সুন্দরবনে লোনা পানির কুমিরের আক্রমণে কি লিঙ্গভিত্তিক বৈষম্য আছে? গবেষণায় মিলছে ইঙ্গিত

বনজীবীদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। কিন্তু, সুন্দরবনে লোনা পানির কুমিরের হামলার শিকার কি মূলত নারীরাই হচ্ছেন? সাম্প্রতিক একটি গবেষণা অন্তত সেই সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে।