Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
৩৫ ধরে ঘূর্ণিঝড়ের স্বেচ্ছাসেবী কাজে মফিজুর, ‘৯১ এর স্মৃতিচারণ  

বাংলাদেশ

জোবায়ের চৌধুরী
14 May, 2023, 03:25 pm
Last modified: 14 May, 2023, 03:32 pm

Related News

  • দেশ রক্ষায় প্রেসিডেন্ট, স্পিকারসহ ২৬ মিলিয়ন ইরানির সামরিক সেবায় স্বেচ্ছাসেবী হওয়ার আবেদন
  • ‘মোখা’র কারণে স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে
  • শ্রীহীন প্রবাল দ্বীপ; ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দ্বীপবাসী
  • নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
  • ঘূর্ণিঝড়ের মধ্যে মহেশখালীতে লবণের মাঠে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু  

৩৫ ধরে ঘূর্ণিঝড়ের স্বেচ্ছাসেবী কাজে মফিজুর, ‘৯১ এর স্মৃতিচারণ  

"শুধুমাত্র জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে বসতঘর ছেড়ে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছিলাম। গোলা ভরা ধান ছিল। ঘূর্ণিঝড়ের পরদিন সকালে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। খাওয়ার জন্যও কিছু ছিল না।”
জোবায়ের চৌধুরী
14 May, 2023, 03:25 pm
Last modified: 14 May, 2023, 03:32 pm
ছবি-টিবিএস

১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় কক্সবাজারের কলাতলীর মানুষকে বহু বুঝিয়েও আশ্রয়কেন্দ্রে আনা যায়নি। চোখের পলকে পানি বেড়ে যায়। শুরু হয় ভয়াবহ জলোচ্ছ্বাস। প্রাণহানি হয় অনেক।

কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান স্মৃতিচারণ করছিলেন ১৯৯১ সালের সেই ঘূর্ণিঝড়ের। বলছিলেন সেসময়ের কঠিন পরিস্থিতির কথা।

বর্তমানে কক্সবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাইক্লোন প্রটেকশন প্রোগ্রামের (সিপিপি) টিম লিডারের দায়িত্ব পালন করছেন মফিজুর।

রবিবার (১৪ মে) সকাল ৯টার দিকে কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেন তিনি। ১৯৭২ সাল থেকে ঘূর্ণিঝড়ের সময় জরুরী সেবা প্রদানে কাজ করে আসছে সিপিপি। ১৯৮৭ সালে এ স্বেচ্ছাসেবী কার্যক্রমের সঙ্গে যুক্ত হোন এই শিক্ষক।

শিক্ষক মফিজুর বলেন, "৯১ এর ঘূর্ণিঝড়ের সময় আমার বয়স ছিল ২৩। তখন আমি তরুণ। কলাতলীর পশ্চিমে তখন গ্রাম ছিল। সেখানে অনেক মানুষ বসবাস করতেন। তখন এতো প্রশাসন, প্রচারণা বা সচেতনতা ছিল না। ঘরবাড়ি ছেড়ে যেতে চাইতেন না মানুষ। তখন মেগাফোন দিয়ে ঘোষণা দিয়ে মানুষকে সরতে বলেছিলাম। রাত সাড়ে ৮টার দিকে '৯১ এর ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল। বিকাল থেকে অনেক চেষ্টা করেছি মানুষকে নিরাপদে সরিয়ে নিতে। কিন্তু মানুষ শোনেননি। ঘূর্ণিঝড় শুরু হওয়ার পর কেউ আশ্রয়কেন্দ্রে, কেউবা পাহাড়ের পাদদেশে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। অনেকে নিরাপদে সরার সময়টুকুও পাননি।"

"ওই সময় পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আমি নিজেও সিগ্যালের ওইদিকে আটকা পড়েছিলাম। পরে পরমাণু শক্তি কমিশনের এদিকে চলে আসি। আমার বাসা ছিল দক্ষিণ কলাতলীতে। শুধুমাত্র জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে বসতঘর ছেড়ে পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছিলাম। গোলা ভরা ধান ছিল। ঘূর্ণিঝড়ের পরদিন সকালে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। খাওয়ার জন্যও কিছু ছিল না।"

'৯১ সালের মতো এখনও পরিবেশ গুমোট বলে মন্তব্য করেন তিনি। বলেন, "৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় প্রথম দিকে বৃষ্টিপাত ছিল না। বাতাস ছিল না। পরিবেশ গুমোট ছিল। হঠাৎ করে মাত্র ১ ঘণ্টার মধ্যে পানি বেড়ে যায়। তখন আর মানুষ সরতে পারেননি। এবারও একই রকম মনে হচ্ছে। গুমোট পরিবেশ। সাগরে তেমন ঢেউ নেই। বাতাসও কম।"

দীর্ঘ সময়ের কাজের সন্তুষ্টি কী?—জানতে চাইলে মফিজুর রহমান বলেন, "১৯৮৭ সালের দিকে আমার মুরব্বি ইউপি মেম্বার নাছিম সাহেব টিম লিডার ছিলেন। তিনি আমাকে এ কাজে যুক্ত করেন। মানুষের জন্য কাজ করতে পারি। এটিই দিন শেষে সন্তুষ্টি। আমাদের কারণে অনেক মানুষের জানমাল রক্ষা পায়।"

উল্লেখ্য, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রবিবার (১৪ মে) বঙ্গোপসাগরে দুর্বল হয়ে পড়েছে; ঘূর্ণিঝড় নিয়ে আগের সে ঝুঁকিতে নেই বাংলাদেশ। 

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, ঘূর্ণিঝড় মোখা রবিবার (১৪ মে) দুপুর থেকে সেন্টমার্টিন দ্বীপ, টেকনাফসহ কক্সবাজারের উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে।

তবে মোখা কক্সবাজারের দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিনে আঘাত হেনেছে। দুপুর দেড়টা থেকে সেন্টমার্টিনে বাতাসের গতিবেগ বেড়েছে, সেই সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা কয়েক ফুট বেড়েছে। সেন্টমার্টিনের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজির হোছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব তথ্য জানান।

কক্সবাজার জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, রবিবার সকাল ৯টা পর্যন্ত কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়ায় মোট ৭০০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এতে ৮৫ হাজার ১৪ জন পুরুষ, ৯৯ হাজার ৬০৮ জন নারীসহ মোট দুই লাখ ৩৭৭ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে ৪৭ হাজার ৪৫৬টি শিশুও রয়েছে। এছাড়াও ৪ হাজার ১৫৭টি গবাদিপশু নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে। জরুরী চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রয়েছে ৮৪টি মেডিকেল টিম।

Related Topics

টপ নিউজ

মোখা / স্বেচ্ছাসেবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • দেশ রক্ষায় প্রেসিডেন্ট, স্পিকারসহ ২৬ মিলিয়ন ইরানির সামরিক সেবায় স্বেচ্ছাসেবী হওয়ার আবেদন
  • ‘মোখা’র কারণে স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে
  • শ্রীহীন প্রবাল দ্বীপ; ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দ্বীপবাসী
  • নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
  • ঘূর্ণিঝড়ের মধ্যে মহেশখালীতে লবণের মাঠে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু  

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net