Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
কমলাপুর স্টেশন: স্মার্টফোন ও প্রযুক্তিজ্ঞান না থাকা মানুষদের জন্য অধরা টিকিট

বাংলাদেশ

জাহিদুল ইসলাম
20 April, 2023, 08:10 pm
Last modified: 20 April, 2023, 08:31 pm

Related News

  • ঈদযাত্রায় গাবতলীতে নেই চিরচেনা ভিড়, এসেও মিলছে বাসের টিকিট
  • চিকিৎসাসেবা নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও টিকিট প্রিন্ট করে আনার আহ্বান বিএমইউ-র
  • ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে শুধু অনলাইনে
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • সিলেটে ২৪ অক্টোবর থেকে অন্যের টিকিটে ট্রেন ভ্রমণ নিষেধ

কমলাপুর স্টেশন: স্মার্টফোন ও প্রযুক্তিজ্ঞান না থাকা মানুষদের জন্য অধরা টিকিট

অনলাইনে টিকিট ক্রয়ের সুবিধার ফলে অনেককেই এ বছর আর ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়নি। কিন্তু যাদের স্মার্টফোন নেই বা যারা টিকিট কাটার ওয়েবসাইটটি ঠিকমতো ব্যবহার করতে জানেন না, তারা পড়েছেন অকূলপাথারে।
জাহিদুল ইসলাম
20 April, 2023, 08:10 pm
Last modified: 20 April, 2023, 08:31 pm
ফাইল ছবি। ছবি: রেজাউল করিম/টিবিএস

দুপুর ১টা ৩৫ মিনিটের মহানগঞ্জ এক্সপ্রেস-এর স্ট্যান্ডিং টিকিট কিনতে সকাল ৯টা ৩৫-এ কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছান রাকিব ও মিজান।

নেত্রকোনার আমতলী ইউনিয়নে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ করতে টিকিট কিনতে এসেছেন তারা।

অনলাইনে রেলের টিকিট বিক্রি অনেকের জন্য আশীর্বাদ হলেও এ দুইজনের জন্য তা যেন হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে। তাই পুরোনো পদ্ধতিতে টিকিট কাটাই তাদের সমস্যার সমাধান হিসেবে ভেবেছিলেন তারা।

'আমরা পাথরশ্রমিক। স্মার্টফোন কেনার টাকা নেই আমাদের, ইন্টারনেট ব্যবহারের ধারণাও নেই। অনলাইন টিকিট নিয়ে আমরা তেমন কিছুই জানি না,' দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন রাকিব।

কিন্তু সরাসরি টিকিট কেনার চেষ্টা করতে গিয়েও হতাশ হতে হলো তাদেরকে।

নিজেদের নির্দিষ্ট ট্রেনের টিকিট কিনতে না পেরে তারা দুইজন জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী অগ্নিবীণা এক্সপ্রেসের টিকিটও কিনতে চেষ্টা করেন। কিন্তু এ দুই ট্রেনের টিকিটও মিলল না।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) কমলাপুর রেলস্টেশনে রাকিব ও মিজানের মতো দুরবস্থায় পড়েছিলেন আরও অনেকেই। টিকিট কিনতে না পেরে হতাশ হয়ে পড়েন তারা।

টিকিটের কালোবাজারি ঠেকাতে এ বছরের ঈদযাত্রার সকল টিকিট রেল মন্ত্রণালয় অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।

অনলাইনে টিকিট ক্রয়ের সুবিধার ফলে অনেককেই এ বছর আর ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়নি। কিন্তু যাদের স্মার্টফোন নেই বা যারা টিকিট কাটার ওয়েবসাইটটি ঠিকমতো ব্যবহার করতে জানেন না, তারা পড়েছেন অকূলপাথারে।

গত ১০ এপ্রিল যারা অনলাইনে অগ্রিম টিকিট কিনতে পেরেছিলেন, কেবল তারাই আজকে ট্রেনে ভ্রমণ করতে পারছেন।

তবে কর্তৃপক্ষ প্রতিটি ট্রেনের শোভন শ্রেণির ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রির সিদ্ধান্ত নিলেও, অনেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট কিনতে পারেননি।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কমলাপুর স্টেশনে স্ট্যান্ডিং টিকিট কেনার জন্য প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন।

কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, প্রতি ট্রেনে প্রায় ২০০টি স্ট্যান্ডিং টিকিটের বিপরীতে চাহিদা রয়েছে প্রায় ২,০০০টির।

এ কারণে অনেককেই টিকিট ছাড়াই ফিরতে হয়েছে স্টেশন থেকে।

মাসুদ সারওয়ার জানান, ঈদযাত্রার চতুর্থ দিনে কমলাপুর স্টেশন দিয়ে প্রায় ৫০,০০০ মানুষ ঢাকা ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

টিকিট / ট্রেন টিকেট / অনলাইনে টিকিট বিক্রি / কমলাপুর রেলওয়ে স্টেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • ঈদযাত্রায় গাবতলীতে নেই চিরচেনা ভিড়, এসেও মিলছে বাসের টিকিট
  • চিকিৎসাসেবা নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও টিকিট প্রিন্ট করে আনার আহ্বান বিএমইউ-র
  • ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে শুধু অনলাইনে
  • আতিফ আসলামের কনসার্ট বাতিল: টিকিটের টাকা ফেরত না দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে মামলা
  • সিলেটে ২৪ অক্টোবর থেকে অন্যের টিকিটে ট্রেন ভ্রমণ নিষেধ

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net