Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
৪ শতাংশ সুদে লবণচাষিদের ঋণ দিতে ৭ ব্যাংকে চিঠি

অর্থনীতি

কক্সবাজার প্রতিনিধি
13 May, 2020, 05:55 pm
Last modified: 13 May, 2020, 06:04 pm

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

৪ শতাংশ সুদে লবণচাষিদের ঋণ দিতে ৭ ব্যাংকে চিঠি

সম্প্রতি কক্সবাজারের বিসিক লবণশিল্প উন্নয়ন কার্যালয় থেকে এ ব্যাপারে সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকে চিঠি পাঠিয়েছে।
কক্সবাজার প্রতিনিধি
13 May, 2020, 05:55 pm
Last modified: 13 May, 2020, 06:04 pm
লবণ চাষ। ছবি: সংগৃহীত

লবণচাষিদের ৪ শতাংশ সুদে রেয়াতি সুবিধায় (সহজশর্তে) ঋণ দিতে কক্সবাজারে চলমান সাতটি ব্যাংককে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)।

সম্প্রতি কক্সবাজারের বিসিক লবণশিল্প উন্নয়ন কার্যালয় থেকে দেওয়া চিঠিটি সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকে পাঠানো হয়েছে।

বিসিক লবণশিল্প উন্নয়ন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুহাম্মদ হাফিজুর রহমান কর্তৃক মঙ্গলবার প্রেরিত চিঠিতে বলা হয়, চলতি মৌসুমে ২৮ হাজার ৭৯১ জন লবণচাষি ৫৭ হাজার ৭২২ একর জমিতে লবণ চাষ করছেন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দেশের বিভিন্ন শিল্পখাতের মতো লবণশিল্পও ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এরপরও লকডাউনে স্থানীয় প্রশাসনের নির্দেশনায় ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে লবণ উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ফলে প্রচুর পরিমাণে উৎপাদন হলেও চাষিরা এর উপযুক্ত মূল্য পাচ্ছেন না। বর্তমানে লবণের মূল্য উৎপাদন খরচের প্রায় অর্ধেক। এতে দেশীয় কৃষিভিত্তিক লবণশিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ২০১৯-২০২০ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে দেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে লবণচাষিদের সহজশর্তে ঋণ প্রদানের নির্দেশনা রয়েছে। এতে লবণ চাষকে একটি উপখাত হিসেবেও দেখানো হয়েছে।

সামগ্রিক বিবেচনায় সরকার প্রদত্ত সুদ ক্ষতি পুনর্ভরণ করে লবণচাষিদের জন্য রেয়াতি সুবিধায় ৪ শতাংশ সুদহারে ঋণ প্রদানের সুযোগ রয়েছে।

তিনি আরও লিখেন, এ নীতিমালা এবং করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট শিল্পখাতের ক্ষতি পুষিয়ে নিতে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় কৃষিপণ্যের উৎপাদনে জড়িত লবণচাষিদের ৪ শতাংশ সুদে রেয়াতি সুবিধায় (সহজশর্তে) ঋণ প্রদানের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কক্সবাজার শাখার সহকারী মহাব্যবস্থাপকদের প্রতি বিসিকের পক্ষ থেকে এই অনুরোধ জানানো হলো।

সোনালী ব্যাংক কক্সবাজার আঞ্চলিক শাখার ব্যবস্থাপক ওসমান গণি বিসিকের চিঠিটি এখনো হাতে পাননি উল্লেখ করে বলেন, চিঠি পেলে প্রাতিষ্ঠানিক নিয়মে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

লবণ চাষ / কক্সবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • নাইজেরিয়া থেকে ৬০,০০০ টন এলএনজি নিয়ে মহেশখালীতে নরওয়ের জাহাজ, শুক্রবার আসছে আরেকটি
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net