Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
এক ঘন্টার মধ্যে ইমরানকে আদালতে হাজির করার নির্দেশ সুপ্রিম কোর্টের 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
11 May, 2023, 05:25 pm
Last modified: 11 May, 2023, 07:55 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

এক ঘন্টার মধ্যে ইমরানকে আদালতে হাজির করার নির্দেশ সুপ্রিম কোর্টের 

প্রধান বিচারপতি বলেছেন, ‘এবিষয়ে আদালত আজ একটি যথাযথ রায় দেবে’। আদালত বিষয়টিকে ‘ব্যাপক গুরুত্ব-সহকারে দেখছে’ বলেও জানান তিনি।
টিবিএস ডেস্ক 
11 May, 2023, 05:25 pm
Last modified: 11 May, 2023, 07:55 pm
পাকিস্তানের সুপ্রিম কোর্ট ভবন। ছবি: রয়টার্স

সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের চেয়ারম্যান ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে পাকিস্তানের কেন্দ্রীয় দুর্নীতি দমন সংস্থা- ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)-কে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর দ্য ডনের 

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন ইমরান। এনিয়ে শুনানির পর আজ বৃহস্পতিবার (১১ মে) প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহ'র সমন্বিত সুপ্রিম কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।  

প্রধান বিচারপতি বলেছেন, 'এবিষয়ে আদালত আজ একটি যথাযথ রায় দেবে'। আদালত বিষয়টিকে 'ব্যাপক গুরুত্ব-সহকারে দেখছে' বলেও জানান তিনি।

এদিন ইমরানের আইনি উপদেষ্টা হামিদ খান এজলাসে হাজির হয়ে আদালতকে জানান, গ্রেপ্তার-পরবর্তী জামিনের জন্য তার মক্কেল ইসলামাবাদ হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন।

তিনি অভিযোগ করেন, 'আটককারী আধা-সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা ইমরানের সাথে দুর্ব্যবহার করেছে'। এসময় ইমরান বায়োমেট্রিক তথ্য দিচ্ছিলেন।  

এসময় প্রধান বিচারপতি বান্দিয়াল তাকে জানান, আদালতের রেকর্ডে এবিষয়ে শুনানির জন্য কোনো তারিখ ধার্য করা নেই। জবাবে ইমরানের আইনজীবী বলেন, বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় আদালতে নিয়মমাফিক আপিল করা যায়নি।

একথার প্রেক্ষিতে বিচারপতি মিনাল্লাহ তার পর্যবেক্ষণে বলেন, ইমরান খান আদালতের চত্বরে প্রবেশ করেছিলেন। গ্রেপ্তারের মাধ্যমে বিচার পাওয়ার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে।

আক্ষেপ প্রকাশ করে প্রধান বিচারপতি বান্দিয়াল বলেন, আগে আদালতের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্ভ্রম ছিল। তিনি অতীতের একটি ঘটনার উদাহরণও দেন। তখন সুপ্রিম কোর্টের পার্কিং লট থেকে এক ব্যক্তিকে আটক করেছিল ন্যাব। কিন্তু, আদালত সেই গ্রেপ্তারকে বাতিল করে দেন।

প্রধান বিচারপতি ইমরানের আইনজীবীর কাছে জানতে চান, কতজন রেঞ্জার্স সদস্য ইমরান খানকে গ্রেপ্তার করতে এসেছিল। জবাবে আইনজীবী জানান, 'প্রায় ১০০ জন সদস্য আদালত চত্বরে প্রবেশ করে'। 

তখন প্রধান বিচারপতি বলেন, '৯০ জন যদি আদালত চত্বরে প্রবেশ করে, তাহলে আদালতের কি মর্যাদা অবশিষ্ট থাকে? কীভাবে কাউকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করা যায়? 

'অতীতে আদালতের ভেতরে ভাংচুরের জন্য আইনজীবীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু, কেউ যদি আদালতে আত্মসমর্পণ করে, তাহলে তাকে গ্রেপ্তার করার অর্থ কী দাঁড়ায়'? 

ইমরানের আইনজীবী বলেন, ন্যাব আদালত অবমাননা করেছে। কারণ আটকের আগে তাদের আদালতের রেজিস্ট্রারার এর থেকে অনুমতি নেওয়া উচিত ছিল। গ্রেপ্তারকালে আদালতের কর্মীদেরও নির্যাতন করা হয়েছে। 

আদালতে আসার সময় সকল ব্যক্তির নিরাপদ বোধ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ইমরান খানকে অবিলম্বে ন্যাবের হেফাজত থেকে মুক্তি দানের আবেদন করে বলেন, তদন্তকারী কর্মকর্তার উপস্থিতি ছাড়াই পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। 

একথার প্রেক্ষিতে বান্দিয়াল বলেন, যেভাবে আটক করা হয়েছে তাতে আদালত অবমাননা হয়েছে কিনা –বর্তমানে সেবিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

ইমরান খান গ্রেপ্তার / সুপ্রিম কোর্ট / পাকিস্তান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net