Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
লেমিনেটেড পোস্টারে ছেয়ে গেছে গাজীপুর সিটি

বাংলাদেশ

নোমান মাহমুদ
14 May, 2023, 09:35 am
Last modified: 14 May, 2023, 09:37 am

Related News

  • নির্বাচনের আগে শেষ মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে দলগুলোর জোর প্রচারণা
  • মাঠে নেমে যে রাজনৈতিক সৌজন্য আশা করেছিলাম, তা আমরা পাইনি: জামায়াত নেতা দেলাওয়ার
  • শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ
  • মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে  নির্বাচনী প্রচারণা: ইসি সচিব
  • ৩৩.৮ শতাংশ প্রার্থীই নির্বাচনি ব্যয়সীমা অতিক্রম করেছেন: টিআইবি; গড় ব্যয় ১.১৯ কোটি টাকা

লেমিনেটেড পোস্টারে ছেয়ে গেছে গাজীপুর সিটি

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন, 'আপনারা বুঝে নেন, যারা এখন থেকেই নগরীর পরিবেশের ক্ষতির কারণ হচ্ছেন, তারা নির্বাচিত হলে নগরীর কতটা ভালো করতে পারবেন।'
নোমান মাহমুদ
14 May, 2023, 09:35 am
Last modified: 14 May, 2023, 09:37 am
ছবি-টিবিএস

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে নির্বাচনী প্রচারণায় লেমিনেটেড পোস্টার ব্যবহার করছেন আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীরা।

শনিবার নগরীর ৫৫, ৪৭, ৪৮, ৩১, ২৭ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীসহ মেয়র পদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আজমত উল্লা খানের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমানের প্লাস্টিক পলিতে মোড়ানো পোস্টারগুলো বিভিন্ন এলাকায় রশিতে টানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে আজমত উল্লাহ খান ও গাজী আতাউর রহমানের ৮০ শতাংশ পোস্টারই প্লাস্টিকে মোড়ানো অবস্থায় দেখা গেছে।

এছাড়া কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৫৫ নং ওয়ার্ডের লাটিম প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান, ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী আবুল হোসেন, ৪৮ নং ওয়ার্ডের ঘুড়ি প্রতীকের প্রার্থী মো. মোশাররফ হোসেন, ৩১ নং ওয়ার্ডের লাটিম প্রতীকের প্রার্থী মো. রফিকউজ্জামান, ২৮,২৯,৩০ নং সংরক্ষিত আসনের প্রার্থী ফেরদৌসী বেগম ও আয়েশা আক্তারসহ আরও বেশ কিছু কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীদের পোস্টারগুলো লেমিনেটেড অবস্থায় দেখা গেছে।

শুধু এ এলাকাগুলোতেই নয়, স্থানীয়রা জানান, গোটা গাজীপুর সিটি করপোরেশন এলাকায়ই লেমিনেটেড পোস্টারে ছেয়ে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। 

৪৮ নং ওয়ার্ডের বাসিন্দা রুবিনা আক্তার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন,  'এসব নিয়ে আমাদের আসলে খুব ভেবে লাভ নেই। আপনারা বুঝে নেন, যারা এখন থেকেই নগরীর পরিবেশের ক্ষতির কারণ হচ্ছেন, তারা নির্বাচিত হলে নগরীর কতটা ভালো করতে পারবেন।'

এদিকে বিষয়টি নজরে আনলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'লেমিনেটেড পোস্টারের বিষয়ে নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায় সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই। প্রার্থীরা যদিও বৃষ্টির কারণে পোস্টার নষ্ট হয়ে যাচ্ছে জানিয়ে লেমিনেটেড পোস্টার ব্যবহারের জোর দাবি জানাচ্ছেন, তবে আমরা এর অনুমতি দেইনি। বিষয়টি যেহেতু আমাদের নির্বাচনী আচরণ বিধিমালায় উল্লেখ নেই, পলিথিনের ব্যপারে যে আইন রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই আইনে ব্যবস্থা গ্রহণ করবে। এটি পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়।'

যোগাযোগ করলে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. নয়ন মিয়া বলেন, 'আমরা গাজীপুরের বায়ু দূষণসহ বিভিন্ন বিষয়ে জোরালোভাবে কাজ করছি। কিন্তু সব বিষয় তো আসলে আমাদের পক্ষে এড্রেস করা সম্ভব না। সব বিষয় এড্রেস করতে গেলে আমরা টিকতে পারবো না। আমি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অফিসিয়ালি চিঠি দিবো।'

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার শিশির বলেন, 'কয়েকদিন আগে বৈঠকে নির্বাচন কমিশন অনেক আশার কথা শুনিয়েছিলো। কিন্তু কই, আমরা তো তার বাস্তবায়ন দেখছি না। গোটা নগরী লেমিনেটেড পোস্টারে ছেয়ে গেছে। আরও আশ্চর্যের বিষয় হলো, বিষয়টি এর আগে উচ্চ আদালত পর্যন্ত গড়ালেও এখন পর্যন্ত নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায় এ বিষয়ে কোন উল্লেখ নেই। বিষয়টিকে আমরা নির্বাচন কমিশনের উদাসীনতা বলবো। কেননা তারা চাইলেই ব্যবস্থা নিতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন বডি তাদের সাথেই আছে। কিন্তু দুঃখজনকভাবে তারা নীরব।'

যোগাযোগ করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র গাজী আতাউর রহমান বলেন, 'সবাই তো এই লেমিনেশন করা পোস্টার ব্যবহার করছে, শুধু আমি একা তো না। তাছাড়া বৃষ্টির কারণে পোস্টার নষ্ট হয়ে যাচ্ছে বিধায় এগুলো ব্যবহার করা হয়েছে। পরিবেশের বিষয়টি আমার বিবেচনায় আছে, নির্বাচন শেষে আমি নিজ ব্যবস্থাপনায় এগুলো অপসারণ করে নেবো, পরিবেশের যেন ক্ষতি না হয়, সেদিকে আমার লক্ষ্য থাকবে।'

তবে এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আজমত উল্লা খানের বক্তব্য পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

গাজীপুর সিটি করপোরেশন / নির্বাচনী প্রচারণা / লেমিনেটেড পোস্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • নির্বাচনের আগে শেষ মুহূর্তে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে দলগুলোর জোর প্রচারণা
  • মাঠে নেমে যে রাজনৈতিক সৌজন্য আশা করেছিলাম, তা আমরা পাইনি: জামায়াত নেতা দেলাওয়ার
  • শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ
  • মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে  নির্বাচনী প্রচারণা: ইসি সচিব
  • ৩৩.৮ শতাংশ প্রার্থীই নির্বাচনি ব্যয়সীমা অতিক্রম করেছেন: টিআইবি; গড় ব্যয় ১.১৯ কোটি টাকা

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net