Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
ভারতের কুনো জাতীয় উদ্যানে আরও এক চিতার মৃত্যু 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 April, 2023, 12:45 pm
Last modified: 26 April, 2023, 12:56 pm

Related News

  • সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ফিকে হচ্ছে মোদির দেখানো উন্নত ভারতের স্বপ্ন, বাস্তবতার সঙ্গে বাড়ছে ফারাক
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৭৩
  • সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষকের মৃত্যু: প্রধান আসামি প্যারা পনিসহ গ্রেপ্তার ২
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল

ভারতের কুনো জাতীয় উদ্যানে আরও এক চিতার মৃত্যু 

প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, কার্ডিয়াক ফেইলিওরের কারণে চিতাটির মৃত্যু ঘটেছে। কুনো জাতীয় উদ্যানের কর্মকর্তারা ডাউন টু আর্থকে জানিয়েছেন, মৃত চিতার নাম ছিল 'উদয়'।
টিবিএস ডেস্ক
26 April, 2023, 12:45 pm
Last modified: 26 April, 2023, 12:56 pm
ছবি: চার্ল সেনেকাল/বিবিসি

ভারতের মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আরও একটি চিতার মৃত্যু হয়েছে। গত এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় চিতা মারা গেল ভারতে। খবর বিবিসির।

প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, কার্ডিয়াক ফেইলিওরের কারণে চিতাটির মৃত্যু ঘটেছে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

কুনো জাতীয় উদ্যানের কর্মকর্তারা ডাউন টু আর্থকে জানিয়েছেন, মৃত চিতার নাম ছিল 'উদয়'। মারা যাওয়ার আগে তার হাঁটাচলা করতে বেশ সমস্যা হচ্ছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতা ভারতে আনা হয়। গত রবিবার মারা যাওয়া 'উদয়' ছিল তাদেরই একটি।

ভারত থেকে আনুষ্ঠানিকভাবে চিতা বিলুপ্ত ঘোষণার ৭০ বছরেরও বেশি সময় পর, গত বছর দেশটিতে চিতা ফিরিয়ে আনা হয়েছে।

নামিবিয়া থেকে আনা প্রথম ব্যাচের চিতাগুলোর মধ্যে একটি মেয়ে চিতা গত ২৭ মার্চ মারা যায়। ধারণা করা হয়, কিডনি রোগে চিতাটির মৃত্যু ঘটেছে।

ভারতে চিতা ফিরিয়ে আনা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, ফলে চিতা সম্পর্কিত যেকোনো সংবাদই বড় শিরোনামে প্রকাশ করা হচ্ছে। গত বছর ব্যাপক ধুমধামের সাথে আটটি নামিবিয়ান চিতা (৫টি পুরুষ ও ৩টি মেয়ে) ভারতে স্থানান্তর করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা ভারতে আনা হয়। বনে ছেড়ে দেওয়ার আগে সবগুলো প্রাণীকে প্রথমে কুনো পার্কের একটি নিয়ন্ত্রিত 'কোয়ারেন্টাইন জোনে' রাখা হয়েছিল। বন কর্মকর্তা এবং ডাক্তারদের একটি দল তাদের গতিবিধির ওপর নজর রাখছে ও পর্যবেক্ষণ করছে।

গত ২৯ মার্চ ভারতে নতুন চারটি চিতাশাবক জন্ম নেয়। গত সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আসা মেয়ে চিতাগুলোর গর্ভে এই শাবকগুলোর জন্ম হয়।

ভারতের পরিবেশমন্ত্রী ভুপেন্দ্র যাদব এ অর্জনকে 'স্মরণীয় ঘটনা' বলে উল্লেখ করেছিলেন।

ভারতের অনেক লোককাহিনীতে চিতার কথা উল্লেখ রয়েছে বিধায় দেশটিতে এই প্রাণীটির গুরুত্বপূর্ণ প্রতীকী মূল্য রয়েছে। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর থেকে এটিই একমাত্র বৃহৎ স্তন্যপায়ী প্রাণী যা বিলুপ্ত হয়ে গিয়েছিল।

চিতা শিকার, চিতাদের আবাসস্থল হ্রাস এবং তাদের জন্য পর্যাপ্ত শিকারের অভাব ভারতে চিতা বিলুপ্তির প্রধান কারণ। বৃটিশ শাসনামলে বাউন্টি হান্টিং এর মাধ্যমেও চিতাদের নির্মূল করা হয়েছিল, কারণ তারা গ্রামে ঢুকে গবাদি পশু হত্যা করত।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা ভারতে প্রাণীটির পুনঃপ্রবর্তনকে স্বাগত জানিয়েছেন। তবে কেউ কেউ চিতার অন্যান্য শিকারীদের হাতে পড়ার সম্ভাব্য ঝুঁকি এবং পর্যাপ্ত শিকার না পাওয়ার বিষয়েও সতর্ক করেছেন।

Related Topics

টপ নিউজ

চিতা / ভারত / মৃত্যু / কুনো জাতীয় উদ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ফিকে হচ্ছে মোদির দেখানো উন্নত ভারতের স্বপ্ন, বাস্তবতার সঙ্গে বাড়ছে ফারাক
  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৭৩
  • সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষকের মৃত্যু: প্রধান আসামি প্যারা পনিসহ গ্রেপ্তার ২
  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net