Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
বিনা অনুমতিতে সৌদি আরব সফর, মেসিকে সাময়িক বরখাস্ত করল পিএসজি 

খেলা

টিবিএস ডেস্ক
03 May, 2023, 11:50 am
Last modified: 03 May, 2023, 12:01 pm

Related News

  • অতীতে যেভাবে ক্লাব বিশ্বকাপে মেসির খেলা নিশ্চিত করেছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • লোহিত সাগর পর্যন্ত তেলের পাইপলাইন সম্প্রসারণের কথা ভাবছে সৌদি; হরমুজ এড়িয়ে তেল পরিবহন বাড়বে
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে

বিনা অনুমতিতে সৌদি আরব সফর, মেসিকে সাময়িক বরখাস্ত করল পিএসজি 

বর্তমানে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে কাজ করছেন লিওনেল মেসি। সেই চুক্তির আওতায়ই দায়িত্ব পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন মেসি।
টিবিএস ডেস্ক
03 May, 2023, 11:50 am
Last modified: 03 May, 2023, 12:01 pm
ছবি: সংগৃহীত

ক্লাবের অনুমতি ছাড়া সৌদি আরবে ভ্রমণ করায় আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত করেছে প্যারিস সেন্ট জার্মেই; খবর বিবিসির।

রোববার নিজেদের মাঠে লরিয়'র বিপক্ষে পরাজয়ের পর সৌদি আরবে গিয়েছিলেন মেসি। সেদিনের ম্যাচেও তিনি পুরো ৯০ মিনিট খেলেছিলেন।

সাময়িক বরখাস্তের সময়টায় ফরাসি ক্লাব পিএসজির হয়ে অনুশীলন করা বা কোনো ম্যাচ খেলা থেকে বিরত থাকতে হবে মেসিকে।

তবে বোঝাই যাচ্ছে, ৩৫ বছর বয়সী ফুটবল তারকা সৌদি আরবে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেটি নাকচ করা হয়। শুধু তাই নয়, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী তারকাকে জরিমানাও করেছে ফরাসি ক্লাবটি।

বর্তমানে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে কাজ করছেন লিওনেল মেসি। সেই চুক্তির আওতায়ই দায়িত্ব পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন মেসি।

লিওনেল মেসির সঙ্গে পিএসজির দুই বছরের চুক্তি রয়েছে, যা এই গ্রীষ্মেই শেষ হয়ে যাবে।

গেল মার্চে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল ইয়োস্তে দাবি করেছিলেন, মেসিকে ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে ক্লাবটি।

পিএসজিতে যাওয়ার পর ৭১টি ম্যাচে মোট ৩১টি গোল করেছেন মেসি এবং ৩৪টি গোলে অ্যাসিস্ট করেছেন। গত মৌসুমে পিএসজির হয়ে লিগ ওয়ান শিরোপাও জয় করেছেন মেসি।

গত ডিসেম্বরে বিশ্বকাপ শিরোপা জয়ে আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিওনেল মেসি। পিএসজির নিষেধাজ্ঞার কারণে ত্রোয়া এবং আজাক্সিওর বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না মেসি।

বিবিসি স্পোর্টসের সিমন স্টোন বলছেন, পিএসজিতে মেসির ক্যারিয়ার শেষ হতে চলেছে। এটা স্পষ্ট যে তারা আর মেসির চুক্তি নবায়ন করতে চায় না।

মেসির বরখাস্তের সময় শেষ হওয়ার পরেও পিএসজির আরও তিনটি ম্যাচ বাকি থাকবে এবং লিগ ওয়ান শিরোপা ধরে রাখতে হলে অনেক কাজ করতে হবে তাদের। কিন্তু এটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যে, পিএসজি তাদের সেই ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে মেসিকে আর রাখতে চাইছে না।

তবে মেসির ওপর এই শাস্তি আরোপকে অস্বাভাবিক কিছু মনে করছে না পিএসজি। তারা মনে করে, তারা নিজেদের ক্লাবের একজন কর্মীকে শাস্তি দিচ্ছে, যিনি কর্মস্থলে থাকার বদলে বহুদূর ভ্রমণে চলে গিয়েছেন।

তারা আরও মনে করে, মেসির এই শাস্তির মাধ্যমে পিএসজি তাদের তরুণ খেলোয়াড়দের এই বার্তা দিতে চাইছে যে তারা শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কোনো রকম ছাড় দেবে না। 

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / সাময়িক বরখাস্ত / পিএসজি / সৌদি আরব / ভ্রমণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • অতীতে যেভাবে ক্লাব বিশ্বকাপে মেসির খেলা নিশ্চিত করেছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
  • ভ্রমণ সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব 
  • লোহিত সাগর পর্যন্ত তেলের পাইপলাইন সম্প্রসারণের কথা ভাবছে সৌদি; হরমুজ এড়িয়ে তেল পরিবহন বাড়বে
  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net