Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
কেউ ইভিএম-এর ত্রুটি প্রমাণ করতে পারলে নিজে তার দায়ভার নেব: সিইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2023, 06:35 pm
Last modified: 10 June, 2023, 06:41 pm

Related News

  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি
  • নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামী মঙ্গলবার
  • দেশের ইতিহাসে অন্যতম ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি

ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন)-এ প্রচলিত ব্যবস্থায় কোনোভাবেই একজনের ভোট আরেকজনের নামে যায় না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এটি ভোটের সবচেয়ে নিরাপদ পদ্ধতি।

'ইভিএম-এ কোনো ভূত-প্রেত নেই।… সকল বিচারবিশ্লেষণ করেই এটি ব্যবহার করা হচ্ছে। যদি কেউ ইভিএম-এর ত্রুটি প্রমাণ করতে পারেন তাহলে আমি নিজেই এর দায়ভার নেব,' বলেন তিনি।

সিলেট সিটি নির্বাচনকে সামনে রেখে শনিবার (১০ জুন) দুপুরে প্রার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নগরের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে এ মতবিনিময় সভায় সিলেটের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ভোটের দিন প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। কোনো অনিয়ম হলে কেন্দ্র থেকে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচনে কোনোভাবেই সহিংসতা বরদাস্ত করা হবে না উল্লেখ করে সিইসি জানান, কেউ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলের মতোও সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এমন কিছু করবেন না যাতে প্রার্থিতা বাতিল হয়ে যায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি জানান, ২০০৮ সালের বিধি অনুযায়ী নির্বাচনি ব্যয়ের সীমা নির্ধারিত আছে; তবে বর্তমান বাস্তবতায় তা পুনঃনির্ধারণের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান সিইসি।

পলিথিনে মোড়ানো ব্যানার-পোষ্টার নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা এত নিষ্ঠুর হতে পারব না। এটা নিয়ে আইন আছে। পুলিশ চাইলে পলিথিনে মোড়ানো ব্যানার-পোষ্টার ছিঁড়ে ফেলতে পারে। আর এটা একটা বৈশ্বিক সমস্যা। তাই সবাইকে সচেতন হতে হবে।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে  মতবিনিময় সভায় মহানগর পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন কঠোর রয়েছে। পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করবে।

আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সিলেট সিটি নির্বাচন / প্রধান নির্বাচন কমিশনার / ইভিএম / সিইসি / সিইসি কাজী হাবিবুল আউয়াল / কাজী হাবিবুল আউয়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নবনির্বাচিত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি
  • নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আগামী মঙ্গলবার
  • দেশের ইতিহাসে অন্যতম ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি
  • দেশের ইতিহাসে অন্যতম ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে: সিইসি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net