দিতে পারবেন না।  

আদেশে আরো বলা হয়েছে, 'কাউন্সিল অভিযোগকারী এবং চিকিৎসক উভয়ের সাক্ষাতকার গ্রহণ ও তদন্তে চিকিৎসাকার্যে চিকিৎসকের যথেষ্ট গাফিলতি ছিল তা প্রমাণিত হয়েছে। ডা. বি কে দাসের (বিজয় কৃষ্ণ দাস) মাধ্যমে ১১ মাসের শিশু সন্তানের মুখে আংশিক তালু কাটার অস্ত্রোপচার করতে এসে শিশুটির মৃত্যু হয়। শিশুটির বাবা ও মা কাউন্সিলে অভিযোগ দেন। অভিযোগ বলা হয়েছিল, ২২ আগস্ট দুপুরে অস্ত্রোপচারের পর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে দেওয়া হয়েছিল আযানকে। অপারেশন থিয়েটার থেকে বের করার পর থেকে আযানের নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ওই সময় ওয়ার্ডে কোনো চিকিৎসক ছিলেন না। ওইদিনই রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।'

তার মৃত্যুর এক সপ্তাহ পর গত ২৯ আগস্ট বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), ঢাকার সিভিল সার্জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বিচার চেয়ে অভিযোগ দেন শিশুটির অভিভাবকরা।

আদেশে বলা হয়, 'এমতাবস্থায় বিএমডিসি আইন, ২০১০ (৬১ নং আইন) এর ২৩ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সংস্থা থেকে প্রদত্ত অধ্যাপক ডা. বি কে দাসের রেজিস্ট্রেশন (অ-১৬৮৮৬, ছয় মাসের জন্য স্থগিত করা হল। স্থগিত আদেশ ২২ জুন ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে। উল্লেখিত সময়ে বিএমডিসি আইন, ২০১০ (৬১ নং আইন) এর ধারা ২২ (১) অনুযায়ী তিনি কোথাও কোনোরূপ চিকিৎসা সেবা দিতে পারবেন না। এমনকি ওই সময়ে তিনি নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবেন না।

Related Topics

টপ নিউজ

শিশুমৃত্যু / চিকিৎসায় গাফিলতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • চট্টগ্রামে উন্মুক্ত খালে পড়ে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে দুদক
  • চট্টগ্রামে খালে পড়ে শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন
  • বাংলাদেশে বছরে এক লাখের বেশি শিশুমৃত্যু হয়, ৬৩ হাজার মৃতশিশু জন্ম নেয়
  • খৎনার সময় শিশুমৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতাল-২ চিকিৎসকের বিরুদ্ধে মামলা
  • দেশের মানুষের গড় আয়ু ৬ মাস কমেছে

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা তেহরানের

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net