Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
মুশফিকের ব্যাট কিনতে বিড করবেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
03 May, 2020, 02:10 pm
Last modified: 03 May, 2020, 02:19 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

মুশফিকের ব্যাট কিনতে বিড করবেন তামিম

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই অসহায়-দুস্থ মানুষদের বিভিন্নভাবে সাহায্য করে আসছেন তামিম ইকবাল। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সহায়তা দেওয়ার লিস্টটা বেশ লম্বা।
টিবিএস রিপোর্ট
03 May, 2020, 02:10 pm
Last modified: 03 May, 2020, 02:19 pm

করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি নিলামে তুলবেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ঐতিহাসিক ব্যাটটি নিলামে তুলবেন তিনি। কয়েকদিনের মধ্যেই নিলাম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। নিলামে তোলা হলে ব্যাটটি কেনার জন্য বিড করবেন তামিম ইকবাল। 

শনিবার রাতে তামিম ইকবালের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম লাইভে ঘণ্টা খানেক আড্ডা দেন মুশফিক। ঘরবন্দি এই অবস্থায় মানুষকে একটু ভিন্ন স্বাদ দিতে মুশফিককে নিয়ে লাইভে আসেন তামিম। এই আড্ডাতেই মুশফিকের ঐতিহাসিক ব্যাটটি কেনার কথা জানান করোনাভাইরাস দুর্গতেদের বিভিন্নভাবে সাহায্য করে আসা তামিম। 

করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে ব্যাটটি বেশি মূল্য দিয়ে কিনতে সবার প্রতি আহ্বান জানিয়ে মুশফিক বলেন, 'একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে শিগগিরই অনলাইনে নিলামে তোলা হবে ব্যাটটি। কাজ গুছিয়ে আনা হচ্ছে। আমি অনুরোধ করব, আমার জন্য নয়, অসহায় মানুষদের সহায়তার জন্য যত বেশি সম্ভব মূল্যে সামর্থ্যবানরা যেন ব্যাটটি কিনে নেয়। তাহলে মানুষের উপকার বেশি হবে।'

এরপর ব্যাটটি কেনার আগ্রহের কথা জানান তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, 'সত্যি বলতে, আমি আগেই ঠিক করেছি যে আমি চেষ্টা করব। আমি বিড করব, যদি আমার সাধ্যের মধ্যে থাকে।' করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই অসহায়-দুস্থ মানুষদের সাহায্য করে আসছেন তামিম। 

প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় তার সহায়তা দেওয়ার লিস্টটা বেশ লম্বা। মাশরাফি বিন মুর্তজার পরামর্শে ২৭ ক্রিকেটারের এক মাসের অর্ধেক বেতন দান করার পুরো প্রক্রিয়া সমন্বয় করেন তামিম। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিল গঠনের কমিটিতে আছেন তিনি। 

অ্যাথলেট সামিউল ইসলামের পরিবারকে তিন মাসের খরচ দিয়েছেন তামিম। নারায়ণগঞ্জে ক্রিকেটার নাজমুল অপুর খাদ্য সহায়তা কার্যক্রমে বেশ কয়েকবার অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ ওপেনার।

'একজন বাংলাদেশ' নামে পরিচিত হয়ে ওঠা নাফিসা খানের মাধ্যমেও অনেক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। সর্বশেষ বিভিন্ন খেলার ৯১ ক্রীড়াবিদের পাশে দাঁড়িয়েছেন তামিম। এদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন দেশসেরা এই ব্যাটসম্যান।

Related Topics

তামিম ইকবাল / মুশফিকুর রহিম / ব্যাট / নিলাম / করোনা প্রতিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net