Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
সবজি ও ডিমের পর এবার ত্রাণ হিসাবে মাছ বিতরণ

বাংলাদেশ

বগুড়া ব্যুরো
05 May, 2020, 03:55 pm
Last modified: 05 May, 2020, 04:00 pm

Related News

  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

সবজি ও ডিমের পর এবার ত্রাণ হিসাবে মাছ বিতরণ

কর্মহীন পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা মেটাতে সবজি ও ডিমের পর ত্রাণ হিসাবে এবার মাছ দেওয়া হয়েছে বগুড়ার শাহাজাহানপুর উপজেলার অস্বচ্ছল পরিবারের সদস্যদের।
বগুড়া ব্যুরো
05 May, 2020, 03:55 pm
Last modified: 05 May, 2020, 04:00 pm
৪০০ নিম্নবিত্ত মানুষের মাঝে মাছ বিতরণ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুল রহমান দুলু। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

করোনাভাইরাসের কারণে কর্মহীন পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা মেটাতে সবজি ও ডিমের পর ত্রাণ হিসাবে এবার মাছ দেওয়া হয়েছে বগুড়ার শাহাজাহানপুর উপজেলার অস্বচ্ছল পরিবারের সদস্যদের। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান  ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুল রহমান দুলু সকালে বগুড়া পর্যটন মোটেল চত্বরে ৪০০ নিম্নবিত্ত মানুষের মাঝে ত্রাণ হিসাবে বিতরণ করেন নানা ধরনের মাছ।

একেএম আসাদুল রহমান দুলু বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। এতদিন শুধু চাল ডালই দিয়েছি। গরিবদের মধ্যে যাদের আমিষ কেনার সামর্থ্য নেই, তাদের কথা চিন্তা করেই আমি এই মাছ বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।ঈদের আগে খামারিদের কাছ থেকে দুধ কিনে বিতরণের পরিকল্পনাও রয়েছে আমার।

কিছু এলাকায় নিজে গিয়ে, কিছু এলাকায় দলীয় লোকজন দিয়ে প্রকৃত গরিবদের তালিকা তৈরি করে এই সহায়তা দিয়েছেন বলে তিনি দাবি করেন।

গন্ডগ্রাম এলাকার উছির উদ্দিন মাছ পেয়ে দারুণ খুশি। জানালেন, পরিবারের জন্য খুব উপকার হয়েছে তার। অন্যদিকে, ফুলদিঘির রাবেয়া বলেন, 'আমি এতদিন কোনো সাহায্য পাইনি। এই প্রথম পাইলাম। আমার খুব উপকার হইল।'

এদিকে, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নুও একই রকম উদ্যোগ গ্রহণ করেছেন। গরিবদের মাঝে ত্রাণ হিসেবে দুধ ও মুরগী দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এর আগে ত্রাণ হিসাবে তিনি প্রথম সবজি এবং তারপর ডিম বিতরণ করেন।

Related Topics

টপ নিউজ

বগুড়া / ত্রাণ বিতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • বগুড়াকে সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন
  • বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি করার উদ্যোগ সরকারের
  • দেশে আজ ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: তারেক রহমান
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net