Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
লক্ষ্ণৌকে বিদায় করে টিকে রইলো মুম্বাই ইন্ডিয়ান্স

খেলা

টিবিএস ডেস্ক
25 May, 2023, 01:05 am
Last modified: 25 May, 2023, 01:09 am

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের

লক্ষ্ণৌকে বিদায় করে টিকে রইলো মুম্বাই ইন্ডিয়ান্স

আসর থেকে বিদায় নিতে হলো লক্ষ্ণৌকে, ফাইনালে ওঠার দৌড়ে টিকে রইলো রোহিতের দল। ফাইনালে ওঠার লড়াইয়ে ২৬ মে আহমেদাবাদে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। 
টিবিএস ডেস্ক
25 May, 2023, 01:05 am
Last modified: 25 May, 2023, 01:09 am

লড়ার মতো রসদ ছিলো মম্বাই ইন্ডিয়ান্সের ঝুলিতে। কিন্তু আইপিএল বলে কথা, নিশ্চিন্ত থাকার সুযোগ কই! তবে বল হাতে শুরু থেকে শাসন জারি করলো রোহিত শর্মার দল। যে শাসনে দিশেহারা লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এর মাঝে যমদূত হয়ে হাজির হলেন ম্যাচসেরা আকাশ মাধওয়াল। মুম্বাইয়ের ডানহাতি এই পেসার ৫ রানেই তুলে নিলেন ৫ উইকেট। দাপুটে জয়ে লক্ষ্ণৌকে হারিয়ে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখলো মুম্বাই। 

বুধবার রাতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌকে ৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছে আইপিএলের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এই হারে আসর থেকে বিদায় নিতে হলো লক্ষ্ণৌকে, ফাইনালের দৌড়ে টিকে রইলো রোহিতের দল। চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার লড়াইয়ে ২৬ মে আহমেদাবাদে মুখোমুখি হবে মুম্বাই ও গুজরাট টাইটান্স। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে মুম্বাই। ক্যামেরুন গ্রিন, সূর্যকুমার যাদব, তীলক ভার্মা, নেহাল ওয়াধীরাদের ছোট ছোট ইনিংসে ৮ উইকেটে ১৮২ রান তোলে মুম্বাই। জবাবে বল হাতে তাণ্ডব চালানো মাধওয়ালের তোপের মুখে ১৬.৩ ওভারে ১০১ রানেই গুটিয়ে যায় লক্ষ্ণৌর ইনিংস। দলটির মাত্র তিনজন ব্যাটসম্যান তুই অঙ্কের রান রান করেন, বাকিরা উইকেটে গেছেন আর ফিরেছেন। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ১২ রানেই প্রথম উইকেট হারায় লক্ষ্ণৌ। এরপর নিয়মিত ধারায় উইকেট হারাতে থাকে দলটি। তাদের সর্বোচ্চ রানের জুটি ছিল ৪৬। উইকেট বৃষ্টির মাঝেও লড়াই করেন তাদের তিনজন ব্যাটসম্যান। কাইল মেয়ার্স ১৩ বলে ১৮, মার্কাস স্টয়নিস ২৭ বলে ৪০ ও দীপক হুদা ১৩ বলে ১৫ রান করেন। 

এই তিনজনই কেবল দুই অঙ্কের রান করেন। ম্যাচসেরা মাধওয়াল ৩.৩ ওভারে মাত্র ৫ রানে ৫ উইকেট নেন, প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ৫ উইকেট শিকার তার। এ ছাড়া ক্রিস জর্ডান ও পিযুশ চাওলা একটি করে উইকেট নেন। লক্ষ্ণৌর তিনজন ব্যাটসম্যান রান আউটে কাটা পড়েন।     

এর আগে ব্যাটিং করা মুম্বাইয়ের হয়েও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। তবে কয়েকজন রানের দেখা পাওয়ায় লড়াকু সংগ্রহ পায় তারা। ২৩ বলে ৬টি চার ও একটি ছক্বায় ইনিংসসেরা ৪১ রান করেন ক্যামেরুন। ২০ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৩ রান করেন সূর্যকুমার। ১২ বলে ১৩ রান করেন নেহাল। এ ছাড়া ইশান কিশান ১৫, অধিনায়ক রোহিত ১১, তীলক ভার্মা ২৬ ও টিম ডেভিড ১৩ রান করেন। লক্ষ্ণৌর নাভিন-উল-হক ৪টি ও যশ ঠাকুর ৩টি উইকেট নেন। একটি উইকেট পান মহসিন খান। 

Related Topics

টপ নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ / আইপিএল / মুম্বাই ইন্ডিয়ান্স / লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট
  • ‘বাংলাদেশ পাকিস্তান নয়, তারা সন্ত্রাসী পাঠায় না’—মোস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে তোপ শশী থারুরের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net