Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ডি ব্রুইনার গোল নিয়ে ক্ষুব্ধ আনচেলত্তি

খেলা

টিবিএস রিপোর্ট
10 May, 2023, 10:55 am
Last modified: 10 May, 2023, 11:02 am

Related News

  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ

ডি ব্রুইনার গোল নিয়ে ক্ষুব্ধ আনচেলত্তি

সিটির হয়ে ম্যাচে সমতা ফেরান কেভিন ডি ব্রুইনা। ভিনিশিয়ুসের মতো তিনিও বুলেট গতির শটে বল জড়ান জালে। এই গোল নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কের।
টিবিএস রিপোর্ট
10 May, 2023, 10:55 am
Last modified: 10 May, 2023, 11:02 am
সিটির গোল উদযাপন করছেন ডি ব্রুইনা-হলান্ড। ছবি: সংগৃহীত

ধারে-ভারে, শক্তি-সামর্থ্যে কেউ কারোর চেয়ে কম না। তাই প্রত্যাশার পারদটা বেশ উঁচুতেই ছিলো এই ম্যাচ নিয়ে। আর সেটি ভালোভাবেই পূরণ করেছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। 

চলতি মৌসুমের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়েছে দুই দল। যদিও ম্যাচের স্কোরলাইন ১-১, যা মাঠের খেলার আসল চিত্র তুলে ধরছে না। আক্রমণ-পাল্টা আক্রমণের এই ম্যাচ থেকে চোখ সরানোর উপায় ছিলো না এক মুহূর্তের জন্য। 

৬৭ মিনিটে সিটির হয়ে ম্যাচে সমতা ফেরান কেভিন ডি ব্রুইনা। ভিনিশিয়ুসের মতো তিনিও বুলেট গতির শটে বল জড়ান জালে। এই গোল নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কের। রিয়ালের দাবি, ডি ব্রুইনার গোলের আগে খেলা চলার সময় বল সাইডলাইনের বাইরে চলে গিয়েছিল। টিভি রিপ্লেতেও সেটিই দেখা গিয়েছে। যদিও গোলটি বাতিল করেননি রেফারি। 

আর এই গোল নিয়েই ক্ষেপেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার মতে, গোলটি কোনোভাবেই দেওয়া উচিত হয়নি, 'দেখে মনে হচ্ছিল বল বাইরে ছিল। এটা আমি বলছি না। প্রযুক্তি বলছে।'

মাঠে রেফারির মনোযোগের ঘাটতি ছিলো বলেও দাবি করেন রিয়াল কোচ,  'এর আগে একটা কর্নার হয়েছিল রেফারি সেটাও দেয়নি। রেফারি আসলে মনোযোগী ছিলেন না।'  

ডি ব্রুইনার গোলের পর ম্যাচে আর কোনো গোল না হলেও সুযোগ পেয়েছিল দুই দলই। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথম লেগের খেলা। 

সিটির জন্য এই ফলাফল ভালোই বলা চলে। গত মৌসুমে এই বার্নাব্যুতেই দুঃস্বপ্নের স্মৃতি আছে সিটির। অন্তত সেটি দূর করতে পেরেছে তারা। 

সামনের বুধবার সিটির মাঠ ইতিহাদেই পাওয়া যাবে সব উত্তর। আরেকটি জমজমাট ম্যাচ দেখার প্রত্যাশায় এখন ফুটবল প্রেমিরা।

Related Topics

টপ নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ / কেভিন ডি ব্রুইনা / কার্লো আনচেলত্তি / রিয়াল মাদ্রিদ / ম্যানচেস্টার সিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • ‘এটা খুবই বেদনাদায়ক’: গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে মুখ খুললেন ম্যান সিটি'র গার্দিওলা
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি, ২৬ মে দায়িত্ব নেবেন
  • ৭২ ঘণ্টা বিরতি না দিলে ম্যাচ বয়কটের হুমকি রিয়ালের
  • এক বিলিয়ন ইউরো আয় করা বিশ্বের প্রথম ক্লাব রিয়াল মাদ্রিদ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net