Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
গতবারের তুলনায় এবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমেছে ১৮.২%: যাত্রী কল্যাণ সমিতি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2023, 03:25 pm
Last modified: 02 May, 2023, 03:30 pm

Related News

  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩
  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬

গতবারের তুলনায় এবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমেছে ১৮.২%: যাত্রী কল্যাণ সমিতি 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবহন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, অতিরিক্ত গরমসহ নানা কারণে এবার ঈদযাত্রায় মানুষের যাতায়াত হয়েছে কম।
টিবিএস রিপোর্ট
02 May, 2023, 03:25 pm
Last modified: 02 May, 2023, 03:30 pm

২০২২ সালের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এবং দুর্ঘটনায় প্রাণহানি কমেছে বলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে উঠে এসেছে।

আজ মঙ্গলবার (২ মে) এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমেছে ১৮.২%। এছাড়াও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমেছে ২১.১%।

একাধিক জাতীয়, আঞ্চলিক ও অনলাইন দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঈদ মৌসুমের ১৫ দিনে (১৫-২৯ এপ্রিল) ৩০৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে যেখানে ৩২৮ জন নিহত এবং ৫৬৫ জন আহত হন।

অথচ গত বছর ঈদের ১৫ দিনে ৩৭২টি দুর্ঘটনায় ৪১৮ জন নিহত এবং ৮৪৪ জন আহতের কথা বলা হয়েছে প্রতিবেদনে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পরিবহন ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, অতিরিক্ত গরমসহ নানা কারণে এবার ঈদযাত্রায় মানুষের যাতায়াত হয়েছে কম।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৪ বছরে সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে দেশের সড়ক-মহাসড়ক আগের চেয়ে ভালো অবস্থায় আছে; ঈদের ছুটি এক দিন বাড়ানোর প্রভাবও এবার রয়েছে।

বিভিন্ন সরকারি নিয়ন্ত্রক সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির কারণে এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঈদযাত্রায় সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২০ জন। এটি মোট সড়ক দুর্ঘটনার ৫৪ দশমিক ৩ শতাংশ এবং দুর্ঘটনায় মোট নিহত মানুষের ৫১ শতাংশ। 

Related Topics

টপ নিউজ

সড়ক দুর্ঘটনা / ঈদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • ছবি: টাইমস অব ইন্ডিয়া
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৪, আহত ৯
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
  • চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস; ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩
  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
ছবি: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net