Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
'পাঠান' এর ধারেকাছে নেই! প্রথম দিনে জমলো না সালমানের ম্যাজিক  

বিনোদন

হিন্দুস্তান টাইমস
23 April, 2023, 09:50 pm
Last modified: 23 April, 2023, 09:59 pm

Related News

  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • খাদ্য উৎপাদন সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা: বিবিএস জরিপ
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান

'পাঠান' এর ধারেকাছে নেই! প্রথম দিনে জমলো না সালমানের ম্যাজিক  

সবচেয়ে বড় কথা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রথম দিনের আয় সালমানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ফ্লপ হিসেবে চিহ্নিত 'রেস ৩' এবং 'টিউবলাইট' সিনেমা থেকেও কম!
হিন্দুস্তান টাইমস
23 April, 2023, 09:50 pm
Last modified: 23 April, 2023, 09:59 pm
ছবি: বলিউড হাঙ্গামা

চার বছর পর ঈদে সিনেমা হলে মুক্তি পেল সালমান খানের কোনো ছবি। তাই প্রত্যাশা ছিল বিশাল। কিন্তু তা পুরোপুরি হয়তো পূরণ করতে পারল না সালমান খান-পূজা হেগড়ে অভিনীত 'কিসি কা ভাই কিসি কি জান'। প্রথম দিনে ছবিটি ভারতীয় বক্স অফিসে আয় করেছে ১৫ কোটি রূপি, যা আপাতদৃষ্টিতে খুব খারাপ না হলেও, সালমানের সিনেমা হিসেবে (তাও আবার ঈদে মুক্তি পাওয়া) খানিকটা হতাশাজনক তো বটেই।

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করেছেন যে, 'ছবিটি প্রথম দিনে ১৫.৮১ কোটি রূপি আয় করেছে। টুইটে তিনি লেখেন, '#KisiKaBhaiKisiKiJaan প্রথম দিনে অপ্রতিরোধ্য।'

ঈদে মুক্তি পাওয়া সালমানের ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল 'ভারত' ছবিটি। এটি ৪১ কোটি রূপি আয় করেছিল। সবচেয়ে বড় কথা 'কিসি কা ভাই কিসি কি জান'-এর প্রথম দিনের আয় সালমানের ক্যারিয়ারের সবচেয়ে বড় ফ্লপ হিসেবে চিহ্নিত 'রেস ৩' এবং 'টিউবলাইট' সিনেমা থেকেও কম!

প্রসঙ্গত, ২০০৯ সালে 'ওয়ান্টেড' সিনেমা দিয়ে ঈদে সিনেমা আসা শুরু হয় সালমান খানের। এই ছবির প্রথম দিনের আয় ছিল ৫.১০ কোটি রূপি। এরপর ২০১০ সালে 'দাবাং', যা ওপেনিংয়ে  আয় করেছিল ১৪.৫০ কোটি রূপি। সেই সময়ের প্রথম দিনে সর্বাধিক উপার্জিত ছবির তকমাও পেয়েছিল এ ছবি।

২০১১ সালে আসে রোম্যান্টিক-কমেডি 'বডিগার্ড', আর ওপেনিং এর ব্যবসা হয়েছিল ২১ কোটি রূপি। ২০১২ সালে মুক্তি পায় 'ভাইজান' অভিনীত 'এক থা টাইগার', যেটির প্রথম দিনের আয় ছিল ৩২.৯২ কোটি রূপি। সেই সময়ের সর্বোচ্চ ওপেনারের খেতাব আবারও যায় সালমানের কাছে।

২০১৪ সালে মুক্তি পায় 'কিক', যা প্রথম দিনে আয় করে ২৬ কোটি রূপি। এরপর ২০১৫ সালে 'বজরঙ্গি ভাইজান' প্রথম দিনে আয় করে ২৭.১৫ কোটি রূপি। রেকর্ড ভাঙার প্রবণতা অব্যাহত থাকে ২০১৬ সালেও। ২০১৭ সালে 'টিউবলাইট' প্রথম দিনে আয় করে ২১.১৫ কোটি রূপি। এবং ২০১৮ সালে 'রেস ৩' এর উদ্বোধনী দিনের আয় ছিল ২৯.১৭ কোটি। এই দুটি সিনেমাই সালমান খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় দুটি ফ্লপ।

এদিকে সাম্প্রতিক সময়ে বলিউডের আরেক 'খান' শাহরুখ খান যেভাবে দাপট দেখিয়েছেন তার 'পাঠান' ছবির মাধ্যমে, সালমানের অভিনয় ক্যারিশমা তা স্পর্শ করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে অনেক সিনেমাপ্রেমীর মনে। ইন্ডিয়া টাইমস সূত্র অনুযায়ী, 'পাঠান' এর প্রথম দিনের ভারতীয় বক্স অফিসে আয় ছিল ৫৪ কোটি রূপি। 

সমালোচকদের মনেও সেভাবে দাগ কাটতে পারেনি ছবিটি। তারা বলছেন, ছবিতে সালমান-পূজা হেগড়ের রসায়ন একেবারে ফিকে, গল্পের প্রেক্ষাপট গৎবাঁধা। তাই ছবির একমাত্র ভরসা সালমানের ক্যারিশমা দিয়ে কতদূর যেতে পারে 'কিসি কি ভাই কিসি কা জান', সেটিই এবার দেখার অপেক্ষা। 

Related Topics

টপ নিউজ

সালমান খান / শাহরুখ খান / পাঠান / কিসি কি ভাই কিসি কা জান / বক্স অফিস / আয় / ম্যাজিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ছবি: সংগৃহীত
    নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
    মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ছবি: সংগৃহীত
    চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩
  • ছবি: টিবিএস
    মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

Related News

  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • ৩ বছর বড় পর্দায় নেই, তবুও ১৭০০ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালু নিয়ে ভারতের সবচেয়ে দামি তারকা শাহরুখ
  • খাদ্য উৎপাদন সর্বোচ্চ ভূমিকা রেখেও আয়ে সবচেয়ে পিছিয়ে ক্ষুদ্র কৃষকরা: বিবিএস জরিপ
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানালেন সালমান খান

Most Read

1
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের

3
মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
বাংলাদেশ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net