Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
বছরের পর বছর কোনো নির্বাচন হয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

বাংলাদেশ

মাহিদুল হক তানভীর, নাহরাইন জান্নাত, হাসিবুর রহমান, ও তানভীর আলম সিনাত
01 June, 2023, 08:25 pm
Last modified: 01 June, 2023, 08:31 pm

Related News

  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • চৈত্র সংক্রান্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

বছরের পর বছর কোনো নির্বাচন হয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

পদ খালি ও মেয়াদোত্তীর্ণ হলেও কেন নির্বাচন হয় না — এমন প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য (ডিন ক্যাটাগরি) ও বিএনপিপন্থী শিক্ষক সৈয়দ কামরুল আহছান বলেন, ‘মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও সিন্ডিকেট নির্বাচন না দেওয়া বর্তমান গণতান্ত্রিক উপাচার্যের অগণতান্ত্রিক মনোভাবের পরিচয়। নির্বাচন না দিলে স্বচ্ছতা-জবাবদিহিতা থাকে না, লুটেপুটে খাওয়া যায়। যারা প্রশাসনে থাকে তারা অন্যায় করতে ভয় পায় না, অনেকটা ফ্যাসিস্ট আচরণের মতো।’
মাহিদুল হক তানভীর, নাহরাইন জান্নাত, হাসিবুর রহমান, ও তানভীর আলম সিনাত
01 June, 2023, 08:25 pm
Last modified: 01 June, 2023, 08:31 pm
ছবি: সংগৃহীত

মেয়াদ শেষে নির্বাচন না হলে পুরোনোদের দায়িত্ব পালনের কথা বলা আছে অধ্যাদেশে। অভিযোগ রয়েছে, এ সুযোগ ব্যবহার করেই পর্ষদকে ব্যবহার করা হচ্ছে আধিপত্য বজায় রাখার স্বার্থে।

বলছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা। যেখানে অধ্যাদেশে গণতান্ত্রিক বিভিন্ন নির্বাচনের কথা বলা হলেও নির্বাচন দিতে গড়িমসি করা হয়, সময়মতো হয় না কোনো নির্বাচনই। যে কর্তৃপক্ষই বিশ্ববিদ্যালয় পরিচালনা করুক না কেন — সবারই এই সমস্যা রয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পর্ষদ রয়েছে। ১৯৭৩-এর অধ্যাদেশে অনুযায়ী, এসব পর্ষদের একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু কোনো পর্ষদেই সেটা মানা হচ্ছে না।

১৯টি পদের মধ্যে ৭টিই শূন্য, আরও ৭টি মেয়াদোত্তীর্ণ। পদাধিকারবলে তিন পদে রয়েছেন নিয়মিত সদস্য আর বাকি দুইজন সম্প্রতি চ্যান্সেলর কর্তৃক নিয়োগপ্রাপ্ত। নিয়মিত তিনজনের সঙ্গে মেয়াদোত্তীর্ণ সাতজন, নতুন নিয়োগপ্রাপ্ত দুইজন — এই ১২ জনকে নিয়ে চলছে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ; সিন্ডিকেট।

এদিকে নির্বাচিত কোনো ডিনেরই মেয়াদ নেই। অর্থ কমিটি এবং সিনেটের নির্বাচিত ও মনোনীত সদস্যদেরও সবার মেয়াদ শেষ হয়েছে। এসব পর্ষদে নির্বাচন দেওয়ার জন্য শিক্ষকদের মধ্য থেকে বিভিন্ন সময়ে দাবি উঠেছে। তবে বিগত প্রায় পাঁচ বছর যাবৎ সিনেট, সিন্ডিকেট, ডিন, ও অর্থ কমিটির জন্য নির্বাচন হয়নি। নির্বাচন হচ্ছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদেরও (জাকসু)।

