Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
সৌদি আরব বাংলাদেশিদের জন্য প্রথম ই-ভিসা চালু করেছে

বাংলাদেশ

বাসস
01 May, 2023, 08:45 pm
Last modified: 01 May, 2023, 08:51 pm

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

সৌদি আরব বাংলাদেশিদের জন্য প্রথম ই-ভিসা চালু করেছে

আজ থেকে বাংলাদেশি নাগরিকদের তেলসমৃদ্ধ দেশটিতে ভ্রমণের জন্য কাজের ভিসাসহ যেকোনো বিভাগের স্টিকার ভিসা পেতে হবে না।
বাসস
01 May, 2023, 08:45 pm
Last modified: 01 May, 2023, 08:51 pm

প্রথম দেশ হিসেবে সৌদি আরব থেকে ই-ভিসা সুবিধা পাচ্ছে বাংলাদেশ। এর ফলে ভ্রমণ, কাজ  এবং ট্রানজিটের জন্য এখন আর ভিসা স্টিকারের দরকার হবে না।

সোমবার (১ মে) বিকেলে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ ইসা আলদুহাইলান এ সুবিধার কথা ঘোষনা দিয়ে বলেন, আমরা নতুন প্রযুক্তি বাস্তবায়নের জন্য প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছি।

আজ থেকে বাংলাদেশি নাগরিকদের তেলসমৃদ্ধ দেশটিতে ভ্রমণের জন্য কাজের ভিসাসহ যেকোনো বিভাগের স্টিকার ভিসা পেতে হবে না। বর্তমানে সৌদিতে ২০ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক রয়েছে।

সৌদি রাষ্ট্রদূত বলেন, আরবি এবং ইংরেজি উভয় ভাষা ব্যবহার করে একটি ত্রুটিমুক্ত ই-ভিসা প্রবর্তন সৌদি ভিসা পেতে জটিলতা, খরচ এবং সময় কমিয়ে দেবে।

তিনি বলেন, সৌদি সরকার স্টিকার ভিসা ইস্যু করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে অথচ এ ধরনের স্টিকার ছাপানো একটি কঠিন কাজ।

রাষ্ট্রদূত বলেন, এটি সৌদি গমনেচ্ছু বাংলাদেশী কর্মীদের এবং রিক্রুটিং এজেন্সিসহ অন্যান্য অংশীজন, উভয় পক্ষের সুবিধা হবে এবং তার দেশ প্রবাসী বাংলাদেশী কর্মীদের উন্নতির জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

এর আগে সৌদি আরব শুধু ওমরাহ ভিসার জন্য ই-ভিসা সুবিধা চালু করেছিল।

রাষ্ট্রদূত বলেন, ই-ভিসার প্রবর্তন এখানকার দূতাবাসকে বিপুল সংখ্যক ভিসা আবেদন পরিচালনা করতে সাহায্য করবে। বর্তমানে সৌদি মিশন প্রতিদিন ৭০০০ থেকে ৮০০০ ভিসা প্রদান করে।

সৌদি সরকার শেষ পর্যন্ত অন্যান্য দেশেও একই ধরনের ই-ভিসা ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহিদুল আলম।

Related Topics

টপ নিউজ

ই-ভিসা / সৌদি আরব / বাংলাদেশ-সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
    চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • ইনফোগ্রাফিক্স: টিবিএস
    ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: রয়টার্স
    ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

Most Read

1
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

2
উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প

4
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং

5
ইনফোগ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net