Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
চিনি, ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি রিফাইনারদের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 May, 2023, 09:50 am
Last modified: 03 May, 2023, 10:03 am

Related News

  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • ভোজ্যতেল আমদানির ওপর শুল্ক ছাড় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ
  • চোরাচালান রোধে চিনির আমদানি শুল্ক কমানোর প্রস্তাব ট্যারিফ কমিশনের 

চিনি, ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি রিফাইনারদের

গত কয়েক মাস ধরেই বাজারে সরবরাহ কমিয়ে দিয়ে চিনির দাম বাড়িয়ে বিক্রি করছে মিলগুলো। এমনকি সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করতে বাজারে প্যাকেটজাত চিনি সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে বেশিরভাগ মিল।
টিবিএস রিপোর্ট
03 May, 2023, 09:50 am
Last modified: 03 May, 2023, 10:03 am
প্রতীকী ছবি

সরবরাহ সংকট সৃষ্টি করে দেশের বাজারে চিনির দাম আরও বাড়ানোর কৌশল হিসেবে পণ্যটি আমদানি না করার হুমকি দিচ্ছেন এ খাতের ব্যবসায়ীরা।

মঙ্গলবার বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে যে, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়ে যাওয়ার কারণে মিল মালিকরা পণ্যটি আমদানির সাহস পাচ্ছেন না।

দেশে ভোজ্যতেল ও চিনির উৎপাদক গুটিকয়েক কোম্পানি। দু'টি সংগঠন গঠন করে পৃথক প্রস্তাবে তারা চিনির দাম কেজিতে ২৬ টাকা বাড়ানো এবং ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন।

বুধবার ভোজ্যতেল ও চিনির নতুন দাম ঘোষণা হতে পারে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তবে ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী নয়, দাম নির্ধারণী ফর্মুলার ভিত্তিতে হিসাব-নিকাশ করে পণ্য দু'টির দাম নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

গত কয়েক মাস ধরেই বাজারে সরবরাহ কমিয়ে দিয়ে চিনির দাম বাড়িয়ে বিক্রি করছে মিলগুলো। এমনকি সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করতে বাজারে প্যাকেটজাত চিনি সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে বেশিরভাগ মিল।

সরকার প্রতি কেজি চিনির দাম ১০৪ টাকা নির্ধারণ করলেও বাজারে তা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। দোকানদাররা বলছেন, পাইকারি পর্যায়ে চিনি পাচ্ছেন না তারা।

এমন পরিস্থিতির মধ্যে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম ব্যাপকভাবে বেড়েছে। বর্তমানে প্রতি টন অপরিশোধিত চিনি ৬৭৫ মার্কিন ডলারে বেচাকেনা হচ্ছে, যা এক মাস আগে ছিলো ৫২০ ডলার। এ অবস্থায় সমিতির সদস্যরা অপরিশোধিত চিনি আমদানির এলসি খুলতে ভয় পাচ্ছেন।

'আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দাম যতটা বেড়েছে, দেশের বাজারে পরিশোধিত চিনির দাম ততোটা বাড়েনি। এ অবস্থায় অ্যাসোসিয়েশনের সদস্যরা চিনি আমদানিতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন', বলেছেন এসোসিয়েশনের মহাসচিব গোলাম রহমান।

সুগার রিফাইনার্স বলেছে, বর্তমান দরে প্রতি কেজি চিনির আমদানি মূল্য দাঁড়াবে ১৩১ টাকা। এরসাথে বিভিন্ন শুল্ক ও ভ্যাট যুক্ত হবে আরও ৩৫ টাকা। অর্থাৎ, চিনি মিলগুলোর হিসাবে প্রতি কেজি চিনির দাম হবে ১৬৬ টাকা।

রাষ্ট্রীয় বাণিজ্যিক সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গতকাল ঢাকা মহানগরের বাজারগুলোতে প্রতি কেজি খোলা চিনি ১২৫ থেকে ১৩৫ টাকা দরে বিক্রি হয়েছে। যদিও সরকার সর্বশেষ চিনির দাম নির্ধারণ করেছে ১০৩ টাকা। কিন্তু সরকারের নির্ধারিত এই দরে চিনি বিক্রি করেনি কোনো কোম্পানি। এ নিয়ে সমালোচনার মধ্যে গতকাল চিনি পরিশোধনকারী কোম্পানিগুলোর সমিতির পক্ষ থেকে এই চিঠি এলো।

দেশে চিনি পরিশোধন করে ৫/৬টি কোম্পানি। এরমধ্যে তিনটি কোম্পানিই বাজারের সিংহভাগ দখল করে রেখেছে। দেশে বছরে ২০ লাখ টন চিনির চাহিদা রয়েছে। এরমধ্যে ২ লাখ টন স্থানীয় চিনিকলগুলো উৎপাদন করে থাকে। বাকি চিনি বেসরকারি খাতের কয়েকটি কোম্পানি আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ টিবিএসকে জানিয়েছেন, আজ বুধবার ভোজ্যতেল ও চিনির নতুন দাম ঘোষণা করা হতে পারে।

'ব্যবসায়ীরা যে দাম প্রস্তাব করেছে, সে অনুযায়ী দাম ঠিক হবে,তা নয়। আন্তর্জাতিক বাজারদর বিশ্লেষণ করে ফর্মুলা অনুযায়ী দাম নির্ধারণ করা হবে। ব্যবসায়ীরা মোট মূল্যের উপর ১৫% ভ্যাট হিসাব করে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যা যৌক্তিক নয়।'

এছাড়াও টিসিবির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৬৫ থেকে ১৭৫ টাকা আর বোতলজাত সয়াবিন তেল ১৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পাম তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৪০ টাকা। 
 

Related Topics

টপ নিউজ

চিনির দাম / চিনির সংকট / ভোজ্যতেলের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম, সিন্ডিকেট কারসাজির অভিযোগ
  • বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
  • লিটারে সর্বোচ্চ ১৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম
  • ভোজ্যতেল আমদানির ওপর শুল্ক ছাড় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ
  • চোরাচালান রোধে চিনির আমদানি শুল্ক কমানোর প্রস্তাব ট্যারিফ কমিশনের 

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net