Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
'সোজা আঙুলে ঘি না উঠলে বাঙালি খালি পেটে ঘুমিয়ে পড়ে', নওয়াজের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক 

বিনোদন

টিবিএস ডেস্ক
26 April, 2023, 02:30 pm
Last modified: 26 April, 2023, 02:50 pm

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

'সোজা আঙুলে ঘি না উঠলে বাঙালি খালি পেটে ঘুমিয়ে পড়ে', নওয়াজের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক 

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, বাঙালি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দেওয়ায় এক আইনজীবী কোকাকোলা ইন্ডিয়ার সিইও এবং নওয়াজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
টিবিএস ডেস্ক
26 April, 2023, 02:30 pm
Last modified: 26 April, 2023, 02:50 pm
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কোমল পানীয় স্প্রাইটের একটি বিজ্ঞাপনে বাঙালি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা হয়েছে- এই অভিযোগ তুলে কোকাকোলা ইন্ডিয়ার সিইও এবং ভারতীয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের এক আইনজীবি। খবর ইন্ডিয়া টুডের। 

অভিযোগে বলা হয়েছে, বিজ্ঞাপনের একটি 'ঠাট্টা' করা হয়েছে যা বাঙালি সম্প্রদায়ের প্রতি অসম্মানজনক।

"কোকাকোলার পণ্য স্প্রাইটের সেই মূল বিজ্ঞাপনটি ছিল হিন্দিতে। আমাদের সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই বিজ্ঞাপনের বাংলা ডাবিং, যা বিভিন্ন টিভি চ্যানেল ও ওয়েবসাইটে সম্প্রচারিত হচ্ছে; সেখানে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী একটি বাক্যে ঠাট্টা করে বলেছেন- 'সোজা আঙুলে ঘি না উঠলে বাঙালি খালি পেটে ঘুমায়'। এর অর্থ দাঁড়ায়, বাঙালি যদি সহজে কোনোকিছু হাতের নাগালে না পায়, তাহলে তারা ক্ষুধার্ত অবস্থায়ই ঘুমিয়ে পড়ে। আমাদের মনে হয়, এই বাক্যের মাধ্যমে বাঙালি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা হয়েছে", বলেন দিব্যায়ন ব্যানার্জি নামের সেই আইনজীবী।

'সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়'-এই বিখ্যাত বাংলা প্রবাদটির অর্থ হলো "সহজে কোনোকিছু অর্জন করা না গেলে, তোমার অন্য পন্থা অবলম্বন করে সেটা অর্জন করতে হবে"। এই প্রবাদটিই কিছুটা বদলে দিয়ে ব্যবহার করা হয়েছে স্প্রাইটের বিজ্ঞাপনের বাংলা ডাবিংয়ে। 

ব্যানার্জি আরও বলেন, "হিন্দি বিজ্ঞাপনটিতে অবমাননাকর কিছু নেই। কিন্তু এটা আইটি অ্যাক্ট এর ধারা ৬৬এ এবং ভারতীয় দণ্ডবিধির ধারা ১৫৩এ'র মধ্যে পড়ে। আমরা চাই এ ধরনের বিজ্ঞাপন তৈরি ও চটকদার কৌশল যেন ভবিষ্যতে আর না দেখা যায়।"

এদিকে অভিযোগের প্রেক্ষিতে স্প্রাইটের বিজ্ঞাপনটি সকল টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। টুইটারে স্প্রাইট ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলায় লেখা হয়েছে, "সাম্প্রতিক সময়ে স্প্রাইটের একটি বাংলা বিজ্ঞাপন প্রচারের জন্য আমরা তীব্র অনুশোচনা অনুভব করছি। আমাদের অনিচ্ছাকৃত এই ভুলটা আমরা বাংলা প্রচার মাধ্যম থেকে অবিলম্বে প্রত্যাহার করছি।

আমাদের কোম্পানি বাংলা ভাষাকে যথাযথ সম্মান প্রদান করে এবং কোক স্টুডিও বাংলার মতো প্ল্যাটফর্ম নিয়ে গর্ববোধ করে, যেখানে বাংলাকে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সেবা, নতুন বিনিয়োগ, সিএসআর ও সামাজিক সচেতনতার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের সংস্কৃতিকে সম্মান জানাতে দায়বদ্ধ।"

Related Topics

টপ নিউজ

কোকাকোলা / ভারত / নওয়াজউদ্দিন সিদ্দিকী / বাঙালি / অনুভূতিতে আঘাত / বিজ্ঞাপন বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net