Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
দেশের মানুষের গড় আয়ু ৬ মাস কমেছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2023, 04:15 pm
Last modified: 18 April, 2023, 01:19 pm

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • টানা চতুর্থ বছরের মতো কমল চীনের জনসংখ্যা
  • মুখ অনেক, কম খাবার: জনসংখ্যা ভয় আর অর্থনীতির গোপন গণিত
  • বাংলাদেশে মাতৃমৃত্যু কমার গতি শ্লথ হয়ে পড়েছে, বিশেষজ্ঞদের সতর্কতা
  • জাপানে বিদেশিদের ঘরে ‘বেবি বুম’, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে জনসংখ্যা সংকট

দেশের মানুষের গড় আয়ু ৬ মাস কমেছে

বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে। ২০২০ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২.৮ বছর, ২০২১ সালে তা ছয় মাস কমে ৭২.৩ বছরে নেমে এসেছে। ২০২০ সালে পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭১.২ বছর, ২০২১-এ তা কমে ৭০.৬ বছর হয়েছে। অন্যদিকে ২০২০ সালে নারীদের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭৪.৫ বছর, ২০২২-এ তা কমে ৭৪.১ বছর হয়েছে।
টিবিএস রিপোর্ট
17 April, 2023, 04:15 pm
Last modified: 18 April, 2023, 01:19 pm

বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে। ২০২০ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২.৮ বছর, ২০২১ সালে তা ছয় মাস কমে ৭২.৩ বছরে নেমে এসেছে।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অডিটোরিয়ামে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস রিপোর্ট-এর ফলাফল প্রকাশের সময় গড় আয়ু কমে যাওয়ার চিত্রটিকে নগণ্য বলে অভিহিত করা হয়।

২০২০ সালে পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭১.২ বছর, ২০২১-এ তা কমে ৭০.৬ বছর হয়েছে। অন্যদিকে ২০২০ সালে নারীদের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭৪.৫ বছর, ২০২২-এ তা কমে ৭৪.১ বছর হয়েছে।

অর্থাৎ নারীরা পুরুষদের তুলনায় গড়ে ৩.৫ বছর বেশি বাঁচেন।

অন্যদিকে প্রতি ১ হাজার জনে মৃত্যুর হারও বেড়েছে। ২০২০ সালে প্রতি হাজারে যেখানে মৃত্যুর হার ছিল ৫.১ জন, ২০২১ সালে তা বেড়ে ৫.৭ জন হয়েছে। 

রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপনে মূল বক্তব্য দেওয়ার সময় এসব তথ্য জানান প্রকল্প পরিচালক আলমগীর হোসেন। 

আলমগীর হোসেন বলেন, কোভিডের কারণে মৃত্যুহার বৃদ্ধি ও গড় আয়ু কমতে পারে।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর।

জনসংখ্যার গড় আয়ু বৃদ্ধি এবং শিশু ও মাতৃমৃত্যুর হার কমে যাওয়ায় গত এক দশকে সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে অগ্রগতি হয়েছে।

দেশ থেকে যক্ষ্মা, ম্যালেরিয়া ও পোলিওর মতো সংক্রামক রোগ নির্মূলের পথে রয়েছে। পাশাপাশি ডায়রিয়া ও নিউমোনিয়ার চিকিৎসার উন্নতি হয়েছে।

তবে একইসঙ্গে দেশে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে অসংক্রামক রোগ। ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের মতো বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে আক্রান্ত এবং মারা যাওয়ার হার বাড়ছে।

স্বাস্থ্য খাত ক্রমবর্ধমান বেসরকারীকরণের ফলে চিকিৎসা ব্যয় বেড়েছে গত এক দশকে।

জনসংখ্যার গড় আয়ু একটি গুরুত্বপূর্ণ সূচক। এটি দিয়ে যেকোনো স্বাস্থ্য ব্যবস্থার মূল্যায়ন করা যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুসারে, ২০০৯ সালে বাংলাদেশের গড় আয়ু ছিল ৬৭.২ বছর।

Related Topics

টপ নিউজ

জনসংখ্যা / গড় আয়ু / প্রত্যাশিত গড় আয়ু / মাতৃমৃত্যু / শিশুমৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • রাজশাহীতে শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী
  • টানা চতুর্থ বছরের মতো কমল চীনের জনসংখ্যা
  • মুখ অনেক, কম খাবার: জনসংখ্যা ভয় আর অর্থনীতির গোপন গণিত
  • বাংলাদেশে মাতৃমৃত্যু কমার গতি শ্লথ হয়ে পড়েছে, বিশেষজ্ঞদের সতর্কতা
  • জাপানে বিদেশিদের ঘরে ‘বেবি বুম’, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে জনসংখ্যা সংকট

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net