Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
মাথায় কুমিরের কামড়! হাত দিয়ে চোয়াল সরিয়ে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি

অফবিট

টিবিএস ডেস্ক
31 May, 2023, 02:40 pm
Last modified: 31 May, 2023, 02:43 pm

Related News

  • নারায়ণগঞ্জের বন্দরে চারদিনেও খোঁজ মেলেনি লোকালয়ে আসা কুমিরের, বাড়ছে আতঙ্ক
  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি
  • জিম্মার শর্ত ভেঙে হাতিকে নির্যাতনের অভিযোগ, সাফারি পার্কে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’
  • একটি পাখির জীবনের মূল্য প্রশাসনের কাছে এক টাকা: প্রশ্নবিদ্ধ মনুষ্যত্ব আর মানবিকতা 
  • হামাস সদস্যদের বন্দি রাখা কারা-উইংয়ের চারপাশে কুমিরের জন্য পরিখা খনন করছে ইসরায়েল

মাথায় কুমিরের কামড়! হাত দিয়ে চোয়াল সরিয়ে প্রাণে বাঁচলেন এক ব্যক্তি

চলতি মাসের শুরুতে দেশটির কেনেডি নদীতে ৪.১ মিটার লম্বা একটি কুমিরের দেহের ভেতরে ৬৫ বছর বয়সী কেভিন দারমোদি নামে এক জেলের মরদেহের অংশবিশেষ খুঁজে পাওয়া যায়।
টিবিএস ডেস্ক
31 May, 2023, 02:40 pm
Last modified: 31 May, 2023, 02:43 pm
ছবি- নিউ ইয়র্ক পোস্ট

মাথায় কুমির কামড় দেওয়ার পরেও হাত দিয়ে চোয়াল সরিয়ে সৌভাগ্যবশত প্রাণে বেঁচে ফিরেছেন এক ব্যক্তি। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের এক রিসোর্টের পাশে ডুবসাঁতারের সময় মারকাস ম্যাকগোয়ানের সাথে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

৫১ বছর বয়সী মারকাস কুমিরের মুখ থেকে জীবন বাঁচাতে পারলেও মাথায় বেশ আঘাত পেয়েছেন।

প্রথমে তাকে বিমানে করে দ্বীপটির কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অধিকতর চিকিৎসার জন্য কেয়ার্নসে পাঠানো হয়।  

ভয়ংকর এ অভিজ্ঞতা সম্পর্কে মারকাস জানান, হ্যাগারস্টোন দ্বীপ থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে একটি দলের সঙ্গে পানিতে নামেন তিনি। পানিতে সাঁতারের এক পর্যায়ে তিনি অনুভব করেন, একটি প্রাণী পেছন থেকে তার মাথায় কামড় বসিয়েছে।

মারকাস বলেন, "প্রথমে আমি ভেবেছিলাম প্রাণীটা হাঙ্গর। কিন্তু যখন উপরে তাকালাম, তখন বুঝতে পারলাম এটি কুমির। তখন আমি কোনোমতে হাত দিয়ে তার চোয়াল দুটি ফাঁক করে আমার মাথা বের করে আনি।"

মারকাস ধারণা করছেন, কুমিরটির বয়স কম ছিল। প্রথম প্রচেষ্টায় বাধা পেয়ে কুমিরটি আবারো তার দিকে এগিয়ে আসে। তখন মারকাস ফের কুমিরটিকে সরিয়ে দিতে সক্ষম হন। তবে দ্বিতীয় প্রচেষ্টায় কুমিরটি তার হাতে কামড় দেয়।

অন্যদিকে কুইন্সল্যান্ডের পরিবেশ বিভাগ এ বিষয়টি তদন্তের কথা জানিয়েছেন। তবে তাদের পক্ষ থেকে এও বলা হয়, "খোলা সাগরে সুনির্দিষ্ট করে কোনো একটি কুমিরকে চিহ্নিত করা খুবই ঝামেলার। এসব প্রাণী পানিতে দৈনিক প্রায় ১০ কিলোমিটারের মতো দূরত্ব অতিক্রম করে।"

গত কয়েক মাসে কুমিরের আক্রমণে অস্ট্রেলিয়ায় একাধিক মানুষ আহত হয়েছেন।

কুইন্সল্যান্ডের ম্যানেজমেন্ট প্রোগ্রামের অধীনে, যেসব এলাকায় মানুষের জন্য কুমির হুমকিস্বরূপ আচরণ করতে পারে সেসব এলাকা থেকে তাদের সরিয়ে নেওয়া হয়। ক্ষেত্রবিশেষে কুমিরের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে তাদেরকে ইউথানাইজ (ব্যথাহীনভাবে মৃত্যু) করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির কেয়ার্নসের এক প্রত্যন্ত এলাকায় সাড়ে ৪.২ মিটার লম্বা একটি কুমির এক ব্যক্তির ওপর হামলা চালায়। কুমিরটি তার পোষা কুকুর খেয়ে ফেলে।

আবার চলতি মাসের শুরুতে দেশটির কেনেডি নদীতে ৪.১ মিটার লম্বা একটি কুমিরের দেহের ভেতরে ৬৫ বছর বয়সী কেভিন দারমোদি নামে এক জেলের মরদেহের অংশবিশেষ খুঁজে পাওয়া যায়।

১৯৭৪ সালে কুইন্সল্যান্ডে কুমির শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়। সেই সময়ে অঙ্গরাজ্যটিতে কুমিরের সংখ্যা ছিল ৫ হাজার। বর্তমানে এই অঙ্গরাজ্যে কুমিরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার।

Related Topics

টপ নিউজ

কুমিরের আক্রমণ / বন্যপ্রাণী / কুমির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • নারায়ণগঞ্জের বন্দরে চারদিনেও খোঁজ মেলেনি লোকালয়ে আসা কুমিরের, বাড়ছে আতঙ্ক
  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি
  • জিম্মার শর্ত ভেঙে হাতিকে নির্যাতনের অভিযোগ, সাফারি পার্কে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’
  • একটি পাখির জীবনের মূল্য প্রশাসনের কাছে এক টাকা: প্রশ্নবিদ্ধ মনুষ্যত্ব আর মানবিকতা 
  • হামাস সদস্যদের বন্দি রাখা কারা-উইংয়ের চারপাশে কুমিরের জন্য পরিখা খনন করছে ইসরায়েল

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net