সিন্ডিকেট: সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ

২০১১ সালের পর থেকেই সিন্ডিকেটের কোনো না কোনো পদ ফাঁকা থেকেছে। তবে এটি প্রকট আকার ধারণ করে করোনাকালে। তখন কোরাম পূর্ণ (ছয়জন) না হওয়ায় সভা বিলম্বের মতো ঘটনাও ঘটেছে। বর্তমানে সিন্ডিকেটের সভাগুলো অনুষ্ঠিত হচ্ছে আট থেকে নয়জনকে নিয়ে — সেখানেই নেওয়া হচ্ছে নিয়োগ চূড়ান্ত করাসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) পদে কেউ না থাকায় সিন্ডিকেটের এই পদটি খালি রয়েছে। '৭৩-এর অধ্যাদেশের ২২ (১)(ডি) ধারা অনুযায়ী, সিন্ডিকেটে অ্যাকাডেমিক কাউন্সিল মনোনীত সরকারি কলেজের দু'জন অধ্যক্ষের মধ্যে একটি পদ খালি, আরেকটি মেয়াদোত্তীর্ণ। ডিন, প্রাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, ও প্রভাষক পদে একজন নির্বাচিত হয়ে সিন্ডিকেটের সদস্য হন। কিন্তু দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় শিক্ষকদের পদোন্নতি ও সংশ্লিষ্ট পদ হারানোর কারণে অধ্যাপক ক্যাটাগরি ছাড়া অন্য পাঁচটি পদ শূন্য হয়েছে।

২০১৬ সালের ৫ জুন বিশ্ববিদ্যালয়ে সবশেষ সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয়। সে হিসেবে ২০১৮ সালের জুনে নির্বাচিত সব সদস্যের মেয়াদ শেষ হয়। তবে উপাচার্য, উপ-উপাচার্য, এবং কোষাধ্যক্ষের সঙ্গে বাকি আটজন মেয়াদোত্তীর্ণ সদস্য নিয়েই সিন্ডিকেট পরিচালিত হচ্ছে।

ডিন: নির্বাচন হয় না চার বছরের বেশি

বিশ্ববিদ্যালয়ে সবশেষ ডিন নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১০ মে। অধ্যাদেশের ২৫(৫) ধারা অনুযায়ী ডিনের মেয়াদ দুই বছর। সেই হিসেবে সকল ডিন মেয়াদোত্তীর্ণ হয়েছেন সাড়ে চার বছর আগেই। তবে নির্বাচিত ওই ডিনদের মধ্যে এখন মাত্র একজন দায়িত্ব পালন করছেন। বাকি পাঁচটিতেই ভারপ্রাপ্ত ডিনরা দায়িত্বে রয়েছেন।

সিনেট ও জাকসু

এদিকে অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য হবেন ৯৩ জন। এর মধ্যে গত আড়াই যুগ যাবৎ জাকসু ও হল সংসদ নির্বাচন না হওয়ায় সিনেটে ছাত্র প্রতিনিধির পাঁচটি পদ খালি রয়েছে। বাকি ৮৮ জনের মধ্যে পাঁচজন হলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। ২০১০ সালের পর সরকার থেকে এই ক্যাটাগরিতে নতুন করে কাউকে মনোনীত না করায় এই পদগুলো শূন্য রয়েছে। এ ছাড়া সিনেটে স্পিকার মনোনীত পাঁচজন সংসদ সদস্য, রাষ্ট্রপতি মনোনীত পাঁচজন বিশিষ্ট শিক্ষাবিদ, সিন্ডিকেট মনোনীত পাঁচজন গবেষক এবং অ্যাকাডেমিক কাউন্সিল থেকে পাঁচজন কলেজ অধ্যক্ষ রয়েছেন। তবে এদের মধ্যে শিক্ষাবিদদের মেয়াদ শেষ হয় ২০১৮ সালে। আর বাকি ২০ জনের মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালের জুলাইয়ের আগে।

সিনেটের বাকি ৬৩ সদস্যের মধ্যে ৫৮ জন নির্বাচিত হয়ে আসেন। এর মধ্যে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি এবং ৩৩ জন শিক্ষক প্রতিনিধি। ২০১৭ সালের ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন হয়। তিন বছর মেয়াদী এই সিনেট সদস্যদের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ৩১ ডিসেম্বর। আর শিক্ষক প্রতিনিধিদের নির্বাচন হয়েছে সবশেষ ২০১৫ সালের ১১ অক্টোবর। সে হিসেবে চার বছর আগে মেয়াদ শেষ হয়েছে তাদের। সিনেটের বাকি পাঁচজন সদস্য (পদাধিকারবলে) হলেন উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, ট্রেজারার, এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।

