Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
টানা চতুর্থ বছরের মতো কমল চীনের জনসংখ্যা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 January, 2026, 02:15 pm
Last modified: 19 January, 2026, 02:19 pm

Related News

  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা

টানা চতুর্থ বছরের মতো কমল চীনের জনসংখ্যা

২০২৫ সালের শেষে দেশটির মোট জনসংখ্যা ৩৩ লাখ ৯০ হাজার কমে দাঁড়িয়েছে ১৪০ কোটিতে।
টিবিএস ডেস্ক
19 January, 2026, 02:15 pm
Last modified: 19 January, 2026, 02:19 pm
ছবি; রয়টার্স

জন্মহার বাড়াতে সরকার নানা উদ্যোগ নিলেও, রেকর্ড পরিমাণ পতনের কারণে ২০২৫ সালে টানা চতুর্থ বছরের মতো চীনের জনসংখ্যা কমেছে। সোমবার প্রকাশিত সরকারি তথ্যে দেখা যায়, আগের বছরের তুলনায় জনসংখ্যা হ্রাসের গতি আরও বেড়েছে। ২০২৫ সালের শেষে দেশটির মোট জনসংখ্যা ৩৩ লাখ ৯০ হাজার কমে দাঁড়িয়েছে ১৪০ কোটিতে। খবর বিবিসি'র।

১৯৪৯ সালে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পর এই প্রথম চীনে জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। প্রতি ১ হাজার জনে জন্মহার কমে হয়েছে ৫.৬৩। বিপরীতে, মৃত্যুহার বেড়ে প্রতি ১ হাজার জনে দাঁড়িয়েছে ৮.০৪, যা ১৯৬৮ সালের পর সর্বোচ্চ।

বয়স্ক জনসংখ্যা দ্রুত বেড়ে যাওয়া এবং অর্থনীতির মন্থরগতির প্রেক্ষাপটে তরুণদের বিয়ে ও সন্তান নিতে উৎসাহিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বেইজিং।

২০১৬ সালে চীন দীর্ঘদিনের 'এক সন্তান' নীতি বাতিল করে 'দুই সন্তান' নীতি চালু করে। তাতেও জন্মহারে কাঙ্ক্ষিত বা স্থায়ী বৃদ্ধি না হওয়ায় ২০২১ সালে দম্পতিদের তিন সন্তান নেওয়ার অনুমতি দেয় সরকার।

সম্প্রতি তিন বছরের কম বয়সী প্রতিটি সন্তানের জন্য মা-বাবাকে ৩,৬০০ ইউয়ান (৫০০ ডলার) সহায়তা দেওয়া শুরু করেছে চীন। একই সঙ্গে কয়েকটি প্রদেশ নিজস্ব উদ্যোগে 'বেবি বোনাস' বা শিশু ভাতা চালু করেছে, যার মধ্যে অতিরিক্ত আর্থিক সহায়তা ও বর্ধিত মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও রয়েছে।

তবে এসব প্রণোদনার কিছু কিছু নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, কনডম, জন্মনিরোধক পিল ও ডিভাইসের মতো গর্ভনিরোধক সামগ্রীর ওপর নতুন করে ১৩ শতাংশ কর আরোপ করায় অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও এইচআইভি সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

চীনে প্রজনন হার বর্তমানে বিশ্বের অন্যতম সর্বনিম্ন, যা নারীপ্রতি প্রায় একের কাছাকাছি। অথচ জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় হার হলো ২.১। একই অঞ্চলের দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানের মতো দেশেও প্রজনন হার একইভাবে কম।

বেইজিংয়ের ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান লালন-পালনের ক্ষেত্রে চীন বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ।

এছাড়া কয়েকজন চীনা নাগরিক বিবিসিকে জানিয়েছেন, আরও নানা কারণ তাদের সন্তান নিতে নিরুৎসাহিত করছে। এর মধ্যে অন্যতম হলো—সন্তানসংক্রান্ত দুশ্চিন্তা ছাড়াই স্বাধীন ও চাপমুক্ত জীবনযাপনের আকাঙ্ক্ষা।

২০২১ সালে বেইজিংয়ের এক বাসিন্দা বিবিসিকে বলেছিলেন, 'আমার খুব কম সমবয়সীরই সন্তান আছে। আর যাদের আছে, তারা সেরা আয়া রাখা বা সেরা স্কুলে ভর্তি করানো নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে। এসব কথা শুনলেই ক্লান্ত লাগে।'

জাতিসংঘের বিশেষজ্ঞদের ধারণা, চীনের জনসংখ্যা হ্রাসের এই ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২১০০ সাল নাগাদ দেশটির জনসংখ্যা বর্তমানের তুলনায় অর্ধেকেরও বেশি কমে যেতে পারে।

জনসংখ্যা সংকুচিত হওয়ার এই প্রবণতা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ওপর গুরুতর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলছে। এতে একদিকে কর্মক্ষম জনশক্তি কমছে, অন্যদিকে দুর্বল হয়ে পড়ছে ভোক্তা চাহিদা।

একই সঙ্গে অনেক তরুণ তাদের মা-বাবার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। ফলে এমন বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, যাদের নিজেদের দেখভাল নিজেরাই করতে হচ্ছে অথবা সরকারি ভাতার ওপর নির্ভর করতে হচ্ছে।

তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান 'চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস'-এর মতে, পেনশন তহবিল দ্রুত ফুরিয়ে আসছে। ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যার প্রয়োজন মেটাতে যে তহবিল গঠন জরুরি, সেই সুযোগও দ্রুত দেশটির হাতছাড়া হয়ে যাচ্ছে।

 

Related Topics

টপ নিউজ

চীন / জনসংখ্যা / জনসংখ্যা হ্রাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া
  • ইরান যুদ্ধের নেপথ্যে ‘চীন সমীকরণ’: ভূ-রাজনীতির গোপন দ্বৈরথে বেইজিং-ওয়াশিংটন 
  • চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
  • ভারত-চীন-যুক্তরাষ্ট্রসহ ১৮ দেশে রপ্তানি সম্প্রসারণে সরকারের নতুন পরিকল্পনা

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net