Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
চিকিৎসক দম্পতির ছাদ বাগান

টপ নিউজ

পার্থ পবিত্র হাসান, পাবনা প্রতিনিধি
24 July, 2019, 07:30 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

চিকিৎসক দম্পতির ছাদ বাগান

পাবনা শহরের দিলালপুর এলাকার বাড়িটিতে দীর্ঘদিন ধরে বসবাস পাবনার স্বনামধন্য ওই চিকিৎসক দম্পতির। বৃক্ষপ্রেমী মানুষের কাছে বাড়িটি এখন অনুকরণীয় দৃষ্টান্ত।
পার্থ পবিত্র হাসান, পাবনা প্রতিনিধি
24 July, 2019, 07:30 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

মনে হতে পারে এটি একটি স্বর্গোদ্যান। হরেক রকমের ফুল-ফলের সমারোহ বাড়ির ছাদ জুড়ে। মনোমুগ্ধকর বাগানটিতে আছে দূর্লভ দেশি-বিদেশি গাছের সমারোহ। দ্বিতল বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে ছাদ পর্যন্ত নানান গাছের সমন্বয়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছেন পাবনার চিকিৎসক দম্পতি মনোয়ারুল আজিজ ও তাহসীন। বাড়ির ছাদে ফল-ফুল ও শাক-সবজির বাগান গড়ে তুলে সাড়া ফেলেছেন তারা।

বৃক্ষপ্রেমী দন্ত চিকিৎসক মনোয়ারুল আজিজ ছিলেন পাবনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। কর্মব্যস্ততার ফাঁকে স্ত্রীর উৎসাহ ও সহযোগিতায় গড়ে তুলেছেন বিশাল এক ছাদ বাগান। বাড়ির ছাদে মনোরম সবুজের মাঝে ছড়িয়ে দিয়েছেন কৃষির নির্যাস।

বাবার রেখে যাওয়া কিছু দুর্লভ গাছ পরিচর্যা করতে গিয়ে বাগান করার সখ জাগে সাবেক সিভিল সার্জন ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ তাহসীনার। বৃক্ষপ্রেমী স্বামী মনোয়ারুল আজিজ স্ত্রীর মনোবাসনা পূরনের সব প্রস্তুতি গ্রহণ করেন। দুজনে মিলে বাড়ির ছাদে গড়ে তোলেন বৃক্ষোদ্যান।

প্রথমে বাড়ির উঠোনে কিছু ফল-ফুলের গাছ দিয়ে শুরু। তারপর বাড়ির কানি-কোণা, বারান্দা ও ছাদ ভরে তুলেন সৌখিন বৃক্ষরাজিতে। দৈনন্দিন কাজের ফাঁকে গাছগুলো হয়ে ওঠে তাদের জীবনেরই অংশ।

পাবনা শহরের দিলালপুর এলাকার বাড়িটিতে দীর্ঘদিন ধরে বসবাস পাবনার স্বনামধন্য ওই চিকিৎসক দম্পতির। বৃক্ষপ্রেমী মানুষের কাছে বাড়িটি এখন অনুকরণীয় দৃষ্টান্ত। সৌখিন এই দম্পতির দেখাদেখি অনেকেই ছাদ বাগানে আকৃষ্ট হচ্ছেন। শহরের বাড়িতে বাড়িতে জনপ্রিয় হয়ে উঠছে সৌখিন বাগান ও ছাদ-কৃষি।

মহসীনা-আজিজ চিকিৎসক দম্পতি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। তবে সেবার দরজা বন্ধ করেননি। সবুজে ঘেরা এই বাড়িতেই গড়ে তুলেছেন রোগী দেখার চেম্বার। ছাদ বাগানের সমারোহ উপভোগ করেন রোগী ও তাদের স্বজনরাও। এছাড়া ছাদ-বাগান কৃষি কর্ম-কৌশল দেখতে আসেন বিভিন্ন শ্রেণী-পেশার বৃক্ষমোদী মানুষ। নান্দনিক বাগানে মুগ্ধতায় কাটে রোগীদের অপেক্ষার প্রহর।

দোতলা বাড়িটির যেদিকে চোখ যায়- শুধু গাছ আর গাছ। সবুজ পাতার আড়ালে ফুলে-ফলে ছেয়ে আছে চারপাশ। দেয়ালে ঝুলছে সজীব লতা। তাতে ফুটেছে নানান রঙের ফুল। সারি সারি গাছগুলো নজর কাড়ে খুব সহজেই। দেশি-বিদেশি জাতের ফল, ফুল ও শোভাবর্ধন গাছসহ রয়েছে বিভিন্ন ধরনের শাক-সবজির গাছ।  মিটছে পারিবারিক পুষ্টি চাহিদা।

চিকিৎসক দম্পতির এই বাড়ির আশপাশ ও ছাদ সুচারুভাবে সাজানো হয়েছে বিভিন্ন প্রজাতির গোলাপ, সূর্যমুখী, ডালিয়া, পিটুনিয়া, অর্কিড, গন্ধরাজ, জুঁই, হাসনাহেনা, আম, লেবু, ছোবেদা, ডালিম, পেয়ারা, পামসহ পাঁচ শতাধিক ফুল ও ফলের গাছ দিয়ে। এখানে রয়েছে বাহারি সৌন্দর্যবর্ধক লতা, গুল্ম, পাতাবাহার আর ক্যাকটাসের সমারোহ। রযেছে দেশি-বিদেশি নানান প্রজাতির অর্কিড ।   

চিকিৎসক মনোয়ারুল আজিজ বলেন, বাগান পরিচর্যা একটি উত্তম শরীরচর্চা। ছাদ বাগান বাড়ির সৌন্দর্য যেমন বাড়ায়, তেমনি মানুষের শরীর ও মন প্রফুল্ল রাখে। নগর জীবনের ব্যস্ততার মাঝে কেবল মনের খোরাক জোগাতে নয়, পরিবেশ রক্ষায় প্রতিটি বাড়ির ছাদে এমন বাগান এখন সময়ের দাবি।

আজিজ পত্নী স্ত্রীরোগ বিশেষজ্ঞ তাহসীন বলেন, নিজ বাড়ির ছাদে উৎপাদিত ভেজালমুক্ত ফল ও সবজি দিয়ে পরিবারের প্রতিদিনের চাহিদার অনেকাংশই পূরণ করা সম্ভব।

তিনি বলেন, “প্রতিনিয়ত পরিবেশের উষ্ণতা ভীতিকর পর্যায়ে পৌঁছে যাচ্ছে। প্রতিটি বাড়ির ছাদে বাগান করা হলে আমাদের বাড়ির উষ্ণতা যেমন কমবে পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

পাবনা কৃষি গবেষণা ইন্সটিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রবিউল আলম বলেন, এই চিকিৎসক দম্পতি শহরবাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাড়ির ছাদ বা আঙ্গিনা  ফেলে না রেখে বাগান তৈরির আহ্বান জানান তিনি। ছাদ বাগান তৈরিতে আগ্রহীদের সকল সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা।

Related Topics

অফবিট / ফিচার

ছাদ বাগান / পাবনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • নতুন তফসিল ঘোষণা, ইসির পুনর্নির্ধারিত সীমানাতেই ১২ ফেব্রুয়ারি হবে পাবনা-১ ও ২ আসনের ভোট
  • পাবনা-১ ও ২ আসনে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণে বাধা নেই: আপিল বিভাগ
  • জাতীয় নির্বাচন: সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট স্থগিত করল ইসি 
  • পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত
  • পানিতে ডুবিয়ে আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net