Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
বিয়েতে রাজি ছিলেন না বলেই অ্যালউইনের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন সুইফট? 

বিনোদন

টিবিএস ডেস্ক
25 April, 2023, 11:50 am
Last modified: 25 April, 2023, 01:11 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি

বিয়েতে রাজি ছিলেন না বলেই অ্যালউইনের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন সুইফট? 

রাডারঅনলাইন সূত্রের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, টেইলর সুইফট বিয়ে করে থিতু হতে চাননি, তাই তারা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
টিবিএস ডেস্ক
25 April, 2023, 11:50 am
Last modified: 25 April, 2023, 01:11 pm
টেইলর সুইফট ও জো অ্যালউইন। ছবি: এলি

চলতি মাসের শুরুতেই ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি টেনেছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। ২০১৬ সালে তাদের সম্পর্ক শুরু হয়, তবে নিজেদের সম্পর্কের বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছিলেন গ্র্যামিজয়ী গায়িকা।

কিন্তু এত বছরের সম্পর্ক হুট করে ভেঙে যাওয়ায় দুই তারকার ভক্তরা বেশ অবাকই হয়েছেন। টেইলর সুইফট যখন তার যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরের বিষয়ে মনোযোগী হয়েছেন, সেই একই সময়ে তার বিচ্ছেদের খবর আসে। জানা গেছে, দুজনের পারস্পরিক বোঝাপড়ায়ই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এন্টারটেইনমেন্ট টুনাইটের বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, সুইফট ও অ্যালউইনের বিচ্ছেদ 'মিত্রতাপূর্ণভাবে' হয়েছে এবং এখানে কোনো নাটকীয়তা ছিল না।

নিজেদের সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও, কয়েকবার নিজের গানের মধ্যে প্রেমিককে নিয়ে ইঙ্গিত দিয়েছেন টেইলর সুইফট। একবার গুজব রটেছিল, অ্যালউইন নাকি তার প্রেমিকাকে বাগদানের আংটিও দিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্রিটিশ গীতিকার একবার মজা করে বলেছিলেন, "প্রতিবার আমাকে আমি বাগদান করেছি বলা হলে যদি আমি এক পাউন্ড করে পেতাম, তাহলে এতদিনে আমার কাছে প্রচুর পাউন্ড থাকতো।"

কেন তাদের বিচ্ছেদ?

রাডারঅনলাইনের বরাত দিয়ে মার্কা জানিয়েছে, টেইলর সুইফট ও জো অ্যালউইনের বিচ্ছেদের প্রধান কারণ হলো- তাদের বিয়ের সময় ঘনিয়ে এসেছিল এবং টেইলর সুইফট বিয়ে করতে রাজি ছিলেন না। এ ধরনের কমিটমেন্টে যেতে চাননি মার্কিন গায়িকা।

সূত্র জানায়, "তাদের বিয়ে নিয়ে কথাবার্তা হয়েছিল। কিন্তু বিয়ের মন্ডপ পর্যন্ত যাওয়া তাদের সম্ভব হয়নি। টেইলর সুইফট বিয়ে করে থিতু হতে চাননি।"

একই সূত্র জানিয়েছে, বিচ্ছেদের ফলে টেইলর সুইফটের মন ভারাক্রান্ত, তবে তিনি একেবারে ভেঙে পড়েননি।

Related Topics

টপ নিউজ

টেইলর সুইফট / জো অ্যালউইন / সম্পর্কের টানাপোড়েন / বিচ্ছেদ / বিয়ে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • বিয়ের দিনে টেইলর সুইফটকে ট্রল করলেন ট্রাম্প; পোস্ট করলেন ভুয়া ছবি
  • গোপনেই বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি, নিউইয়র্কে বিশাল উদযাপনের প্রস্তুতি

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net