তবে অধ্যাদেশের ১৯ (২) ধারা অনুযায়ী 'সিনেটরদের দায়িত্ব ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে, যতক্ষণ না তাদের উত্তরাধিকার নির্বাচিত, মনোনীত ও নিয়োগপ্রাপ্ত না হয়।' এই ধারাবলে দায়িত্ব পালন করে যাচ্ছেন মেয়াদোত্তীর্ণ ৮৩ জন সিনেটর।

অর্থ কমিটি

এদিকে বিশ্ববিদ্যালয়ে একজন উপ-উপাচার্য থাকায় বর্তমানে অর্থ কমিটির সদস্য হওয়ার কথা নয়জন। তবে এর মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিল মনোনীত একজন ডিন এবং সিনেটের একজন প্রতিনিধির পদ খালি। বাকিদের মধ্যে শিক্ষক সমিতির একজন প্রতিনিধি, সিন্ডিকেট মনোনীত একজন শিক্ষক এবং দু'জন অর্থ বিশেষজ্ঞের মেয়াদ শেষ হয়েছে। অর্থ কমিটিতেও পদাধিকারবলে বৈধ মেয়াদে রয়েছেন শুধু উপাচার্য, উপ-উপাচার্য, এবং কোষাধ্যক্ষ।

কোনো নির্বাচনই হয় না

পদ খালি ও মেয়াদোত্তীর্ণ হলেও কেন নির্বাচন হয় না — এমন প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য (ডিন ক্যাটাগরি) ও বিএনপিপন্থী শিক্ষক সৈয়দ কামরুল আহছান বলেন, 'মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও সিন্ডিকেট নির্বাচন না দেওয়া বর্তমান গণতান্ত্রিক উপাচার্যের অগণতান্ত্রিক মনোভাবের পরিচয়। নির্বাচন না দিলে স্বচ্ছতা-জবাবদিহিতা থাকে না, লুটেপুটে খাওয়া যায়। যারা প্রশাসনে থাকে তারা অন্যায় করতে ভয় পায় না, অনেকটা ফ্যাসিস্ট আচরণের মতো।'

অধ্যাপক পদমর্যাদার শিক্ষক প্রতিনিধি হিসেবে সিন্ডিকেটে মেয়াদোত্তীর্ণ হয়ে আছেন গণিত বিভাগের লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ। তিনি জানান, 'প্রত্যেকটা নির্বাচন সঠিক সময়ে হওয়া উচিত। সিন্ডিকেট সদস্য নির্বাচনে শুধু অধ্যাপক না, শিক্ষকদের অন্যান্য ক্যাটাগরিতেও নির্বাচন নিয়মিত হওয়া উচিত।'

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমকে দীর্ঘদিন ধরে কোনো নির্বাচনই না হওয়া বিষয়ে জানতে চাইলে বলেন, 'সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচন শিগগিরই হবে বলে আমি আশাবাদী।'

বর্তমান উপাচার্য যেহেতু গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে উপাচার্য মনোনীত হয়েছেন; সুতরাং বাকি পর্ষদগুলোর নির্বাচন শীঘ্রই দেবেন বলে আশা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের।

আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্যসচিব অধ্যাপক বশির আহমেদ বলেন, '২০২২ সালের ১৩ সেপ্টেম্বর অধ্যাপক ড. নুরুল আলম নির্বাচিত উপাচার্যের দায়িত্ব পাওয়ার পর মেয়াদোত্তীর্ণ সব পর্ষদে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সিনেট কর্তৃক নির্বাচিত উপাচার্য সব স্তরে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনায় সচেষ্ট আছেন বলে মনে করি।'

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্চের আহ্বায়ক ও দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, 'নিজেদের ক্ষমতাকে নিরবচ্ছিন্ন রাখার জন্য মূলত কর্তৃপক্ষ হিসেবে যারা আসে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে চায় না। আর সেজন্যই গণতান্ত্রিক নির্বাচনগুলো কর্তৃপক্ষ দিচ্ছে না। নির্বাচন মূলত স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে। এজন্য প্রত্যেকটা পর্ষদের নির্বাচন হওয়া জরুরী।'

Related Topics

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / নির্বাচন / জাকসু / বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • চৈত্র সংক্রান্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ অনুষ্ঠিত
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net