Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
জলবায়ু পরিবর্তন: পদ্মা, ব্রহ্মপুত্রসহ এশিয়ার ১০ নদী ঝুঁকিতে, ব্যাহত হবে পানি-বিদ্যুৎ সরবরাহ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 May, 2023, 07:35 pm
Last modified: 26 May, 2023, 07:36 pm

Related News

  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা

জলবায়ু পরিবর্তন: পদ্মা, ব্রহ্মপুত্রসহ এশিয়ার ১০ নদী ঝুঁকিতে, ব্যাহত হবে পানি-বিদ্যুৎ সরবরাহ

এ অঞ্চলের জলবায়ুর ঝুঁকিতে থাকা ১০টি নদীর মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে দিয়ে বয়ে যাওয়া গঙ্গা ও ব্রহ্মপুত্র এবং চীনের ইয়াংজি ও হুয়াংহো নদী অন্যতম। নদীগুলোর ওপর মোট ১৬টি দেশের তিন-চতুর্থাংশ জলবিদ্যুৎ ও ৪৪ ভাগ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নির্ভরশীল।
টিবিএস ডেস্ক
26 May, 2023, 07:35 pm
Last modified: 26 May, 2023, 07:36 pm
নদীগুলোর ওপর মোট ১৬টি দেশের তিন-চতুর্থাংশ জলবিদ্যুৎ ও ৪৪ ভাগ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নির্ভরশীল। ফাইল ছবি। ছবি: নাসা

জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়ার ১৬টি দেশের পানি ও বিদ্যুৎ সরবরাহ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে হিন্দুকুশ–হিমালয়ে পানি প্রবাহের বিঘ্নতা সৃষ্টি এশিয়ার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর ইন্ডিয়া টুডে'র।

হিন্দুকুশ–হিমালয় অঞ্চল দিয়ে ১০টি বড় ও গুরুত্বপূর্ণ নদীর প্রবাহ রয়েছে। এ নদীগুলোর পানির সঙ্গে ১০০ কোটিরও বেশি মানুষের জীবনযাত্রা জড়িত। এমনকি বার্ষিক জিডিপির হিসেবে এর সাথে প্রায় ৪.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার সম্পর্কিত।

তবে আশঙ্কার বিষয় এই যে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এ হিন্দুকুশ–হিমালয় বেসিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় আঞ্চলিক পর্যায়ে নদীগুলোর পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন। নতুবা এ অঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে গবেষণায় সতর্ক করা হয়েছে।

এ অঞ্চলের জলবায়ুর ঝুঁকিতে থাকা ১০টি নদীর মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে দিয়ে বয়ে যাওয়া গঙ্গা ও ব্রহ্মপুত্র এবং চীনের ইয়াংজি ও হুয়াংহো নদী অন্যতম। এছাড়াও এ তালিকায় রয়েছে আন্তঃসীমান্ত নদী মেকং ও সালউইন।

চায়না ওয়াটার রিস্ক নামক একটি থিংক ট্যাংকের এই গবেষণা অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমবাহ গলে যাওয়া ও চরমভাবাপন্ন আবহাওয়া ইতোমধ্যেই এ অঞ্চলের জন্য গুরুতর হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

থিংক ট্যাংকটি মনে করে, বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরিকৃত অবকাঠামো এ সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলছে। যদি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্যাসগুলোর নিঃসরণ কমানো না যায় তবে এই নদীগুলো ক্রমবর্ধমান মারাত্মক সমস্যার মুখোমুখি হবে।

গবেষকেরা জানান, নদীগুলোর ওপর মোট ১৬টি দেশের তিন-চতুর্থাংশ জলবিদ্যুৎ ও ৪৪ ভাগ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নির্ভরশীল। এ তালিকায় আফগানিস্তান, নেপালসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ রয়েছে। জ্বালানির চাহিদা মেটাতে এসব দেশ এখনো খুব বেশি পরিমাণে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল।

গবেষণা অনুযায়ী, পানিসংকটের কারণে এ দেশগুলোর প্রায় ৩০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন 'উচ্চ' কিংবা 'মারাত্মক উচ্চ' ঝুঁকির মধ্যে রয়েছে। যার পরিমাণ শিল্পোন্নত দেশ জাপানের মোট বিদ্যুৎশক্তির প্রায় সমান।

অন্যদিকে চীনের ইয়াংজি বেসিন দেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষের জীবনযাত্রায় সাথে সম্পর্কযুক্ত। একইসাথে নদীটি দেশটির ১৫ ভাগ বিদ্যুৎ উৎপাদনের সাথেও জড়িত। ইতোমধ্যেই এ অঞ্চলটি গতবছর রেকর্ড পরিমাণ খরার সম্মুখীন হয়েছে। যার ফলে সেই সময়ে জলবিদ্যুৎ প্রাপ্তির ক্ষেত্রেও বেশ সংকট দেখা গিয়েছিল।

খরার পর থেকে চীন সরকার ভবিষ্যতে এ সমস্যা মোকাবিলায় নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেদ্র তৈরির প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্যও প্রচুর পানির প্রয়োজন হয় এবং চীন কিংবা ভারতের মতো বড় দেশে এই প্রবণতা পানির সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে।

যেহেতু জলবায়ুগত পরিবর্তনের ফলে ঝুঁকি বাড়ছে, তাই পানি ও বিদ্যুতের নিরাপত্তা নিশ্চিতে দেশগুলোর ওপর সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের চাপ বাড়ছে। গত বছরের এক গবেষণায় দেখা যায়, হিমালয়ের হিমবাহ গলতে থাকলে প্রায় এর বিলিয়ন মানুষ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আইআইটি-ইন্দোরের এক গবেষণায় বলা হয়, হিমবাহ ও বরফ এ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি এগুলো ক্রমাগত গলতেই থাকে, তবে একদিন হয়তো এসব উৎস থেকে আর পানিই পাওয়া যাবে না।

Related Topics

টপ নিউজ

জলবায়ু পরিবর্তন / নদী / গবেষণা / পানি সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • ১ লাখ বছর ধরে ‘নিষ্ক্রিয়’ মনে করা গ্রিসের বিশাল আগ্নেয়গিরিতে জমছে ম্যাগমা
  • যেভাবে ক্যানসারের ঝুঁকি কমাতে পারে সাধারণ ব্যথানাশক অ্যাসপিরিন
  • সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে ভেনিসে যেতে হবে সাবমেরিনে চেপে: গবেষণা
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়: তুরস্কে অতিরিক্ত সেচ ও খরায় বাড়ছে বিশাল গর্ত, উদ্বিগ্ন কৃষকেরা

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net