Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার; ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন’: ফ্রান্সের কোচ

খেলা

বিবিসি
09 July, 2026, 12:55 pm
Last modified: 09 July, 2026, 01:05 pm

Related News

  • আর্জেন্টিনাকে কি তুলনামূলক কম হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারিরা? 
  • বিশ্বকাপ ফাইনালের হাফ-টাইম শো-তে ম্যাডোনা, শাকিরা, বিটিএসের সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার
  • ট্রাম্প-সংযোগের জেরে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় এমপিদের
  • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
  • ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ল্য পেন, পায়ে থাকবে ইলেকট্রনিক ট্যাগ; কিন্তু কেন?

ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার; ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন’: ফ্রান্সের কোচ

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো একটি ম্যাচে প্রধান রেফারি, দুই সহকারী রেফারি, চতুর্থ অফিসিয়াল এবং রিজার্ভ অফিসিয়াল—সবাই একই দেশের।
বিবিসি
09 July, 2026, 12:55 pm
Last modified: 09 July, 2026, 01:05 pm
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ছবি: এপি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার ফ্রান্স ও মরক্কোর ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেলো। তবে আলোচনার বিষয় শুধু প্রধান রেফারি নন, পুরো অন-ফিল্ড অফিশিয়াল দলই এবার আর্জেন্টিনার।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো একটি ম্যাচে প্রধান রেফারি, দুই সহকারী রেফারি, চতুর্থ অফিসিয়াল এবং রিজার্ভ অফিসিয়াল—সবাই একই দেশের। আর সেই দেশটি আর্জেন্টিনা।

এর আগে তেলোর পরিচালিত দুই ম্যাচে চতুর্থ অফিসিয়াল ও রিজার্ভ অফিসিয়াল ছিলেন যথাক্রমে সৌদি আরব ও কলম্বিয়ার।

এই নিয়োগ নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্স বিদায় নিলে আর্জেন্টিনার জন্য তা সুবিধাজনক হতে পারে। তাই একই দেশের পুরো রেফারি দলকে দায়িত্ব দেওয়ায় প্রশ্ন উঠেছে।

তবে ফাকুন্দো তেলো বিশ্ব ফুটবলের অভিজ্ঞ ও স্বীকৃত রেফারিদের একজন। টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি। ক্যারিয়ারের অন্যতম বড় এই ম্যাচে তিনি নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখবেন বলেই প্রত্যাশা করা হচ্ছে।

তবু ফুটবলে বাস্তবতার পাশাপাশি জনমতও গুরুত্বপূর্ণ। সেই দৃষ্টিকোণ থেকে ফ্রান্সের মতো দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পুরো রেফারি দলকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়।

এদিকে, কোয়ার্টার ফাইনালে ফ্রান্স–মরক্কো ম্যাচে আর্জেন্টিনার রেফারি দল নিয়োগ নিয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

২০২২ সালের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তির সম্ভাবনা এবারের আসরে থাকলেও বিষয়টি নিয়ে তিনি বিতর্কে যেতে চাননি। দেশম বলেন, 'আমাদের এটি মেনে নিয়েই খেলতে হবে। রেফারিদের ওপর আমার আস্থা আছে। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন।'

ফ্রান্সের রিজার্ভ গোলরক্ষক রবিন রিসার বলেন, 'শেষ বিশ্বকাপ ফাইনালের পর থেকে কয়েক বছর ধরে (আর্জেন্টিনার সঙ্গে) কিছুটা তিক্ততা অবশ্যই রয়েছে। তবে এটাও ফুটবলেরই অংশ।'

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলেও তিনি এর গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেন। তিনি বলেন, 'এই রেফারিরা এখানে আছেন, কারণ এই পর্যায়ের ম্যাচ পরিচালনার সক্ষমতা তাদের রয়েছে।'
 

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ ফুটবল ২০২৬ / রেফারি / আর্জেন্টিনা / ফ্রান্স / মরক্কো / দিদিয়ের দেশম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • আর্জেন্টিনাকে কি তুলনামূলক কম হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারিরা? 
  • বিশ্বকাপ ফাইনালের হাফ-টাইম শো-তে ম্যাডোনা, শাকিরা, বিটিএসের সঙ্গে পারফর্ম করবেন জাস্টিন বিবার
  • ট্রাম্প-সংযোগের জেরে ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় এমপিদের
  • এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন
  • ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ল্য পেন, পায়ে থাকবে ইলেকট্রনিক ট্যাগ; কিন্তু কেন?

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net