Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার পরামর্শ মেসির!

খেলা

টিবিএস রিপোর্ট
23 June, 2023, 01:15 pm
Last modified: 23 June, 2023, 01:18 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদে যাওয়ার পরামর্শ মেসির!

শেষ পর্যন্ত এমবাপ্পে যদি পিএসজি ছাড়েনই, সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকাকে নাকি লিওনেল মেসি নিজেই বলেছেন, রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা! 
টিবিএস রিপোর্ট
23 June, 2023, 01:15 pm
Last modified: 23 June, 2023, 01:18 pm
দুই বছর একসঙ্গে খেলেছেন মেসি-এমবাপ্পে। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির দলবদল নিয়ে নাটকের অবসান ঘটলেও এখন চলছে কিলিয়ান এমবাপ্পে পর্ব। পিএসজির সঙ্গে এক ধরণের ঠান্ডা যুদ্ধই চলছে ফরাসি তারকার। 

এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হবে ২০২৫ সালের জুনে। এই চুক্তি আর নবায়ন করবেন না বলে জানিয়েছেন এমবাপ্পে নিজেই। যার ফলে, পিএসজিকে এবারের গ্রীষ্মকালীন দলবদলেই এমবাপ্পে বিক্রি করা জরুরি হয়ে পড়েছে। 

কারণ, সামনের মৌসুমে শেষে আর মাত্র এক বছর চুক্তি বাকি থাকবে। এরপর এমবাপ্পে ফ্রি এজেন্ট হিসেবে নিজের পরবর্তী গন্তব্য ঠিক করতে পারবেন। এমতাবস্থায়, প্রায় ২ হাজার কোটি টাকা দিয়ে কেনা খেলোয়াড়কে বিনা পয়সায় ছাড়তে রাজি নয় পিএসজিও। 

তাই এবারের দলবদলেই তাকে বিক্রি করার চিন্তাভাবনা করছে ক্লাব কর্তৃপক্ষ। এদিকে এমবাপ্পে আবার জানিয়েছে, সামনের মৌসুমে পিএসজিতেই থাকছেন তিনি। 

সবমিলিয়ে পরিস্থিত বেশ জটিল। তবে শেষ পর্যন্ত এমবাপ্পে যদি পিএসজি ছাড়েনই, সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকাকে নাকি লিওনেল মেসি নিজেই বলেছেন, রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা! 

তবে মেসি প্রথমে নিজের সাবেক ক্লাব বার্সেলোনায় যাওয়ার পরামর্শই দিয়েছেন এমবাপ্পেকে, 'আমি বলব, তুমি বার্সেলোনায় যাও। তবে তোমার মন যদি বলে রিয়াল মাদ্রিদ, তবে সেখানেই যাও। একটা ভালো প্রজেক্টের অংশ হওয়া তোমার প্রাপ্য।' 

লিওনেল মেসির নিজেরই বার্সায় 'ফিরি, ফিরি' করেও ফেরা হয়নি। তাই এমবাপ্পেকে বার্সা দলে ভেড়াতে পারবে কিনা সেটিও সন্দেহের বিষয়। এক্ষেত্রে রিয়াল মাদ্রিদই হতে পারে এমবাপ্পের সম্ভাব্য গন্তব্য। 

Related Topics

টপ নিউজ

এমবাপ্পে / মেসি / রিয়াল মাদ্রিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net