Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
চলতি অর্থবছরের কৃষি ও শিল্পে কম প্রবৃদ্ধির প্রভাব জিডিপিতে 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
17 May, 2023, 10:00 am
Last modified: 17 May, 2023, 10:21 am

Related News

  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • স্বাস্থ্য খাতে জিডিপির ৫% দেওয়ার প্রতিশ্রুতি বিএনপির, জামায়াতের ৬–৮%; তহবিলের স্পষ্ট রূপরেখা চান বিশেষজ্ঞরা
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫০ শতাংশ
  • দেশের মোট জিডিপির ৪৬% ঢাকাকেন্দ্রিক, ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার: ডিসিসিআই

চলতি অর্থবছরের কৃষি ও শিল্পে কম প্রবৃদ্ধির প্রভাব জিডিপিতে 

বিবিএসের হিসাব অনুযায়ী, সেবা খাতেও কমেছে প্রবৃদ্ধি। এ খাতে প্রবৃদ্ধি ৬.২৬% থেকে কমে ৫.৮৪% হয়েছে।
টিবিএস রিপোর্ট
17 May, 2023, 10:00 am
Last modified: 17 May, 2023, 10:21 am
অলংকরণ- টিবিএস

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে, ২০২২-২৩ অর্থবছরের কৃষি, শিল্প, সেবা সব খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় কমেছে। 

কৃষি খাতে ২০২২-২৩ অর্থবছরের প্রবৃদ্ধি কমে হয়েছে ২.৬১%। এ খাতে এর আগের অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৩.০৫%।

২০২২-২৩ অর্থবছরের সাময়িক হিসাবে শিল্পখাতে প্রবৃদ্ধি ৮.১৮%, যা এর আগের অর্থবছরে ছিল ৯.৮৬%।

বিবিএসের হিসাব অনুযায়ী, ম্যানুফ্যাকচারিং (শিল্প) খাতে প্রবৃদ্ধি কমেছে ২.১৮%। ২০২২-২৩ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং খাতে প্রবৃদ্ধি হয়েছে ৯.২৩%, এ খাতে এর আগের অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ১১.৪১%।

তবে এ সময়ে ক্ষুদ্র, মাঝারি এবং মাইক্রো ইন্ডাস্ট্রি খাতে জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে ৪.৮৯%।

বিবিএসের হিসাব অনুযায়ী, সেবা খাতেও কমেছে প্রবৃদ্ধি। এ খাতে প্রবৃদ্ধি ৬.২৬% থেকে কমে ৫.৮৪% হয়েছে।

সোমবার বিবিএস তাদের ওয়েবসাইটে ২০২২-২৩ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রকাশ করে। এর আগে গত ১১ মে জাতীয় অর্থনেতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী সাময়িক হিসাবে ৬.০৩% প্রবৃদ্ধি হয়েছে বলে সাংবাদিকদের জানান। 

এর আগের অর্থবছরে চূড়ান্ত হিসাবে দেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭.১০%। 

জানতে চাইলে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ডিমান্ড সাইডে মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে প্রবৃদ্ধি কম হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির প্রভাব সব খাতে পারচেজ পাওয়ারকে কমিয়ে দিয়েছে। অন্যদিকে সরবরাহ খাতে ডলার সংকট প্রবৃদ্ধিকে প্রভাবিত করেছে।

ডলার সংকটের কারণে যন্ত্রপাতি, কাঁচামাল প্রয়োজন অনুযায়ী আমদানি করা সম্ভব হয়নি। জ্বালানি সংকট, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া এবং গ্যাস দিতে না পারা সব হয়েছে ডলার সংকটের কারণে। এ কারণে ক্যাপাসিটি ইউটিলাইজেশন এবং বিনিয়োগ দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবার শিল্প এবং কৃষি খাতে প্রবৃদ্ধি যখন কমে যায়, তখন সেবাখাতে এর প্রভাব পড়ে। পরিবহন খাতে মূল্য সংযোজন নির্ভর করে উৎপাদনের ওপর। শিল্প ও কৃষি খাতে উৎপাদন প্রবৃদ্ধি কমলে সেবা খাতেও প্রবৃদ্ধি কমতে বাধ্য। 

এদিকে বিবিএসের হিসাবে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপির আকার কমে হয়েছে ৪৫৩,৮৫২ মিলিয়ন ডলার। অন্যদিকে আগের অর্থবছরে বাংলাদেশের জিডিপির আকার ছিল ৪৬০,২১৯ মিলিয়ন ডলার। 

Related Topics

টপ নিউজ

জিডিপি / জিডিপি প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • ১৫ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক পর্যটন অর্থনীতি: বাংলাদেশ কি সুযোগ গ্রহণে প্রস্তুত?
  • স্বাস্থ্য খাতে জিডিপির ৫% দেওয়ার প্রতিশ্রুতি বিএনপির, জামায়াতের ৬–৮%; তহবিলের স্পষ্ট রূপরেখা চান বিশেষজ্ঞরা
  • ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৫০ শতাংশ
  • দেশের মোট জিডিপির ৪৬% ঢাকাকেন্দ্রিক, ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার: ডিসিসিআই

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net