Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে হংকং, সিঙ্গাপুর, জুরিখ- আর?

আন্তর্জাতিক

এল পাইস
09 June, 2023, 03:45 pm
Last modified: 09 June, 2023, 03:54 pm

Related News

  • জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করলো সিঙ্গাপুর
  • কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই: মীর শাহে আলম
  • বাসে উচ্চস্বরে গান বাজালে সিঙ্গাপুরে গুনতে হবে ১০০ ডলারের বেশি জরিমানা
  • যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এখন সিঙ্গাপুর, তবে কর্মী নিয়োগে সামনে কড়াকড়ির শঙ্কা

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে হংকং, সিঙ্গাপুর, জুরিখ- আর?

ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ দশে থাকা ইউরোপের পাঁচটি শহরের মধ্যে চারটিই সুইজারল্যান্ডের। ব্যয়বহুল শহরের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি রয়েছে ছয় নম্বরে।
এল পাইস
09 June, 2023, 03:45 pm
Last modified: 09 June, 2023, 03:54 pm
২০২১ সালের জুলাইয়ে তোলা, হংকং এর আকাশচুম্বী অট্টালিকাগুলোর একটি ছবি। ছবি: টাইরন সিউ/রয়টার্স

চলতি বছরে বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে মার্কিন কনসালটিং ও জরিপকারী সংস্থা মার্সার। এ তালিকায় শীর্ষে রয়েছে হংকং; অন্যদিকে ঢাকার অবস্থান ১৫৪ নম্বরে।

২০২২ সালে মার্সার-এর ব্যয়বহুল শহরের তালিকায় রাজধানী ঢাকা ছিল ৯৮ তম অবস্থানে। সেই হিসেবে চলতি সূচকে ৫৬ ধাপ অবনমন ঘটেছে ঢাকার।

প্রতি বছর বিশ্বের পাঁচটি মহাদেশের মোট ২২৭টি শহরের আবাসন, পরিবহন, খাদ্য, বস্ত্র, বিনোদন ও গৃহস্থালী জিনিসপত্রের দামসহ প্রায় ২০০টি সূচকের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করে মার্সার।

ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ দশে থাকা ইউরোপের পাঁচটি শহরের মধ্যে চারটিই সুইজারল্যান্ডের। দেশটির জুরিখ (তৃতীয়), জেনেভা (চতুর্থ), ব্যাসেল (পঞ্চম) ও বার্ন (সপ্তম) শীর্ষ দশে জায়গা করে করে নিয়েছে। আর ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন আছে তালিকার নয় নম্বরে।

ব্যয়বহুল শহরের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি রয়েছে ছয় নম্বরে। আর বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী নাসাউ রয়েছে ১০ নম্বরে।

মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে তালিকায় জায়গা করে নিয়েছে তেল আবিব। ইসরায়েলের শহরটির অবস্থান তালিকায় আট নম্বরে।

পার্শ্ববর্তী দেশ ভারতের মুম্বাই ও দিল্লীর অবস্থান যথাক্রমে তালিকার ১৪৭ ও ১৬৯ নম্বরে। এছাড়া চেন্নাই ও কলকাতার অবস্থান যথাক্রমে ১৮৪ ও ২১১ নম্বরে।

অন্যদিকে, তালিকার ২২৭ টি ব্যয়বহুল শহরের মধ্যে সবচেয়ে নিচে রয়েছে পাকিস্তানের দুই শহর। দেশটির অন্যতম দুই শহর করাচি ও ইসলামাবাদের অবস্থান যথাক্রমে ২২৬ ও ২২৭ নম্বরে।

চলতি বছরের তালিকা অনুযায়ী, আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি শহরের জীবনযাত্রার ব্যয় বেশ বেড়েছে। এঙ্গোলার রাজধানী লুয়ান্ডা ব্যায়ের দিক থেকে ৩৪ ধাপ এগিয়ে তালিকায় ৩০ তম স্থানে জায়গা করে নিয়েছে। কঙ্গোর রাজধানী কিনশাশা ও চাদ এর রাজধানী এনজামেনাও পূর্ববর্তী বছরের তুলনায় ব্যয়ের দিক থেকে তালিকায় বেশ এগিয়েছে। 

Related Topics

টপ নিউজ

ব্যয়বহুল শহর / হংকং / সিঙ্গাপুর / সুইজারল্যান্ড / তালিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করলো সিঙ্গাপুর
  • কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই: মীর শাহে আলম
  • বাসে উচ্চস্বরে গান বাজালে সিঙ্গাপুরে গুনতে হবে ১০০ ডলারের বেশি জরিমানা
  • যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এখন সিঙ্গাপুর, তবে কর্মী নিয়োগে সামনে কড়াকড়ির শঙ্কা

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net