Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
করোনা সংকটে নীরবে কাজ করছেন সুয়েল আহমদ

বাংলাদেশ

রিপন দে, মৌলভীবাজার
08 May, 2020, 03:35 pm
Last modified: 08 May, 2020, 04:30 pm

Related News

  • মৌলভীবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম
  • মৌলভীবাজারে বাড়িতে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

করোনা সংকটে নীরবে কাজ করছেন সুয়েল আহমদ

প্রায় একমাস ধরে শতাধিক পরিবারকে রান্না করা খাবার দিচ্ছেন তিনি। তার নিজের ৪০টি ফ্ল্যাট ও দোকানের দুই মাসের ভাড়াও তিনি মওকুফ করেছেন।
রিপন দে, মৌলভীবাজার
08 May, 2020, 03:35 pm
Last modified: 08 May, 2020, 04:30 pm

মৌলভীবাজারের কনকপুর এলাকার সুয়েল আহমদ। কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য তিনি। চলমান করোনাভাইরাসের সংকটে মৌলভীবাজারের যে কয়টি সংগঠন বা ব্যক্তি নিজ উদ্যোগে মানুষের পাশে দাড়িয়েছেন তার মধ্যে তিনি অন্যতম।

প্রায় একমাস ধরে শতাধিক পরিবারকে রান্না করা খাবার দিচ্ছেন তিনি। তার নিজের ৪০টি ফ্ল্যাট ও দোকানের দুই মাসের ভাড়াও তিনি মওকুফ করেছেন।

মৌলভীবাজার পৌর এলাকার ভেতরে খাদ্য অভাবে থাকা প্রায় ২০০ কুকুরকে গত একমাস ধরে নিজ উদ্যোগে খাবার খাওয়াচ্ছেন। ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন মানুষের পাশেও দাঁড়াচ্ছেন তিনি। গত বুধবার থেকে পৌর এলাকার অন্তত ১৫০ জনকে প্রতিদিন ইফতার করাচ্ছেন।

সাধারণ মানুষের পাশাপাশি এগিয়ে এসেছেন পুলিশের পাশেও। মৌলভীবাজার সদর থানা ও শ্রীমঙ্গল থানার সব পুলিশ সদস্যের জন্য উপহার হিসেবে দিয়েছেন হ্যান্ড স্যানিটাইজার।

সুয়েল আহমদের মালিকানাধীন শহরের শান্তিবাগ এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন মিঠু দত্ত। তিনি বলেন, আমার এপ্রিল মাসের নয় হাজার টাকা ভাড়া মওকুফ করে দিয়েছেন সুয়েল ভাই। এ ছাড়া চলতি মাসের ভাড়াও মওকুফ করে দেবেন বলে শুনেছি। আমার পাশের আরও ১৫টি ফ্ল্যাটেরও ভাড়া মওকুফ করেছেন। সর্বমোট ৪০টি ফ্ল্যাট ও বাসার ভাড়া তিনি মওকুফ করেছেন।

মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান আশিক জানান, আমাদের সব পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করে। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যান্ড স্যানিটাইজার বাজারে নেই। সুয়েল আহমদ পুলিশ সদ্যস্যদের হ্যান্ড স্যানিটাজ উপহার দিয়েছেন।

এ দিকে সদর উপজেলার কনকপুর এলাকার ১৪০টি পরিবারের তালিকা করেছেন সুয়েল আহমদ। দারিদ্র সীমার নিচে বসবাস করে এমন মানুষদের খুঁজে এই তালিকা তৈরি করা হয়েছে। তাদের জন্য প্রতিদিনই রান্না করা খাবার প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হয়।

তাদেরই একজন মুকিত আহমদ বলেন, ''সুয়েল ভাই আমাদের পাশে দাঁড়ানোর কারণে আমরা একটু নিশ্চিন্ত থাকতে পেরেছি। আমরা প্রতিদিন রান্না করা খাবার পাচ্ছি।''

চলমান লকডাউনে সবাই যখন মানুষকে নিয়ে ভাবছে তখন কষ্টে আছে মানুষের আশেপাশে থাকা কুকুরগুলোও। হোটেল-রেস্তোরা বন্ধ থাকায় কুকুরগুলো চরম খাদ্য সংকটে রয়েছে। গত ৭ এপ্রিল থেকে পৌর এলাকার কুকুরদের খাবারের ব্যবস্থা করেছেন তিনি যা প্রাণিপ্রেমিদের কাছে প্রশংসিত হয়েছে।

এর পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও বা বিচ্ছিন্নভাবেও অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। কেউ সাহায্য চাইলে তার বাড়িতে তা পৌছে দিয়ে আসছেন।

সুয়েল আহমদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "পৃথিবীতে সব প্রাণীর বাঁচার অধিকার আছে। আমি আমার সাধ্যমত মানুষের পাশে দাঁড়িয়েছি। বিপদের এই সময়ে মানুষের পাশে না দাঁড়াতে পারলে নিজেকে অপরাধী মনে হত।"

মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান বলেন, বাসা ভাড়া মওকুফের জন্য আমি যে আহ্বান জানিয়েছিলাম তাতে শুরুর দিকে দুইজন সারা দেন তার মধ্যে সুয়েল আহমদ অন্যতম।
 
Related Topics

টপ নিউজ

ত্রাণ বিতরণ / মৌলভীবাজার / মানবিক প্রচেষ্টা / মানবতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • ছবি: টাইমস অব ইন্ডিয়া
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • মৌলভীবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু
  • মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
  • রমজানের আগে ঢাকার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম
  • একটি দল ‘মামলা বাণিজ্য’ করে এখন প্রত্যাহারের প্রলোভন দেখিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম
  • মৌলভীবাজারে বাড়িতে ঢুকে ২ ভাইকে কুপিয়ে হত্যা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
ছবি: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net