Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করতে জাপানকে অনুরোধ করেছি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 April, 2023, 07:55 pm
Last modified: 26 April, 2023, 07:59 pm

Related News

  • রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন
  • রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১১ দেশ
  • প্রধান উপদেষ্টার কক্সবাজার রোহিঙ্গা সংলাপে যোগদান
  • কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করতে জাপানকে অনুরোধ করেছি: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা বলেন, ‘মিয়ানমারের সাথে একটি যোগাযোগের চ্যানেল রক্ষার মাধ্যমে এই সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে আমরা জাপানের সাহায্য চেয়েছি’।
টিবিএস রিপোর্ট
26 April, 2023, 07:55 pm
Last modified: 26 April, 2023, 07:59 pm
ছবি: মো. মিনহাজ উদ্দিন/ টিবিএস

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে বৈঠককালে, দেশটির প্রতি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করার অনুরোধ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২৬ এপ্রিল) কিশিদার কার্যালয়ে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর জাপান-বাংলাদেশের মধ্যে বেশকিছু চুক্তি সই হয়। বৈঠককালে রোহিঙ্গাদের কারণে কীভাবে স্থানীয়দের জীবনজীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে সেবিষয়ে কিশিদাকে অবহিত করেন প্রধানমন্ত্রী।

চুক্তি সইয়ের পর উভয় প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন। এসময় শেখ হাসিনা বলেন, 'মিয়ানমারের সাথে একটি যোগাযোগের চ্যানেল রক্ষার মাধ্যমে এই সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে আমরা জাপানের সাহায্য চেয়েছি'।

প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা থেকে বাঁচতে ২০১৭ সালে প্রায় ৯ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এতে স্থানীয় সম্পদ ও সম্প্রদায়ের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে।

রোহিঙ্গাদের কারণে স্থানীয় মানুষের জীবনজীবিকায় বড় প্রভাব পড়েছে।  

আকস্মিকভাবে রোহিঙ্গারা চলে আসায় পণ্য ও পরিষেবার চাহিদা বেড়েছে। বেড়েছে এসবের মূল্যও। এতে করে, খাদ্য ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণেও হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের। চাপ পড়েছে শিক্ষা ও স্বাস্থ্য সেবার অপ্রতুল অবকাঠামোর ওপরও।

স্থানীয় শ্রমিকরা আগে যে কাজের জন্য ৫০০ টাকা মজুরি নিতেন, সেখানে রোহিঙ্গা শ্রমিকরা নিচ্ছে ১০০ টাকা। ফলে তাদের আয়ও কমে গেছে।

এই বাস্তবতায় বাংলাদেশ দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চাইছে।

এদিকে, প্রায় তিন বছর পর জাপান সফরে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তার সর্বশেষ সফল ছিল ২০১৯ সালে করোনা মহামারির আগে।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফরে ২৫ এপ্রিল সকালে ঢাকা ত্যাগ করেন এবং একই দিন স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিও'র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাপান বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানায় এবং গার্ড অব অনার প্রদান করে।

 

 

Related Topics

টপ নিউজ

রোহিঙ্গা সংকট / প্রধানমন্ত্রীর জাপান সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন
  • রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১১ দেশ
  • প্রধান উপদেষ্টার কক্সবাজার রোহিঙ্গা সংলাপে যোগদান
  • কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net