Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
পঞ্চম বিয়ে হচ্ছে না রুপার্ট মারডকের! ভেঙে গেল বাগদান  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 April, 2023, 01:25 pm
Last modified: 05 April, 2023, 01:33 pm

Related News

  • টিকটক কেনার চুক্তিতে যুক্ত থাকতে পারেন মিডিয়া মোগল রুপার্ট মারডক ও তার ছেলে, দাবি ট্রাম্পের 
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • যৌন অপরাধী এপস্টিনকে নিয়ে প্রতিবেদন: ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের
  • ৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করলেন মিডিয়া মোগল রুপার্ট মারডক
  • বিজ্ঞানী এলেনা জুকোভার সাথে বাগদান সেরেছেন মিডিয়া টাইকুন রুপার্ট মারডক

পঞ্চম বিয়ে হচ্ছে না রুপার্ট মারডকের! ভেঙে গেল বাগদান  

৯২ বছর বয়সী ধনকুবেরের সাথে এ গ্রীষ্মেই ৬৬ বছরের স্মিথের গাঁটছড়া বাঁধার কথা ছিল।
টিবিএস ডেস্ক
05 April, 2023, 01:25 pm
Last modified: 05 April, 2023, 01:33 pm
ছবি-সংগৃহীত

মিডিয়া মোগল রুপার্ট মারডক এবং সাবেক পুলিশ চ্যাপলেইন অ্যান লেসলি স্মিথের বাগদান ভেঙে গেছে।

৯২ বছর বয়সী ধনকুবেরের সাথে এ গ্রীষ্মেই ৬৬ বছরের স্মিথের গাঁটছড়া বাঁধার কথা ছিল। এটি হতো রুপার্ট মারডকের পঞ্চম বিয়ে। খবর রয়টার্সের। 

ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন তাদের বাগদান ভাঙার খবর জানিয়েছে। মারডকের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তারা বলেছে, অ্যান স্মিথের খোলাখুলি ইভাঞ্জেলিক্যাল মতবাদ মারডকের জন্য অস্বস্তির সৃষ্টি করছিলো।

গত বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় নিজের আঙ্গুর বাগানে এক ইভেন্টে স্মিথের সাথে পরিচয় ঘটে রুপার্ট মারডকের। এর ঠিক সপ্তাহ দুয়েকের মাথায় মার্কিন এ ধনকুবের নিজের মালিকানাধীন নিউজ কর্পের মাধ্যমে তাদের বাগদানের খবর প্রকাশ করেন।

অ্যান স্মিথের প্রয়াত স্বামী চেস্টার স্মিথ ছিলেন কান্ট্রি সিঙ্গার, রেডিও এবং টেলিভিশন এক্সিকিউটিভ।

এর আগে মার্চের ১৭ তারিখে মারডক স্মিথকে একটি হীরার আংটি উপহার দিয়েছেন বলে নিউইয়র্ক পোস্টের খবর থেকে জানা যায়। 

সেসময় রুপার্ট মারডক বলেছিলেন, "আমি ভীষণ নার্ভাস ছিলাম। আমি প্রেমে পড়তে ভয় পেতাম কিন্তু জানতাম এটাই আমার শেষ প্রেম হবে। এমনটা হলেই ভালো। আমি তো খুশি আছি।"  

Related Topics

টপ নিউজ

রুপার্ট মারডক / মিডিয়া মোগল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • টিকটক কেনার চুক্তিতে যুক্ত থাকতে পারেন মিডিয়া মোগল রুপার্ট মারডক ও তার ছেলে, দাবি ট্রাম্পের 
  • নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের
  • যৌন অপরাধী এপস্টিনকে নিয়ে প্রতিবেদন: ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের
  • ৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করলেন মিডিয়া মোগল রুপার্ট মারডক
  • বিজ্ঞানী এলেনা জুকোভার সাথে বাগদান সেরেছেন মিডিয়া টাইকুন রুপার্ট মারডক

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net