Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
শীর্ষে মাতেও লাহোজ: ইউরোপের লিগে রেফারিরা কত বেতন পান

খেলা

টিবিএস রিপোর্ট
11 April, 2023, 03:40 pm
Last modified: 11 April, 2023, 03:45 pm

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার; ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন’: ফ্রান্সের কোচ
  • ‘আর কখনো বিশ্বকাপ দেখব না!’: আর্জেন্টিনার কাছে হেরে রেফারির ওপর ক্ষোভ মিশরীয় কোচের 

শীর্ষে মাতেও লাহোজ: ইউরোপের লিগে রেফারিরা কত বেতন পান

ফুটবলারদের আয় নিয়ে কমবেশি জানা থাকলেও, রেফারিদের আয় কেমন তা নিয়ে জানার কৌতূহল সবার মাঝেই আছে।
টিবিএস রিপোর্ট
11 April, 2023, 03:40 pm
Last modified: 11 April, 2023, 03:45 pm
স্পেনের আলোচিত রেফারি আন্তোনিও মাতেও লাহোজ। ছবি: সংগৃহীত

তারকা ফুটবলারদের আয় আকাশছোঁয়া, এমনকি ইউরোপের শীর্ষ সারির লিগের খেলা যে কোনো ফুটবলারই বেশ ভালো অংকের আয় করে থাকেন। কিন্তু তাদেরকে মাঠে যারা শাসন করেন, অর্থাৎ রেফারিরা, তাদের আয় কত? 

ফুটবলাররা যেমন সাপ্তাহিক বেতন পান ক্লাব থেকে, রেফারিদের জন্য বিষয়টি তেমন নয়। রেফারিরা বেতন পান মাসিক। সেইসাথে আছে প্রতি ম্যাচ পরিচালনা করার ফি। 

আর্থিক সামর্থ্যের দিক থেকে লা লিগার চেয়ে বেশ এগিয়ে প্রিমিয়ার লিগ। ক্লাবের বাজারমূল্য বা খেলোয়াড়দের বেতন দেওয়ার বিষয়েও এগিয়ে ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটি।

কিন্তু রেফারিদের পেছনে খরচের বেলায় লা লিগার চেয়ে পিছিয়েই আছে প্রিমিয়ার লিগ!

প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করা রেফারিদের তুলনায় লা লিগার রেফারিদের সম্মানী প্রায় দ্বিগুণ বেশি! শুধু প্রিমিয়ার লিগই নয়, লা লিগার তুলনায় কম টাকা পান ইউরোপের অন্য লিগের রেফারিরাও।

মার্কার এক প্রতিবেদনে দেখা গিয়েছে, ইউরোপে সবচেয়ে বেশি বেতন পান স্পেনের রেফারিরা। প্রতি মাসে ১২ হাজার ৫০০ ইউরো বেতন (প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা) দেওয়া হয় তাদের। অর্থাৎ, একজন রেফারির বার্ষিক বেতন ১ লাখ ৩৭ হাজার ইউরো বা প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। 

নির্ধারিত বেতনের সঙ্গে আছে ম্যাচপ্রতি ফি। লা লিগায় একটি ম্যাচ পরিচালনা করলে দেওয়া হয় ৪ হাজার ২০০ ইউরো করে। আর ভিএআরের দায়িত্বে থাকলে দেওয়া ২ হাজার ১০০ ইউরো।

একজন রেফারি প্রতি মৌসুমে গড়ে ২০টি ম্যাচ পরিচালনার সুযোগ পান, ভিএআরের দায়িত্বে থাকতে পারেন ১০ ম্যাচ। স্প্যানিশ লিগের পাশাপাশি রেফারিরা আয় করে থাকেন উয়েফা আয়োজিত চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, নেশনস লিগ থেকেও। 

এ ছাড়া ফিফা আয়োজিত টুর্নামেন্ট তো আছেই। সব মিলিয়ে স্পেনের ফুটবলে রেফারিদের আয়ের অংকটা বেশ বড়ই। আন্তোনিও মাতেও লাহোজ পান সর্বোচ্চ ৩ লাখ ৩৫ হাজার ইউরো।

প্রিমিয়ার লিগ রেফারিদের মাসিক বেতন ৩ হাজার ৭০০ ইউরো। ম্যাচপ্রতি দেওয়া হয় ২ হাজার ২০০ ইউরো। এই হিসাবে যারা বেশি ম্যাচ পান, উয়েফার ম্যাচসহ তাদের প্রতি মৌসুমে আয় ২ লাখ ইউরোর মতো।

ইতালির সেরি 'আ'তে ম্যাচপ্রতি বেতন ৩ হাজার ৪০০ ইউরো। একজন রেফারি প্রতি মৌসুমে ১৫–১৬টি ম্যাচ পরিচালনার সুযোগ পেয়ে থাকেন। এখানে মাসিক বেতন নির্ধারণ করা হয় রেফারির অভিজ্ঞতা ও দক্ষতার ওপর ভিত্তি করে। এ ক্ষেত্রে বেতনের অঙ্কটা ৩ হাজার ৯০০ থেকে ৬ হাজার ৪০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে। ইতালিতে সহকারী রেফারিদের জন্য বরাদ্দ ম্যাচপ্রতি ১ হাজার ইউরো, চতুর্থ রেফারির পান ১৫৫ ইউরো।

জার্মানির রেফারিরা বছরে ৮০ হাজার ইউরো পেয়ে থাকেন। ম্যাচপ্রতি ফি দেওয়া হয় ৩ হাজার ৬০০ ইউরো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে লা লিগার পর দ্বিতীয় সর্বোচ্চ মাসিক বেতন দেয় ফ্রেঞ্চ লিগ ওয়ান। 

মেসি–নেইমার-এমবাপ্পেদের লিগে একজন রেফারি মাসে ছয় হাজার ইউরো করে পেয়ে থাকেন। ম্যাচপ্রতি ফি এখানে তুলনামূলক কম, ২ হাজার ৯০০ ইউরো করে।

Related Topics

টপ নিউজ

রেফারি / লা লিগা / ইংলিশ প্রিমিয়ার লিগ / মাতেও লাহোজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • মাদ্রিদের চক্ষুশূল, মরিনহোর প্রিয়: বিশ্বকাপ ফাইনালের রেফারি কে এই ভিনচিচ?
  • ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার; ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন’: ফ্রান্সের কোচ
  • ‘আর কখনো বিশ্বকাপ দেখব না!’: আর্জেন্টিনার কাছে হেরে রেফারির ওপর ক্ষোভ মিশরীয় কোচের 

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net