Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
ঘূর্ণিঝড়ের মধ্যে মহেশখালীতে লবণের মাঠে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু  

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
15 May, 2023, 01:25 pm
Last modified: 15 May, 2023, 01:32 pm

Related News

  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ইয়েমেনের মোখা এখন হুথিদের নিয়ন্ত্রণে: যে কারণে এ শহর দখল গুরুত্বপূর্ণ
  • ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিল হুথিরা
  • গ্যাস সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা সরকারের
  • কারিগরি ত্রুটি ও বৈরী আবহাওয়া: মহেশখালীতে এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি, ভোগান্তি চরমে

ঘূর্ণিঝড়ের মধ্যে মহেশখালীতে লবণের মাঠে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু  

এছাড়াও ১১ জন শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 
কক্সবাজার প্রতিনিধি
15 May, 2023, 01:25 pm
Last modified: 15 May, 2023, 01:32 pm
ছবি-টিবিএস

কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় 'মোখা'য় লবণের মাঠে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ মে) রাতে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী।

এরা হলেন, উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়া গ্রামের আবুল ফজলের ছেলে রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মুহাম্মদ নেছার (৩২) ও পানিরছড়া বারঘর পাড়ার মৃত মতিনের ছেলে মো. আনছার।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ইউপি চেয়ারম্যান মীর কাশেম জানান, 'রবিবার সকালে পলিথিন ও লবণ উঠানোর জন্য ৪০-৫০ জন শ্রমিক লবণ মাঠে যায়। এর মধ্যে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বৃষ্টি শুরু হলে শ্রমিকরা বৃষ্টির মধ্যেও কাজ করছিল। তাদের মধ্যে ঠাণ্ডা লেগে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে রিদওয়ানকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।'

চেয়ারম্যান মীর কাশেম জানান, 'অপরদিকে লবণ মাঠে পলিথিন উঠাতে গিয়ে নিখোঁজ থাকার পর রাত সাড়ে ১০টার দিকে পানিতে ভাসমান অবস্থায় মুহাম্মদ নেছারের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। এসময় সোনা মিয়া নামের আরেক শ্রমিককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

অপর ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে লবণ মাঠ থেকে মো. আনছারের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান মীর কাশেম। 

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ঠাণ্ডাজনিত কারণে অসুস্থ হয়ে লবণ মাঠের ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া ১১ জন শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

মহেশখালী / মোখা / ঘূর্ণিঝড়ে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ইয়েমেনের মোখা এখন হুথিদের নিয়ন্ত্রণে: যে কারণে এ শহর দখল গুরুত্বপূর্ণ
  • ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিল হুথিরা
  • গ্যাস সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা সরকারের
  • কারিগরি ত্রুটি ও বৈরী আবহাওয়া: মহেশখালীতে এলএনজি সরবরাহ কমেছে ৬৩%, চট্টগ্রামে ৪০% ঘাটতি, ভোগান্তি চরমে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net